Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১৬ সফর, ১৪৪৮ হিজরি || ৩১শে জুলাই, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১৬ সফর, ১৪৪৮ হিজরি || ৩১শে জুলাই, ২০২৬ ঈসায়ী

    ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে দেশের প্রচলিত আইনে নিষিদ্ধ সমলিঙ্গের বিয়ে অনুষ্ঠিত, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন



    সম্প্রতি ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে দুই সমকামী যুবকের মধ্যে দেশের প্রচলিত আইনে নিষিদ্ধ সমলিঙ্গের বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিয়ের ছবি ও তথ্য কনে সেজে থাকা সমকামী যুবক নিজেই তার ফেসবুক পেজে প্রকাশ করলে বিষয়টি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

    প্রকাশিত ছবিতে দেখা যায়, হিন্দু ধর্মীয় রীতি অনুসারে মাথাভর্তি সিঁদুর, শাঁখা ও পলা পরে এক হিন্দু সমকামী যুবককে বিয়ে করছে আরেক সমকামী ট্রান্সজেন্ডার যুবক। তাদের একজন কনের সাজে ছিল। তার প্রকৃত নাম কামাল হোসেন, লিঙ্গ পরিবর্তনের পর নিজেকে তাসনুভা আনান শিশির নামে পরিচয় দিত। জানা যায়, তার বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলায়। তার বাবা শামসুল হক এবং মা জামিরুন বেগম। অপরদিকে, বরের সাজে থাকা সমকামী যুবক হিন্দু ধর্মাবলম্বী এবং তার বাড়ি ভোলা জেলায়। তবে তার নাম জানা যায়নি।

    ২০২১ সালের ৮ মার্চ টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভি কামাল হোসেনকে ‘তাসনুভা আনান’ নামে দেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ পাঠিকা হিসেবে উপস্থাপন করে। এরপর থেকে সে নিজেকে ট্রান্সউইমেন হিসেবে পরিচয় দিয়ে আসছে। পাশাপাশি সে ট্রান্সজেন্ডার অধিকার আন্দোলনের (সমকামী অধিকারকর্মী) সাথেও যুক্ত রয়েছে।

    ঘটনার পর সোশ্যাল মাধ্যমে বাংলাদেশের প্রচলিত আইন নিয়েও আলোচনা শুরু হয়েছে। দণ্ডবিধির ৩৭৭ ধারায় ‘প্রকৃতির নিয়মের বিরুদ্ধে’ যৌন সম্পর্ককে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ধারায় এ ধরনের অপরাধের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। এছাড়া বাংলাদেশের আইনে সমলিঙ্গের বিবাহের কোনো স্বীকৃতি নেই।

    এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, প্রচলিত আইন বহাল থাকা অবস্থায় প্রশাসনের নাকের ডগায় কীভাবে এমন একটি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। একই সঙ্গে হিন্দু ধর্মীয় রীতি অনুসরণ করে বিয়ের আয়োজনের ঘটনাকে কেন্দ্র করে মন্দির কর্তৃপক্ষের ভূমিকাও আলোচনায় এসেছে। অনেকেই জানতে চেয়েছেন, কার তত্ত্বাবধানে এবং কোন প্রক্রিয়ায় মন্দিরে এ বিয়ের আয়োজন করা হয়েছে।


    তথ্যসূত্র:
    ১। ঢাকেশ্বরী মন্দিরে দেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ পাঠিকার বিয়ে
    https://tinyurl.com/39rsbp8z
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    গাজাজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় দুই শিশুসহ ৪ ফিলিস্তিনি শহীদ



    ​অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় দুই শিশুসহ অন্তত ৪ ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ৩৫ জন আহত হয়েছেন। আহতদের অধিকাংশই নারী এবং শিশু। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও দখলদার ইসরায়েলের ধারাবাহিক হামলায় বেসামরিক জনগণের প্রাণহানি ও মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে।

    স্থানীয় সূত্রের বরাতে আনাদুলু জানিয়েছে দক্ষিণ গাজার খান ইউনুসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবুতে ইসরায়েলি সামরিক হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে ২০ বছর বয়সী আবদুল্লাহ নাসের আল-বালাউয়ি এবং ৮ বছর বয়সী রাতেল মাহমুদ আবদুল্লাহ শহীদ হন। এ হামলায় আরও পাঁচজন আহত হন, যাদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় বাস্তুচ্যুত পরিবারগুলো তাঁবুর ভেতরে ঘুমিয়ে ছিল।

    এদিকে মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে একটি আবাসিক ফ্ল্যাটে বর্বর ইসরায়েলি হামলায় শিশু জায়েদ মোহাম্মদ নোফাল শহীদ হয় এবং আরও চারজন আহত হন।

    গাজা সিটির কেন্দ্রস্থলে একটি সাইকেল আরোহীকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি শহীদ এবং আরও ১০ জন আহত হন। একই শহরের আল-জালা সড়কের আবদুল আল মোড়ে বেসামরিক মানুষের ওপর আরেকটি ড্রোন হামলায় চারজন আহত হন, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

