Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ০৯ সফর, ১৪৪৮ হিজরি || ২৪ শে জুলাই, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ০৯ সফর, ১৪৪৮ হিজরি || ২৪ শে জুলাই, ২০২৬ ঈসায়ী

    উত্তর প্রদেশে হিন্দুদের কাঁওয়ার যাত্রার অজুহাতে মুসলিমদের সকল প্রকার মাংসের দোকান প্রায় এক মাস বন্ধ রাখতে বাধ্য করা হচ্ছে


    ​ভারতে উত্তর প্রদেশের অমরোহায় হিন্দুদের কাঁওয়ার যাত্রাকে ঘিরে মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

    অমরোহায় উগ্র হিন্দুত্ববাদী বজরং দল দাবি করছে, কেবল কাঁওয়ার যাত্রার রুট নয়, পুরো শহরজুড়েই যাত্রাকালীন সময়ে আমিষ খাবারের দোকান বন্ধ রাখতে হবে। তাদের দাবি, মাংসের দোকান খোলা থাকলে পূজায় যাওয়া ভক্তদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে।

    অপরদিকে একাধিক মুসলিম সংগঠনের দাবি, কাঁওয়ার যাত্রার নির্ধারিত রুটের বাইরে থাকা মাংসের দোকানগুলো প্রশাসন বন্ধ করতে পারে না। অন্যথায় তারা বিষয়টি আদালতে অভিযোগ করবেন। ইতোমধ্যে সংশ্লিষ্ট দাবি নিয়ে প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করেছেন বিভিন্ন মুসলিম সংগঠন।

    সংগঠনগুলো আরও জানায়, সুপ্রিম কোর্ট আগেই স্পষ্ট করেছে যে, কোনও ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে শুধু নির্দিষ্ট সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা আইনসম্মত নয়।

    মুসলিম প্রতিনিধিদের বক্তব্য, কাঁওয়ার যাত্রার জন্য প্রায় এক মাস মাংসের দোকান বন্ধ থাকলে ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। ফলে তাদের পরিবারগুলোকে কষ্ট ভোগ করতে হবে। তাই যেসব দোকান কাঁওয়ার যাত্রার রুটের বাইরে রয়েছে, সেগুলো স্বাভাবিকভাবে পরিচালনার সুযোগ প্রশাসনকে নিশ্চিত করতে হবে।

    অপরদিকে জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছে, সরকারের নির্দেশ অনুযায়ী কেবল কাঁওয়ার যাত্রার নির্ধারিত রুটে অবস্থিত আমিষ খাবারের দোকানগুলো সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। শহরের অন্য কোনও এলাকায় মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ সরকার দেয়নি।

    পর্যবেক্ষকদের মতে, সরকারি নির্দেশনায় কিছুটা শিথিলতা থাকলেও বাস্তবচর্চা ভিন্ন। উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীসমূহের তৎপরতায় মুসলিম ব্যবসায়ীরা এক প্রকার আতঙ্কের মধ্যেই দোকান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। এক্ষেত্রে ভুক্তভোগীদের সহযোগিতার ক্ষেত্রে প্রশাসন বরাবরের মতোই নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।



    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/2rp5e57c

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ককরোচ বিক্ষোভকারীদের বিরুদ্ধে উগ্র হিন্দুত্ববাদী কর্মীদের ‘আসল গুন্ডাগিরি’ দেখানোর হুমকি




    ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ২৩ জুলাই (বৃহস্পতিবার) একদল উগ্র হিন্দুত্ববাদী কর্মী জড়ো হয়েছে। তারা ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভকারীদের হুমকি দিয়ে বলেছে, দিল্লিতে এবার ‘আসল গুন্ডাগিরি’ কেমন, তা দেখানো হবে।

