Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ০৮ সফর, ১৪৪৮ হিজরি || ২২ শে জুলাই, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ০৮ সফর, ১৪৪৮ হিজরি || ২২ শে জুলাই, ২০২৬ ঈসায়ী

    আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত দখলদার ইসরায়েলি, ফিলিস্তিনিদের ওপর হামলা


    ​অধিকৃত পূর্ব জেরুজালেমে ঐতিহাসিক স্থান সংক্রান্ত আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক ‘স্ট্যাটাস কো’ (ঐতিহাসিক চুক্তি) লঙ্ঘন করে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে ১,৩০০ জনেরও বেশি অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী।

    ২৩ জুলাই, বৃহস্পতিবার আল আকসা প্রাঙ্গণে অমুসলিমদের ইবাদত নিষিদ্ধ থাকার দীর্ঘদিনের নিয়ম ভেঙে এই প্রবেশের ঘটনা ঘটে বলে জেরুজালেম গভর্নরেটের বরাতে জানা গেছে।

    আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ঘটনার প্রতিবাদ জানাতে গেলে সেখানে উপস্থিত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী চড়াও হয় এবং বেশ কয়েকজনের ওপর হামলা চালায়।

    জেরুজালেম গভর্নরেটের বরাতে জানা যায়, ইসরায়েলি পুলিশের কঠোর নিরাপত্তাবেষ্টনীতে প্রায় ১৫০ জন করে বসতি স্থাপনকারীদের পৃথক কয়েকটি দলকে মসজিদ প্রাঙ্গণে প্রবেশের সুযোগ করে দেওয়া হয়। সেখানে তারা তাদের বিশেষ ধর্মীয় পোশাক (টেফিলিন) পরিধান করে প্রাঙ্গণের পূর্বাংশে গীত গায়, উচ্চস্বরে প্রার্থনা করে এবং বিশেষ ধর্মীয় আচার পরিচালনা করে।

    ইহুদি ধর্মাবলম্বীদের কাছে স্থানটি ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত এবং ৭০ খ্রিস্টাব্দে রোমানদের হাতে তাদের প্রাচীন উপাসনালয় ধ্বংসের স্মরণে তারা দিনটি পালন করে থাকে। তবে দীর্ঘদিনের ঐতিহাসিক চুক্তি অনুযায়ী, আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অমুসলিমদের প্রবেশের নিয়ম থাকলেও কেবল মুসলিমদেরই ইবাদত বা প্রার্থনা করার আইনি অধিকার রয়েছে।

    ইহুদি বসতি স্থাপনকারীদের এমন উসকানিমূলক কর্মকাণ্ডের সময় পুরো এলাকা জুড়ে কঠোর বিধিনিষেধ আরোপ করে ইসরায়েলি পুলিশ। অধিকৃত পূর্ব জেরুজালেমের পুরোনো শহর ও আল-আকসার প্রবেশদ্বারগুলোতে চেকপোস্ট বসিয়ে সাধারণ ফিলিস্তিনিদের যাতায়াত রুদ্ধ করে দেওয়া হয়।

    প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনীর বাধার মুখে কেবল অল্পসংখ্যক ফিলিস্তিনি ভোরের ফজর নামাজে অংশ নিতে পেরেছিলেন। পরে তাদের ওপরও চড়াও হয় নিরাপত্তার দায়িত্বে থাকা ইসরায়েলি সদস্যরা।

    আল-আকসা মসজিদ বিশ্ব মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান এবং মুসলিমদের চেতনার অন্যতম বড় প্রতীক। দীর্ঘদিনের ঐতিহাসিক নীতি উপেক্ষা করে বারবার এমন প্রার্থনার সুযোগ করে দেওয়াকে কেন্দ্র করে জেরুজালেমে নতুন করে তীব্র উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।


    তথ্যসূত্র
    1. More than 2,300 Israelis storm Al-Aqsa Mosque in Jerusalem
    https://tinyurl.com/4u3pkxuh
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    অধিকৃত জম্মু-কাশ্মীরে পুলিশ সদস্য নিহতের অজুহাতে ১০০০ এরও অধিক কাশ্মীরি আটক



    অধিকৃত জম্মু ও কাশ্মীরের ইসলামাবাদ ও অন্যান্য অঞ্চল থেকে এক হাজারের অধিক কাশ্মীরি যুবককে গ্রেপ্তার করেছে ভারতীয় দখলদার বাহিনী। অজ্ঞাত বন্দুকধারীর হামলায় কাশ্মীর পুলিশের একজন সদস্য নিহতের বিপরীতে এই গণগ্রেপ্তার শুরু করে দখলদার ভারতীয় কর্তৃপক্ষ।

