Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২৬ সফর, ১৪৪৮ হিজরি || ১০ আগস্ট, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২৬ সফর, ১৪৪৮ হিজরি || ১০ আগস্ট, ২০২৬ ঈসায়ী

    পশ্চিম তীরে এক মাসে সাংবাদিকদের ওপর ১০৮টি হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল




    অধিকৃত পশ্চিম তীরে গত জুলাই মাসে ফিলিস্তিনি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ওপর সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী ও দখলদার বসতি স্থাপনকারীদের ১০৮টি হামলা ও নিপীড়নের ঘটনা নথিভুক্ত করেছে ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

    ৯ আগস্ট, রবিবার এক বিবৃতিতে ইউনিয়নের ফ্রিডমস কমিটি জানায়, সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত ঘটনাগুলোর মধ্যে আটক, মারধর, জিজ্ঞাসাবাদ, সংবাদ সংগ্রহে বাধা এবং সংবাদ সরঞ্জাম জব্দ বা ধ্বংসের মতো ঘটনা রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের ফলে পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান ও বসতি স্থাপনকারীদের সহিংসতার খবর সংগ্রহ করা সাংবাদিকদের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে।

    নথিভুক্ত ১০৮টি ঘটনার মধ্যে সবচেয়ে বেশি ছিল স্বল্প সময়ের জন্য আটক ও সংবাদ সংগ্রহে বিধিনিষেধ। এ ধরনের ঘটনা ঘটেছে ৫৮টি।

    এ ছাড়া সাংবাদিকদের ওপর সন্ত্রাসী বসতি স্থাপনকারীদের হামলার ১১টি ঘটনা নথিভুক্ত করেছে কমিটি। এসব ঘটনায় শারীরিক হামলা, ধাক্কাধাক্কি ও হুমকির অভিযোগ রয়েছে। মূলত বসতি স্থাপনকারীদের হামলা ও ইসরায়েলি সামরিক অভিযানের খবর সংগ্রহের সময় সাংবাদিকদের এসব ঘটনার মুখোমুখি হতে হয়েছে।

    সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহারের ১২টি ঘটনাও নথিভুক্ত করা হয়েছে। এসব ঘটনায় কয়েকজন সাংবাদিক শ্বাসকষ্টে ভুগেছেন বলে জানিয়েছে সংগঠনটি।

    কমিটির তথ্য অনুযায়ী, ছয়জন সাংবাদিককে মারধর করা হয়েছে। গাজা পরিস্থিতির খবর সংগ্রহের সময় শ্রাপনেলসহ বিভিন্ন কারণে চারজন সাংবাদিক রক্তাক্ত জখম হয়েছেন। এ ছাড়া দুজন সাংবাদিককে আটক এবং আরও চারজনকে তাদের প্রতিবেদন ও সংবাদকর্মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

    ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ‘হুমকি, হামলা ও হয়রানি থেকে মুক্তভাবে’ কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এসব ঘটনার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

    প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া বর্বর ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ২৭০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। এর মাধ্যমে ফিলিস্তিন গণমাধ্যমের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী সময়ে রূপ নিয়েছে। এই হামলায় কেবল আল জাজিরারই ১২ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন, যা যেকোনো একক গণমাধ্যমের জন্য সর্বোচ্চ।


    তথ্যসূত্র
    1. Union reports 108 attacks on Palestinian journalists in July
    https://tinyurl.com/43ys6wmx
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    রংপুরের পীরগাছায় দিনমজুরের বাড়িতে হামলা চালিয়ে লুট করা গরু দিয়ে আওয়ামী লীগ নেতাদের ভূরিভোজ



    রংপুরের পীরগাছায় প্রকাশ্য দিবালোকে দিনমজুরের বাড়িতে হামলা চালিয়ে গরু লুট করে ভূরিভোজ করার অভিযোগ উঠেছে তিন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এ সময় তারা হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ করে। পাশাপাশি নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাব লুট করে নিয়ে যায়। জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে রোববার (৯ আগস্ট) বেলা ১১টায় উপজেলার ছাওলা ইউনিয়নের দামুরস্বর গ্রামে ঘণ্টাব্যাপী এ তাণ্ডব চালানো হয়।

    গণমাধ্যম সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টায় ছাওলা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও পাওটানাহাট ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল করিম, ৪ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল মিয়া এবং ৫ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইয়ুব হোসেনের নেতৃত্বে ৭০-৮০ জন দামুরস্বর গ্রামের মৃত গফুর প্রামাণিকের ছেলে সিরাজুল ইসলামের বাড়িতে প্রথমে হামলা চালায়। ভয়ে বাড়ির লোকজন সরে গেলে হামলাকারীরা চারটি ঘরে ভাঙচুর করে। এ সময় ফ্রিজ ও আসবাব ভাঙচুর করে শ্যালো মেশিন, সেচ দেওয়ার মোটর, টেলিভিশনসহ মূল্যবান আসবাব লুট করে নিয়ে যায়। একই এলাকার সৈয়দ আলী, এরশাদ আলী ও রুবেল মিয়ার বাড়িতেও হামলা চালায় দুর্বৃত্তরা। সেখানে তারা আটটি ঘর, মোটরসাইকেল, মূল্যবান আসবাব ভাঙচুর করে নগদ টাকাসহ ছয়টি বিদেশি জাতের গরু, স্বর্ণালঙ্কার, পাসপোর্ট ও দলিলপত্র নিয়ে যায়। ঘণ্টাব্যাপী তাণ্ডব চালানোর পর লুট করা একটি গরু দিয়ে ভূরিভোজের আয়োজন করে হামলাকারীরা। এ ঘটনায় পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    স্থানীয়রা বলেছেন, ঘটনার সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ এসব প্রভাবশালী নেতাদের ভয়ে ছোটাছুটি করতে থাকে। প্রকাশ্যে দিনের বেলা গরিব মানুষের গরু ও আসবাব লুটপাটের ঘটনায় হতবাক তারা।