    অন্যদিকে গাজা সিটির আল-নাসর এলাকায় সালাহউদ্দিন স্কুলের কাছে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালালে ১৩ জন ফিলিস্তিনি গুরুতর আহত হন। আহতদের অধিকাংশই শিশু। হামলার পর ভবনটিতে আগুন ধরে গেলে স্থানীয় বাসিন্দা ও সিভিল ডিফেন্স সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

    যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় দখলদার ইসরায়েলি হামলার ধারাবাহিকতা থামেনি। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে বর্বর ইসরায়েলি হামলায় ১,২০৯ জন ফিলিস্তিনি শহীদ এবং ৩,৯৪৩ জন আহত হয়েছেন। ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের সামরিক আগ্রাসনে এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ এবং ১ লাখ ৭৪ হাজারেরও বেশি আহত হয়েছেন। অব্যাহত হামলায় গাজার অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় লাখো মানুষ এখনো চরম মানবিক সংকটের মধ্যে জীবনযাপন করছেন।


    তথ্যসূত্র
    1. Israeli strikes kill 4 Palestinians, including 2 children, in Gaza despite ongoing ceasefire
    https://tinyurl.com/76dpvpb9
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      গাজায় গণহত্যা চালাতে ইসরায়েলে ২৫৯৬টি অস্ত্রের চালান পাঠিয়েছে ভারত



      গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর গণহত্যামূলক আগ্রাসনের সময় ভারত থেকে অন্তত ২ হাজার ৫৯৬টি চালানে লাখ লাখ অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে।

      মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক নতুন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ভারতের সরকারি ও বেসরকারি উভয় খাতের বিভিন্ন কোম্পানি এসব চালান পাঠিয়েছে।

      বৃহস্পতিবার প্রকাশিত ‘মেড ইন ইন্ডিয়া: দ্য সাপ্লাই অব ওয়েপনস অ্যান্ড অ্যামিউনিশন টু ইসরায়েল’ শীর্ষক প্রতিবেদনে অ্যামনেস্টি জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত এসব চালান পাঠানো হয়।

      প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পাঠানো চালানের মধ্যে ছিল মেশিনগানের যন্ত্রাংশ, ‘এলবিট সিস্টেমস’কে সরবরাহ করা ১৫৫ মিলিমিটারের উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক আর্টিলারি শেল, স্কাইস্ট্রাইকার ‘কামিকাজে’ ড্রোনের বিস্ফোরক ওয়ারহেড এবং ইসরায়েলি সামরিক বাহিনীর মূল সরবরাহকারীদের জন্য সামরিক যানের যন্ত্রাংশ। খান ইউনিসের ধ্বংসস্তূপের মধ্যেও এ ধরনের ড্রোনের অবশিষ্টাংশ পাওয়া গিয়েছিল।

      অ্যামনেস্টি জানায়, এসব চালানে ৫ লাখ ৬৪ হাজার ৯৭০টি বিস্ফোরক অর্ডন্যান্সের অংশ (ড্রোনের ওয়ারহেড, আর্টিলারি শেলের খোলস ইত্যাদি), ৩ লাখ ৯০ হাজার ৫১৬টি সামরিক মানের আগ্নেয়াস্ত্রের ছোট যন্ত্রাংশ এবং ২৯৮টি সামরিক যানের উপাদান অন্তর্ভুক্ত ছিল।

      অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস কালামার্ড এক বিবৃতিতে বলেন, ‘আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গাজায় ফিলিস্তিনিদের গণহত্যার ঝুঁকি নির্দেশক যে অন্তর্বর্তী আদেশ দিয়েছে, তার পর ভারতীয় কর্তৃপক্ষ এটা বলতে পারে না যে তারা কিছু জানত না। ইসরায়েলে অস্ত্র সরবরাহের অনুমোদন দিয়ে তারা যে আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘনে ভূমিকা রাখছে, তা স্পষ্ট।’

      তিনি আরো বলেন, ‘যখন ইসরায়েলি সন্ত্রাসি বাহিনী গাজায় মৃত্যু ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে, তখন ভারতীয় কোম্পানিগুলো তাদের প্রতিরক্ষা খাতে যন্ত্রাংশ ও গোলাবারুদ সরবরাহ করে মুনাফা কামিয়ে যাচ্ছে।’

      গত এক দশকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে দুই দেশের সম্পর্ক বহুগুণ শক্তিশালী হয়েছে। বর্তমানে ভারত হলো ইসরায়েলি অস্ত্রের বিশ্বজুড়ে সবচেয়ে বড় ক্রেতা। এ ছাড়া বেশ কিছু ইসরায়েলি সংস্থা ভারতীয় কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে ভারতে উৎপাদন কারখানা স্থাপন করেছে।

