Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি || ১৫ই আগস্ট, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি || ১৫ই আগস্ট, ২০২৬ ঈসায়ী

    অধিকৃত জম্মু ও কাশ্মীরের উধমপুরে এক দখলদার ভারতীয় সেনাকে হত্যা করল তারই সহকর্মী


    অধিকৃত জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় দখলদার ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রিত ভিলেজ ডিফেন্স গার্ড (ভিডিজি)’র এক সদস্য তার নিজের সহকর্মীকেই হত্যা করেছে। এছাড়া অভিযুক্ত সেনাকর্মী তার অপর এক সহকর্মীকে গুরুতর আহত করেছে।

    কাশ্মীর মিডিয়া সার্ভিসের খবরে বলা হয়েছে, ১৪ আগস্ট (শুক্রবার) উধমপুর জেলার মৌংরি/পাঞ্চেরি এলাকায় এক ভিডিজি সেনা সদস্যের গুলিতে বলদেব সিং নামে এক ভিডিজি সেনাসদস্য নিহত হয়েছে, এছাড়া রমেশ সিং নামে অপর এক সদস্য গুরুতর আহত হয়েছে।

    দামনট পুলিশ পোস্টের দিকে যাওয়ার সময় কথা কাটাকাটির জেরে ভিডিজি (VDG) সদস্যের মধ্যে গুলি বিনিময় হয়, ঐ সময় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।


    তথ্যসূ্ত্র:
    1. https://tinyurl.com/2mnbrpud
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ফিলিস্তিনিদের নির্যাতনের তথ্য বিশ্বের কাছে পৌঁছাতে দিচ্ছে না ফেসবুক-ইনস্টাগ্রাম



    ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের তথ্য বহির্বিশ্বের কাছে পৌঁছাতে দিচ্ছে না ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যমগুলো। দ্যা প্ল্যাটফরমিসাইড অব প্যালেস্টাইন (The Platformicide of Palestine) শীর্ষক এক প্রতিবেদনে এমনটা তথ্য উঠে এসেছে।

    পাঁচ বছর ধরে ঘটে যাওয়া হাজার হাজার কথিত ডিজিটাল অধিকার লঙ্ঘনের ঘটনা বিশ্লেষণ করে প্রতিবেদনটি এই তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে প্যালেস্টাইন ক্রনিকলস।

    প্রতিবেদনটি ফিলিস্তিনি ডিজিটাল অধিকার সংগঠন ‘হামলেহ’ (7amleh) এবং ইউট্রেক্ট বিশ্ববিদ্যালয়ের এর একজন গবেষক যৌথভাবে তৈরি করেছেন। এতে ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত প্যালেস্টানিয়ান অবজারভেটরি ফর ডিজিটাল রাইটস ভায়োল্যাশনে (Palestinian Observatory for Digital Rights Violations) এ জমা পড়া তিন হাজার ৫২০টি ঘটনা বিশ্লেষণ করা হয়েছে।

    নথিভুক্ত ঘটনাগুলোর মধ্যে ছিল অ্যাকাউন্ট স্থগিত করা, পোস্ট সরিয়ে দেওয়া, লাইভস্ট্রিমিংয়ে বিধিনিষেধ আরোপ করা এবং ফিলিস্তিনি কনটেন্টের প্রচার, দৃশ্যমানতা ও দর্শকের কাছে পৌঁছানোর মাত্রা কমিয়ে দেওয়া।

    এই ঘটনা বর্ণনা করতে গবেষকেরা প্ল্যাটফরমিসাইড (platformicide) শব্দটি ব্যবহার করেছেন। এর মাধ্যমে তারা প্রধান সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ফিলিস্তিনিদের অনলাইন উপস্থিতি ও অংশগ্রহণকে কাঠামোগতভাবে হ্রাস করার বিষয়টিকে বোঝাতে চেয়েছেন।

    এদিকে, গাজায় হামলা অব্যাহত রেখেছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। ১৩ আগস্ট, বৃহস্পতিবার গাজায় একজন শহীদ ও সাতজন ফিলিস্তিনি আহত হয়েছে। গাজায় যুদ্ধবিরতি চললেও তা মানছে না সন্ত্রাসী ইসরায়েল।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে সন্ত্রাসী ইসরায়েলি হামলায় এক হাজার ২৬০ জন ফিলিস্তিনি শহীদ এবং আরও চার হাজার ১৫৪ জন আহত হয়েছেন। একই সময়ে ধ্বংসস্তূপ ও অন্যান্য স্থান থেকে ৮০৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

    মন্ত্রণালয় আরও জানায়, অজ্ঞাতসংখ্যক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং বিভিন্ন সড়কে আটকে রয়েছেন। ইসরায়েলি হামলা এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধার করতে পারছে না।


