Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ২৮ সফর, ১৪৪৮ হিজরি || ১২ আগস্ট, ২০২৬ ঈসায়ী

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ২৮ সফর, ১৪৪৮ হিজরি || ১২ আগস্ট, ২০২৬ ঈসায়ী

    ১,৭০০ ফিলিস্তিনির লাশ আটকে রেখেছে দখলদার ইসরায়েল



    নিজেদের নাগরিকদের কোনো লাশ বা পণবন্দী ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে না থাকা সত্ত্বেও প্রায় ১,৭০০ ফিলিস্তিনির লাশ আটকে রেখেছে দখলদার ইসরায়েল। ভবিষ্যৎ দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহারের জন্য এসব লাশ রেখে দেওয়ার পক্ষে মত দিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেট। ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

    মিডলইস্ট আই ১১ আগস্ট, মঙ্গলবার জানিয়েছে, আটকে রাখা এসব লাশের বেশির ভাগই ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অভিযানে অংশ নেয়া ফিলিস্তিনি যোদ্ধাদের। তবে এর মধ্যে সাধারণ ফিলিস্তিনি বেসামরিক নাগরিক এবং ১৩ জন ইসরায়েলি নাগরিকের লাশও রয়েছে।

    আইনি বিশ্লেষকদের মতে, অ-যোদ্ধা বা বেসামরিক ফিলিস্তিনিদের মৃতদেহ আটকে রাখার কোনো আইনি এখতিয়ার ইসরায়েলের নেই। কারণ দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার নীতিতে এর কোনো অনুমোদন দেওয়া হয়নি।

    এমনই এক ঘটনায় জানা যায়, ২০২৩ সালের ডিসেম্বরে গ্রেফতার হওয়া এক ফিলিস্তিনি আলোকচিত্রীর লাশ আটকে রাখার কথা আদালতের কাছে স্বীকার করেছে সন্ত্রাসী ইসরায়েল। চার সন্তানের এই বাবা এরেজ ক্রসিংয়ের এক বন্দিশিবিরে গ্রেফতারের পরদিনই মারা যান। তার লাশের ময়নাতদন্ত পর্যন্ত করা হয়নি। মানবাধিকার সংস্থা গিশার সহায়তায় ২০২৫ সালের জুলাইয়ে তার পরিবার মৃত্যুর খবর জানতে পারে। পরিবারকে জানানোর পরও মৃত্যুর তারিখ, স্থান, কারণ বা লাশ আটকে রাখার আইনি ভিত্তি প্রকাশ করেনি দখলদার ইসরায়েল।

    মানবাধিকার সংস্থা গিশা জানায়, ইসরায়েলের হেফাজতে মারা যাওয়া গাজা ও পশ্চিম তীরের ১০০ জনেরও বেশি ফিলিস্তিনির লাশ এখনো হস্তান্তর করা হয়নি। এর মধ্যে অন্তত ৬৮ জন গাজার বাসিন্দা। ফিলিস্তিনিদের লাশ স্বজনদের কাছে ফেরত না দিয়ে আটকে রাখার এই পুরনো নীতিকে আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি মানবাধিকার দলগুলো তীব্র নিন্দা জানিয়েছে।

    আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, লাশের সম্মানজনক দাফন নিশ্চিত করা বাধ্যতামূলক, যাতে পরিবারগুলো তাদের স্বজনদের পরিণতি সম্পর্কে জানতে পারে। চতুর্থ জেনেভা কনভেনশনেও লাশের মর্যাদা রক্ষা এবং সম্ভব হলে তাদের ধর্মীয় রীতি অনুযায়ী সম্মানজনক দাফনের স্পষ্ট নির্দেশ রয়েছে। অথচ সন্ত্রাসী ইসরায়েলি আইনে সামরিক ফিলিস্তিনিদের লাশ আটকে রাখাকে বৈধতা দিয়ে তা ফিলিস্তিনি ভূখণ্ডে প্রয়োগ করা হচ্ছে।


    ‎তথ্যসূত্র
    1. Israel holding bodies of 1,700 Palestinians as bargaining chips, says report
    https://tinyurl.com/4tc4tkaj
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ; সন্দেহের তীর আওয়ামী সন্ত্রাসীদের দিকে



    বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে প্রবেশের প্রধান ফটকের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