    ভুক্তভোগী সৈয়দ আলী ও সিরাজুল ইসলাম বলেন, ‘ঘরে থাকা এবং খাওয়ার মতো কিছু নেই। সব নিয়ে গেছে। ছোট বড় ছয়টি বিদেশি গরুর সঙ্গে রান্না করার পাতিলও নিয়ে গেছে হামলাকারীরা। চাল-ডাল কিছুই রেখে যায়নি। হামলার পুরো সময় বিভিন্ন স্থানে পাহারা বসানো ছিল। ফলে কেউ তাদের প্রতিরোধ করতে এগিয়ে আসেনি।’

    তবে এ ঘটনার পর এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি প্রশাসন।


    তথ্যসূত্র:
    ১। হামলা চালিয়ে লুট করা গরু দিয়ে আওয়ামী লীগ নেতাদের ভূরিভোজ
    https://tinyurl.com/mpr4majb
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      উত্তর প্রদেশে কানওয়ার তীর্থযাত্রীদের হামলায় এক মুসলিম পিকআপচালক নিহত



      ​ভারতে উত্তরপ্রদেশের হাপুর জেলায় একটি সড়ক দুর্ঘটনার জেরে এক মুসলিম পিকআপ চালককে নির্মমভাবে মারধর করেছে একদল কানওয়ার তীর্থযাত্রী। গুরুতর আহত হয়ে ৪ আগস্ট পিকআপ চালক আজিম আলী (২৭) হাসপাতালে মারা যান। তিনি উত্তর প্রদেশের মোরাদাবাদের স্থানীয় বাসিন্দা ছিলেন।

      ৩১ জুলাই আজিম দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন। যাত্রাপথে গড়মুক্তেশ্বর থানার আওতাধীন শিব ধাবার কাছে একটি অটোরিকশার সাথে তার গাড়ির সংঘর্ষ হয়। অটোরিকশাটি কয়েকজন কানওয়ার তীর্থযাত্রীকে বহন করে যাচ্ছিল।

      পুলিশের ভাষ্য অনুযায়ী, পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক আহত হয়।

      কিন্তু এরপরই কানওয়ারিয়ারা আজিমকে তার গাড়ি থেকে টেনে বের করে এবং তাকে মারধর করতে আরম্ভ করে। ঘটনাস্থলেই আজিম গুরুতর আহত হন। পুলিশ প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে মিরাটে নিয়ে যায়।

      ২ আগস্ট আজিমের স্ত্রী হামলার বিষয়টি জানতে পারেন। আজিমের শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হচ্ছিল বিধায় তাকে দিল্লির লোকনায়ক হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু শেষ পর্যন্ত গুরুতর আঘাতের ৬ দিনের মাথায় তার মৃত্যু হয়।

      আজিমের বড় ভাই মকবুল আলী অভিযোগ করেন, “আমার ভাই যদি কোনও ভুল করে থাকে, তাহলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো না কেন? তাকে মারধর করা হলো কেন?”

      ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে গড়মুক্তেশ্বর পুলিশ একটি এফআইআর দায়ের করে। কানওয়ারিয়া মানিশ, অঙ্কিত, লোকেশ, শিবম এবং অটোরিকশাচালকসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া আরও দুই অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

      আজিমের পরিবার ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছে।


      তথ্যসূত্র:
      1. https://tinyurl.com/4ubuj7pp
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরি করল পুলিশের এসআই, সিসিটিভি ফুটেজ ভাইরাল



        হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফল কিনতে এসে ব্যবসায়ীর দোকান থেকে একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে পুলিশের এক সদস্য। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

        গণমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় আজমিরীগঞ্জ মধ্যবাজারে থানাসংলগ্ন রাজিব মিয়ার ফলের দোকানে এ ঘটনা ঘটে। ঘটনার পরদিন দোকানের সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে।

        স্থানীয়ভাবে পাওয়া প্রায় ১ মিনিট ৯ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আজমিরীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাসেল ফল কিনতে দোকানে আসে। ফল কেনার পর সে দোকানি রাজিব মিয়াকে টাকা পরিশোধ করে। এরপর বাম হাতে নিজের মোবাইল ফোন নেওয়ার পাশাপাশি টেবিলের ওপর রাখা দোকানির আরেকটি মোবাইল ফোন ডান হাতে তুলে পকেটে রাখে। পরে সে দোকান থেকে বেরিয়ে যায়।

        পরে দোকানি নিজের মোবাইল ফোন খুঁজে না পেয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। ফুটেজে ধারণ করা দৃশ্য স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে বাজারে আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে নানা মন্তব্য ও প্রতিক্রিয়া দেখা যায়। তবে ভুক্তভোগী ফল ব্যবসায়ী রাজিব মিয়া এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলতে রাজি হননি।

        পরিচয় প্রকাশ না করার শর্তে বাজারের এক ব্যবসায়ী সাংবাদিকদের জানান, বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ বিভাগের ভাবমূর্তির বিষয়টি বিবেচনায় নিয়ে রাতেই উভয় পক্ষের উপস্থিতিতে আলোচনা করে ঘটনার সমাধান করা হয়।

        ওসি (তদন্ত) বিশ্বজিৎ পাল সাংবাদিকদের জানায়, উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি আপসে সমাধান করা হয়েছে।


        তথ্যসূত্র:
        ১। ফল বিক্রেতার মোবাইল নিয়ে সিসিটিভিতে ধরা, বিপাকে এসআই
        https://tinyurl.com/y7re3ahu
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment

        Working...
        X