    তথ্যসূত্র

    1. Meta’s content moderation practices have systematically restricted
    https://tinyurl.com/mwd5tt9v
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      গ্যাস সংকটে হবিগঞ্জের ১৭১ শিল্পকারখানা বন্ধ



      হবিগঞ্জ জেলায় ১৭১টি শিল্পকারখানায় গ্যাস সংকট প্রকট আকার ধারণ করেছে। গত ২০ দিন ধরে সরবরাহ ছিল সামান্য, তবে বুধবার (১২ আগস্ট) থেকে পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় অলস সময় পার করছেন দেড় লক্ষাধিক শ্রমিক।

      দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, এতে দৈনিক ক্ষতি হচ্ছে হাজার কোটি টাকারও বেশি। একের পর এক বাতিল হচ্ছে বৈদেশিক অর্ডার। গ্যাস কর্তৃপক্ষ বলছে, বিদ্যুৎ উৎপাদন ঠিক রাখতে বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়ানো হয়েছে। ফলে শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হয়েছে।

      মাধবপুর উপজেলায় অবস্থিত যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের মহাব্যবস্থাপক প্রকৌশল আবুল হোসেন সাংবাদিকদের জানায়, ‘আমাদের এখানে মোট ছয়টি কারখানা রয়েছে। এর মধ্যে টায়ার, স্পিনিং, ফেব্রিক্স, পেপার, পলি সিল্ক ও পাওয়ার প্লান্ট রয়েছে। এগুলোর মধ্যে টায়ার এবং পাওয়ার প্লান্ট বাদে সবগুলোই শতভাগ রপ্তানিমুখী।’

      দৈনিক ক্ষতির পরিসংখ্যানের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘শ্রমিক-কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে কর্মরত আছেন ১২ হাজার। সবাই এখন বেকার। সবগুলো কারখানা বন্ধ। এতে কোম্পানির দৈনিক প্রায় শতকোটি টাকার ক্ষতি হচ্ছে।’

      মহাব্যবস্থাপক আবুল হোসেন বলেন, ‘এখানকার কারখানাগুলোতে দৈনিক অনুমোদিত গ্যাসের চাহিদা ১৩.৬ স্ট্যান্ডার্ড মিলিয়ন ঘনফুট। কিন্তু জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ বেশ কিছুদিন ধরে দিয়ে আসছে ৩ স্ট্যান্ডার্ড মিলিয়ন ঘনফুট, যা দিয়ে উৎপাদন প্রায় অসম্ভব। এখন মেইনটেন্যান্সের কাজ চলছে। কিন্তু বুধবার রাত ১২টা থেকে একেবারে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কোম্পানির সবগুলো ইউনিট অনেকটা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে।’

      একই উপজেলায় বাদশা পাইওনিয়ারের মহাব্যবস্থাপক খায়রুল আলম সাংবাদিকদের জানায়, ‘আমাদের দৈনিক ৩০ মেগাওয়াট গ্যাসের চাহিদা। কিন্তু বেশ কিছুদিন ধরে গ্যাস সরবরাহ কম ছিল। এক তৃতীয়াংশ বা এক চতুর্থাংশ পাওয়া যেত। বুধবার দুপুর থেকে গ্যাস সরবরাহ একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে কোম্পানির ১৬ হাজার শ্রমিক-কর্মকর্তা-কর্মচারী অলস সময় কাটাচ্ছেন। এতে কোম্পানির দৈনিক ক্ষতি হচ্ছে পাঁচ কোটি টাকা।’

      তিনি বলেন, শতভাগ রপ্তানিমুখী এ কোম্পানিতে স্পিনিং, টেক্সটাইল, গার্মেন্টস কারখানা রয়েছে। কোটি কোটি টাকার বৈদেশিক অর্ডার। সব বাতিল হওয়ার উপক্রম হয়েছে। সময়মতো শিপমেন্ট না দিতে পারলে অর্ডার বাতিল হবে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান তিনি।

      এসএম স্পিনিং কারখানায় শ্রমিক-কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে সাড়ে ১৩ হাজার কর্মরত। এখন সবাই বেকার বলে জানান কারখানাটির মহাব্যবস্থাপক আবুল বাশার।

      তিনি বলেন, গত বুধবার বিকেল পৌনে ৪টা থেকে আমাদের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। দৈনিক আমাদের উৎপাদন হতো ৩৮ হাজার মেট্রিক টন সুতা। সব উৎপাদন বন্ধ। ফলে দৈনিক ক্ষতি হচ্ছে এক লাখ ২১ হাজার ৬০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড়কোটি টাকা)।