    ২২ জুলাই দুপুর ১২:৩০ নাগাদ ইসলামাবাদ শহরে অজ্ঞাত হামলাকারীদের গুলিতে পুলিশের ঐ হেড কনস্টেবল নিহত হয়। এরপরই এই বড় আকারের অভিযান আরম্ভ করেছে ভারতীয় বাহিনী। হত্যার শিকার পুলিশ কর্মী হিন্দুদের অমরনাথ যাত্রায় নিরাপত্তাকর্মী হিসেবে ডিউটিরত ছিল।

    সূত্রমতে, হামলাকারী ও তাদের সহযোগীদের চিহ্নিত করতে দখলদার পুলিশ, সেনাবাহিনী ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) সদস্যরা বিভিন্ন জেলায় যৌথ অভিযান পরিচালনা করছে। তারা ইসলামাবাদসহ বিভিন্ন এলাকায় ‘নিবিড়ভাবে’ ঘেরাও-তল্লাশি অভিযানের মাধ্যমে কাশ্মীরি মুসলিমদের হয়রানির কার্যক্রম অব্যাহত রেখেছে।

    এছাড়া ইসলামাবাদ শহরে ঘটনাস্থলের চারপাশের বেশ কিছু অংশ ঘিরে রেখেছে দখলদার ভারতীয় বাহিনীর সদস্যরা। গুরুত্বপূর্ণ স্থানসমূহে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। বিভিন্ন ট্রানজিট পয়েন্টে পরিচয়পত্র যাচাই, যানবাহন তল্লাশি, মোবাইল ফোন চেক ও জিজ্ঞাসাবাদের নামে কাশ্মীরি মুসলিমদের হেনস্তা ও হয়রানি অব্যাহত রয়েছে। দখলদার প্রশাসন বিষয়টিকে কাশ্মীরি মুসলিমদের দমন-পীড়নের সুযোগ হিসেবে গ্রহণ করেছে বলেই মনে করছেন অনেকে।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/369beajr
    2. https://theobserverpost.com/over-100...ays-jk-police/
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      বুরকিনা ফাসো ধর্মনিরপেক্ষ থাকবে, এখানে ইসলামি শরিয়াহ্ অনুমোদিত নয়: ইব্রাহিম ট্রাওরে



      বুরকিনা ফাসোতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতা কুক্ষিগত করা বর্তমান রাষ্ট্রপতি ইব্রাহিম ট্রাওরে ঘোষণা করেছে, “দেশটিতে ধর্মনিরপেক্ষ কাঠামো শক্তহস্তে রক্ষা করা হবে এবং এখানে কোনোভাবেই ইসলামি শরিয়াহ্ অনুমোদিত হবে না”

      বুরকিনা ফাসোর রাষ্ট্রীয় টেলিভিশন আরটিবি (রেডিওডিফিউশন টেলিভিশন ডু বুর্কিনা)-তে সম্প্রচারিত এক ভাষণে ট্রাওরে বলে যে, বুরকিনা ফাসোর সকল নাগরিকের ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা রয়েছে। আর “কোনো ধর্মই জাতির চেয়ে শ্রেষ্ঠ নয়। তাই বুরকিনা ফাসোতে শরিয়াহ আইন কখনোই প্রয়োগ করা হবে না এবং রাষ্ট্রীয় শাসনব্যবস্থা কোনো একক ধর্মীয় আইন ব্যবস্থা অনুসারে পরিচালিত হবে না।

      সে আরও বলে যে, নাগরিকরা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারেন, কিন্তু ধর্ম রাষ্ট্রের সাংবিধানিক ব্যবস্থাকে অগ্রাহ্য করতে পারে না।

      মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রায় ২ কোটি ৪০ লক্ষ জনসংখ্যার দেশ বুরকিনা ফাসো, পাশাপাশি একটি উল্লেখযোগ্য খ্রিস্টান সম্প্রদায় এবং ঐতিহ্যবাহী আফ্রিকান ধর্মের (স্থানীয়) অনুসারীরাও রয়েছেন। দেশটির সংবিধান বুরকিনা ফাসোকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে সংজ্ঞায়িত করে।