    এ সময় ঘটনাস্থলে থাকা দায়িত্বরত পুলিশ, আইনজীবী ও বিচারপ্রার্থী সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বোমা বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি।

    প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদ মাধ্যম সূত্রগুলো জানায়, সকাল সাড়ে ১০টার দিকে আকস্মিক আদালতের গেটের সামনে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে । মুহূর্তের মধ্যে ব্যাপক শব্দ ও ধোঁয়ার সৃষ্টি হলে ঘটনাস্থলে থাকা দায়িত্বরত পুলিশ, আইনজীবী ও বিচারপ্রার্থী সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

    এতে ওই এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ, সিআইডি, ডিবি পুলিশ ও র‌্যাবের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এ সময় তারা বিভিন্ন আলামত সংগ্রহ করে।

    এ বিষয়ে পুলিশের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

    এ বিষয়ে অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু সাংবাদিকদের জানায়, ১৫ আগস্ট সামনে রেখে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশে অস্তিতশীল পরিস্থিতি সৃষ্টির জন্য এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর প্রদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।


    তথ্যসূত্র:
    ১। বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ
    https://tinyurl.com/s95yr2y2
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      পাবনার ঈশ্বরদীতে লোডশেডিংয়ের ক্ষোভে পল্লী বিদ্যুতের মিটার রিডারকে আটকে রাখল জনতা



      ​পাবনার ঈশ্বরদীতে অসহনীয় লোডশেডিং ও অতিরিক্ত বিদ্যুৎ বিল তৈরির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ গ্রাহক ও স্থানীয় বাসিন্দারা পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর এক মিটার রিডারকে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

      গণমাধ্যমের বরাতে জানা যায়, মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি আলহাজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। অবরুদ্ধ মিটার রিডারের নাম আইনুল হোসেন। তিনি পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর দাশুড়িয়া জোনাল অফিসে মিটার রিডার হিসেবে কর্মরত।

      স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে ওই এলাকায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে। এতে দৈনন্দিন জীবনযাত্রার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা ও ব্যবসা-বাণিজ্যেও মারাত্মক বিঘ্ন ঘটছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভুল মিটার রিডিং ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ। অনেক গ্রাহককে প্রকৃত ব্যবহারের তুলনায় বেশি বিল পরিশোধ করতে হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

      ভুক্তভোগী গ্রাহক আকমল প্রামাণিক সাংবাদিকদের বলেন, ‘লোডশেডিংয়ের কারণে আমরা দীর্ঘদিন ধরে ভোগান্তিতে আছি। কখন বিদ্যুৎ আসে, কখন যায় তার কোনো ঠিক নেই। এর মধ্যে আবার ভুল রিডিংয়ের কারণে অতিরিক্ত বিল দিতে হচ্ছে। বিষয়টি নিয়ে বারবার অভিযোগ করেও প্রতিকার পাওয়া যাচ্ছে না।’

      স্থানীয় ইউপি সদস্য রুপভান খাতুন বলেন, মঙ্গলবার দুপুরে ওই এলাকায় বিদ্যুৎ না থাকা অবস্থায় মিটার রিডিং নিতে যান আইনুল হোসেন। এ সময় ক্ষুব্ধ গ্রাহকরা তাকে আটকে রেখে পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান। প্রায় চার ঘণ্টা পর এলাকাবাসী তাকে ছেড়ে দেন।

      অবরুদ্ধ মিটার রিডার আইনুল হোসেন বলেন, ‘অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। তবে এটি শুধু এই গ্রামের সমস্যা নয়, এটি জাতীয় সমস্যা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আপাতত বিল লেখা বন্ধ রেখে চলে যাচ্ছি।’

      স্থানীয়রা বলছেন, লোডশেডিংয়ের পাশাপাশি বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। একই সঙ্গে ভুল মিটার রিডিংয়ের মাধ্যমে অতিরিক্ত বিল তৈরির অভিযোগ তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।


      তথ্যসূত্র:
      ১। লোডশেডিংয়ের ক্ষোভে পল্লী বিদ্যুতের মিটার রিডারকে আটকে রাখল জনতা
      https://tinyurl.com/2e3mj7sv
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        বেলুচিস্তানে রাত ২টায় এলোপাথাড়ি বিমান হামলা চালিয়ে অন্তত ২৮ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে পাকিস্তানের সামরিক বাহিনী



        পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে পাকিস্তানি সেনাবাহিনীর চালানো এক বিমান হামলায় অন্তত ২৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে।

