Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ০৭ সফর, ১৪৪৮ হিজরি || ২২ শে জুলাই, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ০৭ সফর, ১৪৪৮ হিজরি || ২২ শে জুলাই, ২০২৬ ঈসায়ী

    ইসরায়েলে ভোটের আগে ফিলিস্তিনে হামলা বাড়িয়েছে ইসরায়েল, এক সপ্তাহে শহীদ ৫৭ ফিলিস্তিনি




    ইসরায়েলে পার্লামেন্ট ভেঙে দিয়ে আসন্ন ২৭ অক্টোবর নির্বাচনের তারিখ নির্ধারণের পর গাজা ও অধিকৃত পশ্চিম তীরে সামরিক আগ্রাসন জোরালো করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।

    জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা জানিয়েছে যে গত ১৩ থেকে ২০ জুলাইয়ের মধ্যে বর্বর ইসরায়েলি হামলায় ছয় শিশু ও আট নারীসহ অন্তত ৫৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন, যুদ্ধাপরাধ এবং সম্ভাব্য নৃশংসতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

    পার্লামেন্ট বিলুপ্ত হওয়ার আগেই ইসরায়েলি মন্ত্রীরা দ্রুত বিভিন্ন আইন পাসের উদ্যোগ নেয় এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জমি দখল ও ঘরবাড়ি ভাঙার নির্দেশ জারি করে। একই সময়ে উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়। নির্বাচন অনুষ্ঠানের আগের কয়েক মাসে ফিলিস্তিনিদের ওপর এই দখলদারিত্ব ও সহিংসতা আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


    তথ্যসূত্র
    1. Palestine weekly: Ahead of elections, Israel doubles down on attacks
    https://tinyurl.com/4schf6ed
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটিতে ইরানি হামলায় মার্কিন সেনা নিহতের সংখ্যা বেড়ে ১৮




    জর্ডানের মোফাক সালতি বিমান ঘাঁটিতে পরিচালিত ইরানি হামলায় নিখোঁজ হওয়া ২৮ বছর বয়সী মার্কিন সেনে নিহত হয়েছে বলে স্বীকার করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। এ নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে।

    ২২ জুলাই, বুধবার পেন্টাগন জানিয়েছে, নিহত ওই সেনাসদস্য হল নিউইয়র্কের ২৮ বছর বয়সী সার্জেন্ট অ্যাঞ্জেল এস র‍্যাম্পারস্যাড। জর্দানের একটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর সে নিখোঁজ ছিল। মার্কিন সেনাবাহিনী এর আগে একই হামলায় নিহত আরো দুই সেনার পরিচয় প্রকাশ করেছিল। তারা হল হাওয়াইয়ের ইওয়া বিচ এলাকার ২৫ বছর বয়সী ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান এবং টেক্সাসের ক্যারলটনের ১৯ বছর বয়সী প্রাইভেট ইসাবেলা গনজালেস।

    গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ১৮ জন মার্কিন সেনা নিহত হল বলে প্রতিরক্ষা দপ্তর স্পষ্ট করেছে। চলমান এই সংঘাতের ফলে সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে।

    বিশ্লেষকদের মতে, জর্ডান, ইরাক, সিরিয়া ও উপসাগরীয় অঞ্চলে মোতায়েন মার্কিন সেনারা বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। এসব এলাকায় মার্কিন সামরিক ঘাঁটিগুলো বারবার হামলার লক্ষ্যবস্তু হওয়ায় সংঘাতের বিস্তার নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

    পর্যবেক্ষকদের ধারণা, সাম্প্রতিক প্রাণহানির ঘটনা ও বাড়তে থাকা সামরিক ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্রের পরবর্তী কৌশলগত সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি, আঞ্চলিক উত্তেজনা এবং কূটনৈতিক উদ্যোগ—সবকিছুই এখন নতুন করে আন্তর্জাতিক নজরদারির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।


    তথ্যসূত্র
    1. US military identifies third service member killed in Iranian attack on Jordan base
    https://tinyurl.com/3ac39arx
    2. Trump says 18 US troops killed during war with Iran
    https://tinyurl.com/2s3exmsd
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ময়মনসিংহে ছয় মাসে ১০৩টি ধর্ষণ মামলা, রায় হয়েছে মাত্র একটি




      ময়মনসিংহে চলতি বছরের প্রথম ছয় মাসে ধর্ষণের ঘটনায় উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ৩০ জুন পর্যন্ত জেলার ১৪টি থানায় ধর্ষণের ঘটনায় ১০৩টি মামলা হয়েছে। এর মধ্যে ৬৪ জনই ১৮ বছরের নিচের শিশু ও কিশোরী। তবে ১০৩টি মামলার মধ্যে বিচার শেষ হয়েছে মাত্র একটির।

      সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন উপজেলায় একের পর এক ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ঘটনা আলোচনায় এসেছে। গত ১৪ জুন ধোবাউড়া উপজেলায় বাড়ির পাশ থেকে নিখোঁজ হওয়া পাঁচ বছর বয়সী এক শিশুর লাশ পরে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে কংস নদীতে কাদার নিচে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার চার তরুণ আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, ফুল দেওয়ার কথা বলে শিশুটিকে নিয়ে যাওয়ার পর দলবদ্ধভাবে যৌন নির্যাতন করে তাকে হত্যা করা হয় এবং লাশ নদীর কাদায় পুঁতে রাখা হয়।

      এই ঘটনার এক সপ্তাহের মধ্যেই জেলার গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘটনার ভিডিও ধারণের ঘটনা ঘটে। এছাড়া ভালুকায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণ এবং ত্রিশালে মসজিদে পড়তে যাওয়া এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে।

      জেলা পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ধর্ষণের শিকার ১০৩ জনের মধ্যে ৬৪ জন শিশু ও কিশোরী এবং ৩৯ জন প্রাপ্তবয়স্ক নারী। এ সময় দুই শিশু ও তিন নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণ ও এ ধরনের অপরাধে সহযোগিতার অভিযোগে মোট ৮১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে একটি ছেলে শিশুকে যৌন নির্যাতনের ঘটনায়ও মামলা হয়েছে।

      জেলা পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১০৩টি মামলার মধ্যে ১১টির অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে মাত্র। এবং এ পর্যন্ত মাত্র একটি মামলার বিচার শেষ হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালের প্রথম ছয় মাসের ১০৬টি মামলার মধ্যে ৭৪টির অভিযোগপত্র জমা দেওয়া হলেও কোনো মামলার রায় হয়নি।


      তথ্যসূত্র:
      ১। ময়মনসিংহে বেড়েছে শিশু ধর্ষণ, ছয় মাসে ১০৩ মামলা
      https://tinyurl.com/yfzyfzhw
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment

      Working...
      X