    উগ্র হিন্দুত্ববাদী গোরক্ষা আন্দোলন কর্মী স্বতন্ত্র ভরদ্বাজ দাবি করেছে, “ বিক্ষোভ দমনে পুলিশের সাথে সিভিল পোশাক পরিহিত লোকেরা কোনও গুন্ডা ছিল না, তারাও পুলিশ সদস্য ছিল। তবে এখন সত্যিকারের গুন্ডারা (উগ্র হিন্দুত্ববাদীরা) মাঠে নেমেছে, আর এবার দিল্লিতে আসল গুন্ডাগিরি কাকে বলে তা দেখানো হবে।”

    ভরদ্বাজ আরও দাবি করেছে, তারা দিল্লিজুড়ে ‘ককরোচ’দের খুঁজে বেড়াচ্ছে। দিল্লি পুলিশের প্রতি সম্মান দেখিয়ে এতদিন তারা ধৈর্য ধরেছে। তবে শীঘ্রই সব গোরক্ষক ও সনাতনী সমর্থকদের একত্রিত করা হবে। সে দিল্লিবাসীকে সতর্ক করে বলেছে, “আমরা একটি দিন ও সময় নির্ধারণ করব। এরপর সব গোরক্ষক ও সনাতনী ভাইয়েরা দিল্লি ঘেরাও করবে। সবাই সর্বোচ্চ সতর্ক থাকুন।”

    অপরদিকে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস অভিযোগ করেছে, স্বতন্ত্র ভরদ্বাজ ‘সংসদ চলো’ কর্মসূচি চলাকালে এক বিক্ষোভকারীর (সঞ্জয়) পিতার ওপর হামলা চালিয়ে তার মাথা ভেঙ্গে দিয়েছিল। সে ভরদ্বাজের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা ও গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে।

    উল্লেখ্য, ২০ জুলাই ‘সংসদ চলো’ কর্মসূচির শুরু থেকেই বিক্ষোভকারীদের বিরুদ্ধে ও দিল্লি পুলিশের বর্বরতার সমর্থনে একাধিক ভিডিও প্রকাশ করেছে স্বতন্ত্র ভরদ্বাজ।

    ঐতিহাসিক যন্তর মন্তর প্রাঙ্গণে মুখোমুখি অবস্থানে থাকা দুই পক্ষের মধ্যে উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/3662nuv8
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ককরোচ জনতা পার্টির বিক্ষোভে জড়িতদের পাসপোর্ট বাতিলের হুঁশিয়ারি দিল্লি পুলিশের



      ​ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)–এর বিক্ষোভে সরাসরি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে দিল্লি পুলিশ। দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের পাসপোর্ট বাতিল হতে পারে বলে সতর্ক করেছে পুলিশ।

      পুলিশের দাবি, নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে আয়োজিত এই বিক্ষোভ একপর্যায়ে সহিংস রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তাই দায়ীদের বিরুদ্ধে প্রযোজ্য আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে দিল্লি পুলিশ।

      দিল্লি পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার ব্যাপক তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ, ভিডিও এবং অন্যান্য ডিজিটাল নজরদারির মাধ্যমে যাদের সম্পৃক্ততা নিশ্চিত হবে, তদন্ত শেষে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

      তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে, পুলিশ সদস্যদের ওপর হামলা কিংবা সরকারি সম্পদ নষ্ট করার ঘটনায় যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সংগৃহীত প্রমাণের ভিত্তিতে প্রয়োজন হলে তাদের পাসপোর্টও বাতিলের উদ্যোগ নেওয়া হবে।

      অপরদিকে বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, শুধু ছাত্র জনতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে সংঘর্ষের পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

      তাদের দাবি, আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগ, পুলিশি ভূমিকা এবং ঘটনাস্থলে সিভিল পোশাকে থাকা অন্যান্য ব্যক্তিদের সহিংস কর্মকাণ্ডগুলো তদন্তের আওতায় আনা উচিত। সংঘর্ষের পেছনের পূর্ণ প্রেক্ষাপট খতিয়ে না দেখে একতরফা ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তা ন্যায়বিচারের পরিপন্থী হবে।