      ২০২৬ সালে মোদির ইসরায়েল সফরের সময় দুই দেশের সম্পর্ককে ‘শান্তি, উদ্ভাবন ও সমৃদ্ধির জন্য বিশেষ কৌশলগত অংশীদারিত্ব’-এ উন্নীত করা হয়। আলোচনা চলছে ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ইন্টারসেপ্টর ভারতে তৈরির বিষয়েও।

      কূটনৈতিকভাবেও ভারত সরকার শুরু থেকেই দখলদার ইসরায়েলের অন্যতম দৃঢ় সমর্থক হিসেবে অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা সংক্রান্ত মামলায় অংশ নিতে স্পষ্ট অস্বীকৃতি জানিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে বিশ্বজুড়ে গণহত্যাকারী ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের যে আহ্বান উঠেছে, তাও প্রত্যাখ্যান করেছে দেশটি। শুধু আন্তর্জাতিক অঙ্গনেই নয়, দেশের ভেতরে ফিলিস্তিনপন্থি আন্দোলন ও বিক্ষোভ দমনেও কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত সরকার।


      তথ্যসূত্র
      1. Made in India: The Supply of Weapons and Ammunition to Israel
      https://tinyurl.com/bdedvws5
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ঠাকুরগাঁওয়ে আখের প্রলোভন দেখিয়ে আট বছরের শিশুকে ধর্ষণ



        ঠাকুরগাঁওয়ে আট বছরের এক শিশুকে আখের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

        গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত রোববার (২৬ জুলাই) বিকালে ওই শিশু নিজ বাড়ি সংলগ্ন টাঙ্গন নদীতে গোসল করতে যায়। সেখানে তাকে একা পেয়ে প্রতিবেশী মো. রাশেদ ইসলাম (২০) বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটিকে নদীর পূর্ব পাড়ের একটি আখ খেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

        এক পর্যায়ে শিশুটির চিৎকার দিলে অভিযুক্ত রাশেদ তাকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বাড়িতে ফিরে শিশুটি তার মা ও প্রতিবেশীদের কাছে পুরো ঘটনা জানায়। পরে সোমবার (২৭ জুলাই) থানায় গিয়ে মামলা করেন ভুক্তভোগীর পরিবার। তবে এখন পর্যন্ত ধর্ষককে গ্রেফতার করতে পারেনি পুলিশ।


        তথ্যসূত্র:
        ১। ঠাকুরগাঁওয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা
        https://tinyurl.com/y49v8vyv
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          চাঁদপুরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর করল যুবক


          ​চাঁদপুরের মতলব দক্ষিণে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে তার মেয়ে ও ছেলেসহ মারধরের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জুলাই) এশার নামাজের পর মতলব পৌরসভার উত্তর নলুয়া এলাকার নুরুল ইসলামের সুপারিবাগানে এ ঘটনা ঘটে।

          ভুক্তভোগী পরিবারের সদস্যরা গণমাধ্যমকে জানায়, এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া মেয়েকে একই এলাকার হোসেন কাজীর ছেলে শাহীন কাজী দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল এবং প্রেমের প্রস্তাব দিত। বিষয়টি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছালে মেয়ের বাবা এ বিষয়ে অভিযুক্তের পরিবারের কাছে জানতে চায়। এতে তারা ক্ষিপ্ত হয়ে বাবা, মেয়ে ও ছোট ছেলের ওপর হামলা চালায়। হামলায় তিনজনই আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মতলব সরকারি হাসপাতালে ভর্তি করেন।

          এ ঘটনায় আহত শিক্ষার্থীর মা মাকসুদা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে শাহীন কাজীকে আটক করা হয়।

          এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


          তথ্যসূত্র:
          ১। মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর, যুবক আটক
          https://tinyurl.com/4re7vc7m
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলায় ৩টি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস



            ​জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ৩০ জুলাই, বৃহস্পতিবার সংঘটিত ওই হামলায় কয়েকজন মার্কিন কর্মকর্তা ও কারিগরি কর্মী নিহত হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

            এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানঘাঁটির রানওয়ে ও রক্ষণাবেক্ষণ স্থাপনায় হামলা চালানো হয়। এতে ঘাঁটিতে থাকা তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও তিনটি বিমানের বড় ধরনের ক্ষতি হয়েছে।

            বিবৃতিতে আরও জানানো হয়, হামলায় কয়েকজন মার্কিন সামরিক কর্মকর্তা এবং প্রযুক্তিগত ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছে।

            তেহরানের দাবি,কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হওয়ার প্রতিক্রিয়ায় তারা আল-আজরাক বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায়।

            এ মাসের শুরুর দিকেও আল-আজরাক ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইরান। এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্সেস সেন্ট্রালের ৩৩২তম এয়ার এক্সপেডিশনারি উইং অবস্থান করছে।


            তথ্যসূত্র
            1. US military denies that Iran’s attack on Jordan airbase destroyed F-35s
            https://tinyurl.com/y2anpr2m
            2. Iran claims ballistic missile strike destroyed 3 US F-35 jets at Jordan air base
            https://tinyurl.com/32m63x2p
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment

            Working...
            X