Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১২ সফর, ১৪৪৮ হিজরি || ২৭ শে জুলাই, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১২ সফর, ১৪৪৮ হিজরি || ২৭ শে জুলাই, ২০২৬ ঈসায়ী

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় দাবানলে পুড়ছে ফ্রান্স; এখন পর্যন্ত ২ লাখ ২০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে




    ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে এখন পর্যন্ত ২ লাখ ২০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সবচেয়ে বড় দাবানলগুলোর একটিতে পরিণত হয়েছে বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। পরিস্থিতিকে অত্যন্ত সংকটজনক উল্লেখ করে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সামনের দিনগুলো আরও কঠিন হতে পারে।

    বন্দর নগরী বোর্দোর আশপাশের গ্রাম থেকে ৫০ হাজারের বেশি মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রবল বাতাসে আগুন ছড়িয়ে পড়ায়, বোর্দো থেকে স্পেন সীমান্ত পর্যন্ত মহাসড়কের ৬০ কিলোমিটার অংশ বন্ধ রাখা হয়েছে। শহরটিতে ট্রেন চলাচলও বন্ধ আছে।

    রবিবার লা ট্রিবিউন পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুন্যেস বলেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লাগবে। ফলে যেসব বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে, তাদের নিজ এলাকায় ফেরার কোনো সুযোগ নেই।

    আঞ্চলিক প্রশাসন জানিয়েছে, এই আগুনে এখন পর্যন্ত ৪২ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের সবচেয়ে বড় দাবানলগুলোর একটিতে পরিণত হয়েছে। ১৯৪৯ সালের একটি দাবানলে প্রায় ৫০ হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

    ফ্রান্সের জাতীয় অগ্নিনির্বাপক ফেডারেশন জানিয়েছে, দেশটির এই দাবানলে বিরল ধরনের বিশাল অগ্নিমেঘ সৃষ্টি হয়েছে, যা নিজেই প্রবল বাতাস ও বজ্রপাতের মাধ্যমে নতুন নতুন আগুনের জন্ম দিচ্ছে। দাবানলে অন্তত ২৪০টি বাড়ি ধ্বংস হয়েছে এবং বোর্দো শহরের উপকণ্ঠ পর্যন্ত আগুন পৌঁছে গেছে। সর্বশেষ তথ্যে জানা গেছে, আগুন নেভানোর সময় ৮৪ জন অগ্নিনির্বাপক কর্মী আহত হয়েছে, যাদের মধ্যে ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।


    তথ্যসূত্র
    1. ‘Difficult hours ahead’ as France and Spain continue to battle wildfires
    https://tinyurl.com/uvfe62t6
    2. The Gironda fire in France remains “unpredictable” with 220,000 people evacuated
    https://tinyurl.com/yjnye3k7
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org
Working...
X