        স্থানীয় সূত্র অনুযায়ী, পাকিস্তান সামরিক বাহিনীর যুদ্ধবিমানগুলো ১২ই আগস্ট, বেলুচিস্তান প্রদেশের সুরাব জেলার গুন্দান গ্রামে বেসামরিক বসতি লক্ষ্য করে ব্যাপক ধ্বংসাত্মক হামলা চালিয়েছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, সেনাবাহিনীর এই বর্বরোচিত হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক বেসামরিক নাগরিক।

        বুধবার রাত ২টার দিকে পাকিস্তান সেনাবাহিনীর চালানো এই বিমান হামলার ঘটনায় নিহতদের মধ্যে ৯ জন শিশু, ৭ জন নারী এবং ১২ জন পুরুষ রয়েছেন।

        এদিকে পাকিস্তান সরকারের সাথে সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে যে, এই হামলায় একটি গোলাবারুদের ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ফলে সৃষ্ট বিস্ফোরণে এলাকাটির ক্ষয়ক্ষতি হয়েছে।

        পাকিস্তানি সেনাবাহিনী সম্প্রতি বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া অঞ্চলে সশস্ত্র দলগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। তবে, আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছে যে, এই হামলাগুলোর একটি উল্লেখযোগ্য অংশ বেসামরিক এলাকাকে লক্ষ্য করে চালানো হচ্ছে।


        তথ্যসূত্র:
        https://t.co/0fsfMrVFLj
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          ফেনীতে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত ছাত্রদল নেতাকে সাড়ে চার মাস পর স্বপদে পুনর্বহাল



          গত মার্চে চাঁদাবাজির অভিযোগসংবলিত একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে দল থেকে বহিষ্কার করা হয়েছিল ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমানকে। তবে ঘটনার সাড়ে চার মাসের মাথায় সেই সমালোচনা ও বিতর্ক অনেকটাই থেমে যাওয়ার পর তাকে আবারও আগের পদে পুনর্বহাল করা হয়েছে।

          বুধবার (১২ আগস্ট) গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নোমানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

          বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ফেনী জেলা শাখার অধীন ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমানের সাংগঠনিক পদ থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছে।

          এর আগে, গত মার্চে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে মাটি পরিবহনকে কেন্দ্র করে নোমানের সঙ্গে রামপুর নাসির মেমোরিয়াল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার তাহাদ ইফতুর একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ফোনালাপে মাটি পরিবহনের জন্য নোমান ১৬ হাজার টাকা চাঁদা দাবি করে।

          প্রায় চার মিনিটের ওই ফোনালাপে নোমানকে ইলাশপুর সড়ক দিয়ে সাত দিন মাটি পরিবহনের জন্য টাকা দেওয়ার কথা বলতে শোনা যায়।

          ফোনালাপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৪ মার্চ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে নোমানুল হক নোমানকে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

          জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানায়, মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে কলেজ ছাত্রদলের সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহালের চিঠি পাঠানো হয়েছে। কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।


          তথ্যসূত্র:
          ১। চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত সেই ছাত্রদল নেতাকে পুনর্বহাল
          https://tinyurl.com/mrybt2ua
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            সিলেটে একই বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর লাশ উদ্ধার


            ​সিলেটের রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে সিলেট নগরীর রায়নগর এলাকার ১১১ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে এই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

            গণমাধ্যম সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত বাসাটির দরজাসমূহ বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে কল করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি লাশ উদ্ধার করে।

            পুলিশ সাংবাদিকদের জানায়, বাসার একটি কক্ষ থেকে স্ত্রী ও গৃহকর্মীর লাশ এবং অপর একটি কক্ষ থেকে স্বামীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত দম্পতির ছেলে-মেয়েরা বিদেশে অবস্থান করছেন বলে জানা গেছে। নিহত আব্দুস সত্তার মিয়া ওই এলাকার প্রবীণ মুরুব্বি হিসেবে পরিচিত।

            প্রাথমিকভাবে ঘটনাটিকে একটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে এবং কারা এতে জড়িত, তা এখনো জানাতে পারেনি পুলিশ।


            তথ্যসূত্র:
            ১। একই বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার
            https://tinyurl.com/ymjvbtc8
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment

            Working...
            X