      তথ্যসূত্র:
      1. https://tinyurl.com/49essw8x
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        গাজার জাবালিয়া ও খান ইউনিসে বর্বর ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি শহীদ, আহত ৪



        ​যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজায় নতুন করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ২৩ জুলাই, বৃহস্পতিবার একাধিক হামলায় দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং দুই শিশুসহ আরও চারজন আহত হয়েছেন। গাজার চিকিৎসকরা এসব হামলাকে যুদ্ধবিরতির ধারাবাহিক লঙ্ঘনের অংশ হিসেবে উল্লেখ করেছেন।

        গাজার চিকিৎসা সূত্র জানায়, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বেসামরিক লোকজনের একটি সমাবেশে বর্বর ইসরায়েলি ড্রোন হামলায় দুই তরুণ শহীদ হন। এ হামলায় আরও বেশ কয়েকজন আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানান, আল-ইয়ামান আল-সাঈদ হাসপাতালের কাছে ওই সমাবেশকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

        এদিকে দক্ষিণ গাজার খান ইউনুসের আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি সামরিক যান থেকে গুলিবর্ষণে দুই শিশুসহ চার ফিলিস্তিনি আহত হয়েছেন। একই সময়ে বুরেইজ শরণার্থী শিবিরে বাস্তুচ্যুতদের তাঁবুতেও গুলি বর্ষণ করে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনি। স্থানীয় সূত্র জানায়, গত কয়েক দিন ধরে এলাকাটিতে ইসরায়েলি বাহিনীর টানা গুলিবর্ষণে বাস্তুচ্যুত বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন।

        উল্লেখ্য, ৮ অক্টোবর ২০২৩ থেকে গাজায় ইসরায়েলের চলমান গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন, প্রায় ১ লাখ ৭৪ হাজার আহত হয়েছেন এবং গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।


        তথ্যসূত্র
        1. Israeli fire kills 2 Palestinians, injures 4 in Gaza despite ongoing ceasefire
        https://tinyurl.com/2aj2fpbp
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          দেশের সব আলিয়া মাদরাসায় ছাত্রীদের নিয়ে ফুটবল টিম গঠনের নির্দেশ দিলো সরকার



          দেশের সব আলিয়া মাদরাসায় দাখিল-আলিম শ্রেণির ছাত্রীদের দিয়ে ফুটবল দল গঠনের নির্দেশনা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

          জানা গেছে, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষ্যে ৬ষ্ঠ থেকে আলিম পর্যন্ত শ্রেণিভিত্তিক ছাত্র-ছাত্রীদের দিয়ে ফুটবল দল গঠনের নির্দেশনা দেয় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। সম্প্রতি বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

          বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৯ আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন করবেন। উক্ত ফুটবল টুর্নামেন্ট সারা বাংলাদেশে একই তারিখ ও সময়ে একযোগে শুরু হবে। এ লক্ষ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল দল গঠন করা এবং দলকে প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা অত্যন্ত জরুরি। এ প্রেক্ষিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বলা হলো।

          নির্দেশনাগুলো হলো— শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার আগ্রহ বৃদ্ধি এবং দক্ষ খেলোয়াড় নির্বাচনের লক্ষ্যে শ্রেণিভিত্তিক আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে হবে। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে দাখিল (৬ষ্ঠ-১০ম) শ্রেণির একটি ছাত্র ও একটি ছাত্রী এবং আলিম (১ম বর্ষ ও ২য় বর্ষ) শ্রেণির একটি ছাত্র ও একটি ছাত্রী ফুটবল দল গঠন করতে হবে। গঠিত দলের জন্য অভিজ্ঞ শিক্ষক/প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলনের ব্যবস্থা করতে হবে। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা ও সুস্থ জীবনধারার বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। টুর্নামেন্ট সংক্রান্ত পরবর্তী নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে।

          বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩০ জুলাইয়ের মধ্যে সকল প্রতিষ্ঠানে ফুটবল দল গঠন পূর্বক বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেইলে প্রেরণ করতে হবে। উপর্যুক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, স্থানীয় ক্রীড়ানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগীদের সম্পৃক্ত করে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সফলভাবে বাস্তবায়নে আন্তরিক সহযোগিতা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’ বিষয়টি অতীব জরুরি বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


          মাদরাসা শিক্ষা বোর্ডের এমন নির্দেশনার পর তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে।

          উল্লেখ্য যে, ধর্মীয় চেতনা থেকেই অভিভাবকরা তাদের সন্তানদের মাদরাসায় পড়াতে পাঠান। মাদরাসাগুলো গড়েই উঠেছে ইসলামী চেতনার আলোকে। এছাড়া ইসলামে নারীদের সতর ঢেকে রাখা ও পর্দা করা একটি ফরজ বিধান। সেখানে মাদরাসা ছাত্রীদের ফুটবল খেলায় ফুটবল খেলায় অংশগ্রহণ করানোটা মাদরাসা শিক্ষার বৈশিষ্ট্যের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক।


          তথ্যসূত্র:
          ১। সব মাদরাসায় চারটি ফুটবল দল গঠনের নির্দেশ
          https://tinyurl.com/3hup722a
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            নওগাঁয় ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠাল আর্জেন্টিনাভক্ত শিক্ষক



            নওগাঁয় আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গাত্মক গান গাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ওপর এক শিক্ষকের বেধড়ক নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই শ্রেণির ১৭ জন শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন।

            বুধবার (২২ জুলাই) বিকেলে নওগাঁ সদর উপজেলার নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম আব্দুস সালাম, সে বিদ্যালয়টিতে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছে।

            গণমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনার সময় চতুর্থ শ্রেণির পাঠদান কক্ষে কোনো শিক্ষক উপস্থিত ছিলে্ন না। এ সময় কয়েকজন শিক্ষার্থী ফুটবল খেলায় আর্জেন্টিনার হার নিয়ে ব্যঙ্গাত্মক গান গাইতে শুরু করে। শিক্ষার্থীদের গানের শব্দ শুনে ক্ষুব্ধ হয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করে সহকারী শিক্ষক আব্দুস সালাম। অভিযোগ উঠেছে, সে নিজের পছন্দের ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গ সইতে না পেরে একটি প্লাস্টিকের বৈদ্যুতিক তার দিয়ে শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এতে কক্ষে থাকা ২৩ জন শিক্ষার্থীর মধ্যে ১৭ জন ছেলে-মেয়ে আহত হয়।

            ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। রাতে বিদ্যালয় সংলগ্ন নারচী মোড় এলাকায় স্থানীয়রা বিক্ষোভ মিছিল বের করেন। তারা কোমলমতি শিক্ষার্থীদের ওপর এমন নির্মম শারীরিক নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানান।

            অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক আব্দুস সালাম সাংবাদিকদের কাছে নিজের ভুল স্বীকার করে অনুশোচনা প্রকাশ করে। সে জানায়, বিষয়টি নিয়ে অভিভাবক ও অন্যান্য শিক্ষকদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেবে।


            তথ্যসূত্র:
            ১। ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক
            https://tinyurl.com/yc5nt96h

            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              জম্মু-কাশ্মীরে ভারতীয় পুলিশ কর্মী নিহতের অজুহাতে ২ কাশ্মীরি মুসলিমের বাড়িঘর ধ্বংস, ৩০০০ এরও অধিক কাশ্মীরি আটক



              ​চলমান দমন-নিপীড়নের ধারাবাহিকতায় অধিকৃত জম্মু ও কাশ্মীরের ইসলামাবাদ জেলায় দুই কাশ্মীরি মুসলিমের বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে দখলদার কর্তৃপক্ষ। ২২ জুলাই (বুধবার) ইসলামাবাদের লাল চক এলাকার নিকটে দখলদার পুলিশের একজন হেড কনস্টেবল অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হয়। এর একদিন পরেই এই ধ্বংস অভিযান পরিচালনা করা হয়।