      ট্রাওরের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন দেশটির শীর্ষস্থানীয় অনেক আলেম শরিয়াহ্ আইন ফিরিয়ে আনতে ট্রাওরেকে পরামর্শ দিচ্ছিল। আর সামাজিক যোগাযোগমাধ্যমেও বুরকিনা ফাসো শরিয়াহ আইন গ্রহণ করতে পারে বলে দাবি নিয়ে আলোচনা চলছিল। এরপর এই জান্তা নেতা দেশটির বেশ কয়েকজন আলেম ও ইমামকে বন্দী করে এবং শরিয়াহ্ আইনের প্রস্তাব প্রত্যাখ্যান করে ঘোষণা দেয় যে, দেশের বর্তমান সাংবিধানিক ও আইনি ব্যবস্থা সংরক্ষিত থাকবে। এর বিপক্ষ শক্তিকে কঠিন হস্তে দমন করা হবে।


      তথ্যসূত্র:
      https://t.co/v1SV3Z8agh
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        বগুড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা


        ​বগুড়া সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২২ জুলাই) রাতে শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

        গণমাধ্যম সূত্রে জানা যায়, নিহত আতিকুর রহমান সাগর শাখারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য।

        সাগরের স্ত্রী মারজিয়া আক্তার সাংবাদিকদের জানান, সাগরের বাড়ি পাঁচবাড়িয়া গ্রামে হলেও কয়েক মাস ধরে তিনি পার্শ্ববর্তী চালিতাবাড়ি গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছিল। বুধবার রাত সোয়া ২টার দিকে সাগর নিজ বাড়িতে রাতের খাবার খেতে আসেন। এ সময় দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


        তথ্যসূত্র:
        ১। বগুড়ায় আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা
        https://tinyurl.com/4sdw4bhc
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          ভোলায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে ২০ টাকা দিয়ে বাড়ি পাঠাল প্রধান শিক্ষক



          ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রীকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ঘটনার বিবরণে জানা যায়, ভুক্তভোগী শিশু উপজেলার হাসাননগর ইউনিয়নের হাসাননগর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

          গত ১৬ জুলাই দুপুরে স্কুল ছুটির পর অন্যান্য শিক্ষার্থীদের মতো সেও বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মহিউদ্দিন তাকে কৌশলে বিদ্যালয়ের তৃতীয় তলায় একটি নির্জন কক্ষে ডেকে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এবং ঘটনাটি পরিবারকে না জানাতে প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে হাতে ২০ টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। এরপর শিশুটি বাড়ি ফিরলে তার স্বজনরা অস্বাভাবিক হাঁটাচলা দেখে তাকে জিজ্ঞেস করলে জানায় যে, স্কুলের প্রধান শিক্ষক তাকে ধর্ষণ করেছে।

          স্বজনরা প্রথমে বিষয়টি স্থানীয় সাবেক ইউপি সদস্য বাচ্চুকে জানালে সে সমাধান করবে বলে আশ্বস্ত করে, এবং একপর্যায়ে বুধবার (২২ জুলাই) রাতে সে তাদের বাড়িতে গিয়ে ১০ হাজার টাকায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, এ সময় ভুক্তভোগীর স্বজনরা এতে অস্বীকৃতি জানালে তাদেরকে মারধর করে বাচ্চু মেম্বার ও তার লোকজন।

          ভুক্তভোগী শিশুটি সাংবাদিকদের জানায়, ‘স্কুল ছুটির পর মহিউদ্দিন স্যার তৃতীয় তলায় আমাকে ডেকে নিয়ে টেবিলের উপর শোয়ায়ে আমার পরনের প্যান্ট খুলে খারাপ কাজ করছে। আমি চিৎকার দেওয়ার সময় স্যারে আমার মুখ চেপে ধরছে। পরে আমাকে বাড়িতে চলে যেতে বলেছে, এবং আমার হাতে ২০ টাকা দিয়ে বলেছে যদি কাউকে এ ঘটনা বলি তাহলে আমারে মাইরা ফালাইবো।’ এ ঘটনায় ভুক্তভোগী শিশুর দাদা বাদী হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিনকে প্রধান আসামি ও বাচ্চুকে দ্বিতীয় নম্বর আসামি করে বোরহানউদ্দিন থানায় একটি মামলাটি দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে। এবং টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপার চেষ্টা ও মারধরের অভিযোগে বাচ্চুকেও গ্রেপ্তার করে।

          তথ্যসূত্র:
          ১। চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে ২০ টাকা দিয়ে বাড়ি পাঠালেন প্রধান শিক্ষক
          https://tinyurl.com/y4wfe5ub
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment

          Working...
          X