পশ্চিমবঙ্গে ৬৫০ বছরের পুরোনো ঐতিহাসিক আদিনা মসজিদ প্রাঙ্গণে শিবলিঙ্গ স্থাপনের ঘোষণা উগ্র হিন্দুত্ববাদী নেতার

ভারতে পশ্চিমবঙ্গের মালদা জেলায় অবস্থিত প্রায় ৬৫০ বছর পুরোনো আদিনা মসজিদ প্রাঙ্গণে বৃহৎ শিবলিঙ্গ স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন।
সংগঠনটির দাবি, উক্ত স্থানে প্রাচীন ‘আদিনাথ শিবমন্দির’ এর কাঠামো বিদ্যমান ছিল। তাই ৩.৬ ফুট উচ্চতা ও প্রায় দেড় টন ওজনের শিবলিঙ্গ তারকেশ্বর থেকে এনে মসজিদের নিকটবর্তী স্থানে স্থাপন করা হবে।
একটি ফেসবুকে পোস্টের মাধ্যমে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার (২৭ জুলাই) কথিত ‘আদিনাথের প্রাচীন শিবমন্দিরে’ শিরকি পূজা ও বিশেষ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ভক্তদের আহ্বান জানিয়েছে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি নেতা কাজল গোস্বামী।
তার দাবি, কথিত এই ‘মন্দির’ ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের (এএসআই) নিয়ন্ত্রণাধীন এলাকার বাইরে অবস্থিত। তবে স্থানটিতে তারকেশ্বর থেকে আনা একটি শিবলিঙ্গ স্থাপনের অনুমতি দিয়েছে প্রাচীন মন্দির কর্তৃপক্ষ।
সে কোনও প্রমাণ ছাড়াই দাবি করেছে, আদিনাথ মন্দির ধ্বংস করে তার ওপর আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল। আদালতের রায় ও এএসআইয়ের তদন্তের মাধ্যমে ওই স্থানের ‘প্রকৃত ইতিহাস’ সামনে আনা হবে।
এই দুর্বৃত্ত হিন্দুত্ববাদী আরও জানায়, তাদের চুড়ান্ত লক্ষ্য হলো মসজিদটি মন্দিরে পরিণত। ভবিষ্যতে মসজিদ কাঠামোর ভেতরে তারা শিবলিঙ্গ স্থাপন করবে।
উল্লেখ্য, ১৩৭৩ সালে বাংলার সুলতান সিকান্দার শাহ নির্মিত আদিনা মসজিদ বর্তমানে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের (এএসআই) অধীন কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত জাতীয় গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ। এটি ভারতীয় উপমহাদেশের মধ্যযুগীয় যুগের বৃহত্তম মসজিদগুলোর একটি হিসেবে বিবেচিত।
অপরদিকে ভারতে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির উত্থানের পর আদিনা মসজিদ ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে উগ্রবাদীরা। বেশ কয়েকজন বিজেপি নেতা ইতিপূর্বে দাবি করেছে, আদিনা মসজিদ নাকি প্রাচীন মন্দিরের স্থানে নির্মিত।
এই দাবিকে ঘিরে ইতিহাস ও সত্যের বদলে মিথ্যা বয়ান তৈরির অপচেষ্টা চলছে। পর্যবেক্ষকদের মতে, হিন্দুত্ববাদী প্রশাসনের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে ঐতিহাসিক বাবরি মসজিদের মতো আদিনা মসজিদ নিয়েও একটি ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে।
তাদের আশঙ্কা, মিথ্যা ন্যারেটিভের ছায়ায় আরও একটি ঐতিহাসিক স্থাপনা ধ্বংসের পথে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/y5wzyesd







Comment