              ভুক্তভোগীরা হলেন বিজবেহারা এলাকার বাসিন্দা আদিল আহমেদ ঠোকার এবং হাসানপোরা এলাকার বাসিন্দা হারুন রশিদ গানাই। কথিত জঙ্গি সংশ্লিষ্টতার অজুহাত দেখিয়ে তাদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

              সূত্রমতে, ভুক্তভোগী আদিল আহমেদ ঠোকারের নবনির্মিত বাড়িটি বিস্ফোরক ব্যবহার করে সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছে। এর আগে পেহেলগাম হামলার সূত্র ধরে এপ্রিল, ২০২৫-এ তার পৈতৃক বাড়িটি ধ্বংস করা হয়েছিল।

              এছাড়া দখলদার পুলিশ সদস্যের নিহতের অজুহাতে কাশ্মীরের সাধারণ মুসলিমদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রেখেছে হিন্দুত্ববাদী ভারতীয় বাহিনী। ঘটনার মাত্র একদিনের ব্যবধানেই ৩০০০ এর অধিক নিরপরাধ কাশ্মীরিকে আটক করা হয়েছে।

              অতিরিক্ত সেনা মোতায়েনে, বর্ধিত চেকপোস্ট ও ব্যারিকেড স্থাপনসহ সাধারণ মুসলমানদের চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দখলদার কর্তৃপক্ষ। স্বাধীনতাপন্থী কর্মী ও তাদের সহযোগীদের অনুসন্ধানের লক্ষ্যে অধিকৃত ভূখণ্ডে ঘেরাও ও তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে।


              তথ্যসূত্র:
              1. https://tinyurl.com/bdh8rwns
              2. https://tinyurl.com/bdh8rwns
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment


              • #8
                মাদক মামলায় ফাঁসিয়ে দেবে বলে বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকি




                ভারতের মুম্বাইয়ে বিক্ষোভকারীদের মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে।

                সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক পুলিশকর্মী একদল ছাত্রকে হুমকি দিচ্ছে, তারা আবার বিক্ষোভে যোগ দিলে তাদের বিরুদ্ধে মিথ্যা মাদক মামলা দেওয়া হবে।

                ভিডিওতে দেখা গেছে, একদল তরুণকে একটি পুলিশ ভ্যানে তোলা হয়েছে, বিক্ষোভস্থল থেকে তাদের আটক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভ্যানে সামনের আসনে বসা এক পুলিশ সদস্য বিক্ষোভকারীদের তাদের বাড়ি ফিরে যেতে উপদেশ দিচ্ছে।

                ওই পুলিশকর্মীকে বলতে শোনা যায়, ‘তোমাদের আবার এখানে দেখা গেলে জীবন নষ্ট করে দেব। তোমাদের ব্যাগে ৫০ গ্রাম মাদক পাউডার রেখে মিথ্যা অপবাদ দেব, ফলে তোমাদের জীবন শেষ হয়ে যাবে।’

                ভিডিওটির সত্যতা এবং ঘটনার প্রেক্ষাপট খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই পুলিশকর্মীকে তার বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

                সমালোচকদের অভিযোগ, ছাত্রদের প্রশ্নের জবাব হুমকি দিয়ে নয়, বরং জবাবদিহিতার মাধ্যমে দেওয়া উচিত।

                উল্লেখ্য, শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে গত কয়েক দিন যাবত মুম্বাই শহরের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীসহ সাধারণ নাগরিকেরা বিক্ষোভ অব্যাহত রেখেছে।


                তথ্যসূত্র:
                1. https://tinyurl.com/3rmf9t3f
                2. https://tinyurl.com/3zvstrkw
                নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                Comment

                Working...
                X