লেবাননে নিষিদ্ধ ভয়াবহ ফসফরাস বোমা ফেলেছে সন্ত্রাসী ইসরায়েল

দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী ফসফরাসযুক্ত গোলাবারুদ ব্যবহার করেছে বলে জানিয়েছে লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)। এসব হামলায় জলপাই ও পাইন গাছের বাগানে আগুন ছড়িয়ে পড়ে এবং বিস্তীর্ণ এলাকায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।
এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতিয়েহ গভর্নরেটের ইয়ারুন, আরনুন এবং বিন্ত জুবাইল এলাকার কৃষিজমি ও বনাঞ্চল লক্ষ্য করে ফসফরাসযুক্ত গোলাবারুদ নিক্ষেপ করা হয়। এর ফলে একাধিক স্থানে আগুন ছড়িয়ে পড়ে এবং দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
ফসফরাস হলো বিষাক্ত ও অত্যন্ত দাহ্য এক ধরনের রাসায়নিক উপাদান, যা বাতাসের সংস্পর্শে এলে নিমেষেই দাউদাউ করে জ্বলে ওঠে। দখলদার ইসরায়েলি বাহিনীর ফেলা এই সাদা ফসফরাস বোমার আঘাতে স্থানীয় বাগান ও সবুজ বনাঞ্চলে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে।
একই প্রতিবেদনে আরও বলা হয়েছে, নাবাতিয়েহর কাছে আলি আল-তাহের পাহাড় এলাকায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া টায়ার শহরের বাইত আল-সাইয়াদ এলাকায় একটি ড্রোন থেকে স্টান গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
তথ্যসূত্র
1. Israeli forces drop missiles, phosphorus bombs on southern Lebanon
– https://tinyurl.com/mr38p592





Comment