      ‘আমাদের শতভাগ উৎপাদন রপ্তানিমুখী। এখন উৎপাদন বন্ধ থাকায় সময়মতো শিপমেন্ট করা সম্ভব নয়। তাই অর্ডার বাতিল হয়ে যাচ্ছে। নতুন অর্ডার নেয়ার তো কোনো সুযোগই নেই। যদি উৎপাদন না করতে পারি, তাহলে অর্ডার নিয়ে কী করব?’ যোগ করেন মহাব্যবস্থাপক আবুল বাশার।

      সায়হাম গ্রুপের জেনারেল ম্যানেজার প্রকৌশলী রেজাউল হক জানান, গত ২২ জুলাই থেকে গ্যাস অনিয়মিতভাবে সরবরাহ দেওয়া হচ্ছে। কখনও চাহিদার এক তৃতীয়াংশ, আবার কখনও এক চতুর্থাংশ দেওয়া হয়েছে। তবে বুধবার বেলা সাড়ে ১১টা থেকে একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে।

      তিনি আরও বলেন, ‘আমাদের শতভাগ রপ্তানিমুখী কোম্পানি। এখানে ২৭ হাজার শ্রমিক-কর্মকর্তা। সবাই বেকার। কোম্পানিতে বিদ্যুৎ জ্বালানোর অবস্থাও নেই। সবাই অন্ধকারে বসে আছেন। একটি কক্ষেও বিদ্যুৎ নেই। আমাদের পিডিবি বা পল্লী বিদ্যুতের কোনো লাইন নেই। আমরা নিজেরা বিদ্যুৎ উৎপাদন করে ব্যবহার করি।’

      শায়েস্তাগঞ্জ উপজেলায় অবস্থিত হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের (প্রাণ-আরএফএল গ্রুপ) মহাব্যবস্থাপক দীপক কুমার দেব বলেন, ‘আমাদের কোম্পানিতে ৩৫ হাজার শ্রমিক-কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। সবাই এখন বেকার। অলস সময় কাটাচ্ছেন। বেশ কিছুদিন ধরে গ্যাসের সমস্যা হলেও গত বুধবার সন্ধ্যা ৬টা থেকে পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

      একই উপজেলায় স্কয়ার ডেনিমের মহাব্যবস্থাপক আব্দুল মাজেদ বলেন, ‘আমাদের দৈনিক গ্যাসের চাহিদা রয়েছে ২০ মেগাওয়াট। কিন্তু বুধবার বিকেল ৩টা থেকে সরবরাহ বন্ধ। এখন কারখানায় কাজ করা তিন হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। অথচ আমাদের কোম্পানি শতভাগ রপ্তানিমুখী।’

      আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, ‘বায়ারদের অর্ডার নিয়ে এখন উৎপাদন করতে পারছি না। সময়মতো শিপমেন্ট করা সম্ভব না। এক সময় দেখা যাবে বায়াররা আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় খাতটিও ঝুঁকিতে পড়বে।’

      সরেজমিন ঘুরে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার ১৭১টি কারখানার মধ্যে অর্ধশতাধিক শতভাগ রপ্তানিমুখী। আর কিছু আছে আংশিক রপ্তানিমুখী। রপ্তানিমুখী কোম্পানিগুলোর প্রায় সবই ক্যাপটিভ পাওয়ারের মাধ্যমে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন করে। পল্লী বিদ্যুৎ বা পিডিবির বিদ্যুৎ ব্যবহার হচ্ছে না। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় নিজস্ব বিদ্যুৎ উৎপাদনও বন্ধ রয়েছে তাদের। এর প্রভাব পড়েছে উৎপাদনে।


      তথ্যসূত্র:
      ১। হবিগঞ্জে ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ
      https://tinyurl.com/e9yztxkn
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ২



        ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ১৫ আগস্ট, শনিবার ফ্লোরেস অঞ্চলে ভূমিকম্পটির পর সুনামি সতর্কতা জারি করে দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি)। আতঙ্কে শত শত মানুষ নিরাপদ স্থানে সরে যান।

        মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভোর ৫টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। উপকেন্দ্র ছিল পূর্ব নুসা তেংগারা প্রদেশের এন্দে শহর থেকে ৬৮ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে। পরে ৬ দশমিক ১ মাত্রার একটি আফটারশকসহ আরও দুটি কম্পন অনুভূত হয়।

        এখন পর্যন্ত ২ জন নিহত হয়েছে এবং বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্লোরেস দ্বীপের একটি হাসপাতালের কর্মী লুকাস লোতার এএফপিকে বলেন, ‘হঠাৎ করে সবকিছু কাঁপতে শুরু করায় আমি আতঙ্কিত হয়ে পড়ি।’ তার ভাষ্য, রোগীরাও হাসপাতাল থেকে বের হয়ে যান এবং কয়েকটি দেয়ালে ফাটল দেখা গেছে।

