Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ০৬ সফর, ১৪৪৮ হিজরি || ২১ শে জুলাই, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ০৬ সফর, ১৪৪৮ হিজরি || ২১ শে জুলাই, ২০২৬ ঈসায়ী

    ভারতে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির প্রতিবাদে রাজধানী নয়াদিল্লিতে হাজার হাজার শিক্ষার্থীর বিক্ষোভ, পুলিশের কঠোর দমন-পীড়ন



    ২০ জুলাই (সোমবার) ভারতের শিক্ষা ব্যবস্থায় ক্রমবর্ধমান দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভে অংশগ্রহণ করেছে হাজার হাজার শিক্ষার্থী। নতুন ছাত্র সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তর মোড়ে শিক্ষার্থীরা একত্রিত হয়।

    নিট (মেডিক্যাল ভর্তি পরীক্ষা) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং বিদ্যমান পরীক্ষা পদ্ধতিতে নানা অনিয়মের অভিযোগে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলে বিক্ষোভকারীরা। এছাড়া আত্মহত্যার মাধ্যমে মারা যাওয়া নিট প্রার্থীদের জন্য ১ কোটি রুপির ক্ষতিপূরণ প্রদানেরও দাবি তোলা হয়।

    বিক্ষোভকারীরা সংসদ ভবন সড়কে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে এই আন্দোলন সংঘর্ষে রূপ নেয়। বিক্ষোভ দমনে আন্দোলনকারীদের উপর টিয়ারশেল ও লাঠিচার্জ প্রয়োগ করে পুলিশ। সূত্রমতে, ৫০ এরও অধিক বিক্ষোভকারী হতাহত হয়েছে, এছাড়া আটক হয়েছে প্রায় ৭০ জন শিক্ষার্থী।

    যন্তর মন্তরে বিক্ষোভ মঞ্চ ভেঙে দেওয়া সত্ত্বেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে সিজেপি নেতারা।

    ভারতের বিরোধীদলীয় রাজনৈতিক নেতাদের অভিযোগ, সরকার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের রক্ষা করছে। অপরদিকে ছাত্রদের প্রতিবাদের কণ্ঠস্বর দমন করছে। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘সবচেয়ে যুব বিরোধী প্রধানমন্ত্রী’ বলে অভিহিত করেছে।

    উল্লেখ্য, ২০২৬ সালের মে মাসে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটি মামলার শুনানির সময় বেকার যুবকদের একাংশকে উপহাস করে ‘তেলাপোকা’ বা ‘ককরোচ’ এর সাথে তুলনা করেছিল। এরপরই ব্যঙ্গাত্মকভাবে এই ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র আত্মপ্রকাশ ঘটে। কিন্তু খুব দ্রুত ভারতের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা ও তীব্র বেকারত্বের বিরুদ্ধে আন্দোলনের একটি জনপ্রিয় প্লাটফর্মে পরিণত হয় দলটি।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/dfdufwch
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ইরান যুদ্ধে গত দুই সপ্তাহে প্রায় ১০০ মার্কিন সেনা আহত, চাপে পেন্টাগন


    ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের জেরে প্রায় ১০০ মার্কিন সেনাসদস্য আহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। গত ৭ জুলাই ২০২৬ থেকে এখন পর্যন্ত চলমান যুদ্ধে মার্কিন এসব সেনা আহত হয়েছে। এ ছাড়া নিহত হয়েছে আরও তিন মার্কিন সেনা।

    পেন্টাগনের মুখপাত্র শন পারনেল সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে। পারনেলের এ বক্তব্য আসে দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে। প্রতিবেদনে অভিযোগ করা হয়, ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে আহত হওয়া মার্কিন সেনাদের প্রকৃত সংখ্যা প্রকাশে বিলম্ব করেছে পেন্টাগন এবং কয়েক ডজন আহতের তথ্য জনসমক্ষে আনা হয়নি।

    প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি জর্ডানে ইরানি হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হওয়ার ঘটনার আগের সপ্তাহে আরও তিনটি হামলা চালিয়েছিল ইরান। ওইসব হামলায় বহু মার্কিন সেনা আহত এবং বেশ কয়েকটি সামরিক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হলেও পেন্টাগন তা সম্পূর্ণ চেপে গেছে বলে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছে।

    পেন্টাগনের এই পদক্ষেপ মার্কিন সামরিক বাহিনীর ‘অপারেশনাল সিকিউরিটি’ বা কৌশলগত নিরাপত্তা রক্ষা এবং জনগণের কাছে যুদ্ধের সঠিক তথ্য পৌঁছানোর সাংবিধানিক দায়ের মধ্যকার দ্বন্দ্বকে আবার সামনে এনেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গত সপ্তাহে ইরানের সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালানোর পর দাবি করেছিল, তারা হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার প্রতিশোধ নিচ্ছে। কিন্তু জর্ডানসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের সফল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিষয়টি তারা পুরোপুরি এড়িয়ে যায়।

    ফলে আহত সেনাদের সংখ্যা প্রকাশে বিলম্ব এবং তথ্য গোপনের অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এ নিয়ে পেন্টাগনের ব্যাখ্যা এবং সংবাদমাধ্যমগুলোর অনুসন্ধানী প্রতিবেদন দেশটির সামরিক তথ্য প্রকাশের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে।


    ‎তথ্যসূত্র
    1. Pentagon Withheld Dozens of U.S. Military Injuries in Iran War
    https://tinyurl.com/jafkmss8
    2. Nearly 100 U.S. service members injured in Iranian strikes this month
    https://tinyurl.com/ynse7pz8
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment

    Working...
    X