        বিএমকেজি উপকূলীয় বাসিন্দাদের সমুদ্রসৈকত ও নদীর তীর থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। সংস্থাটি পূর্ব নুসা তেংগারা, দক্ষিণ সুলাওয়েসি ও পশ্চিম নুসা তেংগারায় ৩ মিটার উচ্চতা পর্যন্ত ঢেউয়ের আশঙ্কা জানিয়েছে। পরে কয়েকটি এলাকায় ১৯ থেকে ৩০ সেন্টিমিটার উচ্চতার সুনামির ঢেউ শনাক্ত হয়।


        তথ্যসূত্র

        1. Strong 7.7-magnitude earthquake strikes eastern Indonesia, killing two
        https://tinyurl.com/9pv8v7z6
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          ১৫ আগস্ট ঘিরে দেশের দুই জেলায় ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত ৮




          ১৫ আগস্ট ঘিরে দেশের দুই জেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জেলা দুটি হলো যশোর ও মাদারীপুর। ককটেল বিস্ফোরণের ঘটনায় আটজন আহত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে এ ঘটনা।

          যশোরের কেশবপুরে ককটেল বিস্ফোরণে জুয়েল (৩৫) নামে এক মোটরশ্রমিক আহত হয়েছেন। আহত জুয়েলকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ খবর পেয়ে থানার পুলিশ বিস্ফোরিত এলাকাটি ঘিরে রেখে আহত জুয়েলকে তাদের হেফাজতে নিয়ে চিকিৎসা দিচ্ছে। ঘটনাস্থলে আরো দুটি অবিস্ফোরিত ককটেল রয়েছে বলে পুলিশ জানায়।

          গণমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে কেশবপুর পৌর শহরের যশোর-সাতক্ষীরা সড়কের মধ্যকুল এলাকায় একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে মধ্যকুল গ্রামের ব্যবসায়ী খানজের ছেলে জুয়েলের পায়ে বোমার স্প্লিন্টার লেগে আহত হন। আহত জুয়েলকে পথচারীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধারসহ এলাকাটি ঘিরে রেখেছে। পুলিশ জানায়, ওই স্থানে আরও দুটি পলিথিনে মোড়ানো অবিস্ফোরিত ককটেল রয়েছে।

          এলাকাবাসীরা সাংবাদিকদের জানান, ১৫ আগস্ট ঘিরে নাশকতা করতে কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সভাপতি রফিক মোড়ল, একাধিক মামলার আসামি সাবেক কাউন্সিলর কামাল খানসহ ১৫-২০ জন সন্ত্রাসী শুক্রবার (১৪ আগস্ট) রাতে মধ্যকুল এলাকায় মুজিবুর রহমান মুজির মৎস্য খামারে গোপন মিটিং করেন। বিষয়টি এলাকার বিএনপি নেতাসহ গ্রামবাসী থানার অফিসার ইনচার্জ মোছা. রোকসোনা খাতুনকে অবহিত করলেও তিনি কোনো ব্যবস্থা নেয়নি। রফিক মোড়ল ও কামাল খান নাশকতাসহ একাধিক মামলায় আটক হওয়ার পর তারা আদালত থেকে জামিনে এসে আওয়ামী লীগসহ ছাত্রলীগ ও যুবলীগকে সংঘটিত করতে কাজ করছে।

          এদিকে মাদারীপুরের কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে একটি বসতঘরের সিঁড়িতে থাকা ককটেল বিস্ফোরণে গোপালপুর দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসার সাতজন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক, একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

          জানা যায়, সকাল আনুমানিক ৯টার দিকে মাদ্রাসার টিফিনের বিরতি চলাকালীন শিক্ষার্থীরা নাশতা করার উদ্দেশ্যে পাশের ইমন সরদারের বসতঘরের দিকে যায়। সেখানে ঘরের দরজার সিঁড়ির গোড়ায় পড়ে থাকা একটি ককটেল শিক্ষার্থীরা না বুঝে নাড়াচাড়া করতে গেলে হঠাৎ সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই সাতজন শিক্ষার্থী আহত হয়।

          ঘটনার পরপরই আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে একজনের অবস্থা মারাত্মক অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

          যানা যায়, ইমন সরদারের কাজের বুয়া বেবি (৪০) শনিবার (১৫ আগস্ট) সকালে ঘর ঝাড়ু দেওয়ার সময় বলের মতো একটি বস্তু বারান্দার সিঁড়িতে দেখতে পেয়ে বাড়ির মালিককে জানালেও তারা গুরুত্ব দেননি।


          তথ্যসূত্র:
          ১। যশোর ও মাদারীপুরে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত ৮
          https://tinyurl.com/ymjuj57t
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment

          Working...
          X