Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ০৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি || ১৭ই আগস্ট, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ০৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি || ১৭ই আগস্ট, ২০২৬ ঈসায়ী

    গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান সন্ত্রাসী ইসরায়েলি মন্ত্রী বেন-গভিরের



    গাজায় প্রতি রাতে ৩০ থেকে ৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করার আহ্বান জানিয়েছে দখলদার ইসরায়েলের সন্ত্রাসী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। সে বলেছে, শুধু হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের লক্ষ্য করেই হামলা সীমাবদ্ধ রাখা উচিত নয়।
    ১৬ আগস্ট, রবিবার প্রকাশ্যে আসা একটি পডকাস্টে বেন-গভির এসব বিতর্কিত মন্তব্য করে।

    পডকাস্টে তার সঙ্গে কথা বলে ইসরায়েলি নাগরিক রম ব্রাসলাভস্কি। সে গাজায় জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া একজন ইসরায়েলি বন্দি। উগ্র সন্ত্রাসী বেন-গভির বলেছে, গাজায় এমন মানুষ রয়েছে, যারা বেঁচে থাকার যোগ্য নয়। তাদের বেঁচে থাকাই উচিত নয়। তারা মানুষও নয়।

    বেন-গভির নেতানিয়াহুর জোট সরকারের গুরুত্বপূর্ণ সদস্য। ইসরায়েলি পুলিশ ও কারা বিভাগের ওপর তার নিয়ন্ত্রণ রয়েছে। তবে দেশটির সামরিক বাহিনীকে সরাসরি হামলার নির্দেশ দেওয়ার ক্ষমতা তার নেই। বেন গভির ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার সদস্য। এই মন্ত্রিসভা যুদ্ধ ও নিরাপত্তা নীতির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভূমিকা রাখে।

    পডকাস্টে বেন-গভির বলেছে, গাজায় সামরিক হামলা কমানোর বিষয়ে নেতানিয়াহুর সিদ্ধান্তের সঙ্গে সে একমত না। তার মতে, গাজায় আবারও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড চালানো উচিত।

    পডকাস্টে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়েও কথা বলে বেন-গভির। ইসরায়েলে সামরিক আদালতে ইসরায়েলিদের বিরুদ্ধে প্রাণঘাতী হামলায় দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেওয়ার আইন সম্প্রতি কার্যকর হয়েছে।

    ব্রাসলাভস্কি বেন-গভিরকে বলেছে, তাকে যেন এসব মৃত্যুদণ্ড কার্যকরের কাজে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। সে বলেছে, ফাঁসির দড়ি নয়, নিজ হাতে গুলি করে এসব ফিলিস্তিনিকে হত্যা করতে চায় সে।

    আলোচনায় গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে চলে যাওয়ার বিষয়েও কথা বলে বেন-গভির। সে গাজায় নতুন করে ইসরায়েলি বসতি স্থাপনের পক্ষে অবস্থান জানায়। সে পুরো গাজাকে ইসরায়েলের অংশ হিসেবে দেখে। এর আগেও বিভিন্ন সময়ে এ ধরনের বক্তব্য দিয়েছে সে।

    বেন-গভিরের সর্বশেষ বক্তব্য তার দীর্ঘদিনের কট্টরপন্থী অবস্থানেরই ধারাবাহিকতা। কিশোর বয়সে সে নিষিদ্ধ ঘোষিত কাহানিস্ট জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। মন্ত্রী হওয়ার পর ফিলিস্তিনিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়ার পক্ষে সক্রিয়ভাবে প্রচার চালিয়েছে সে।

    ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের বিষয়েও অতীতে প্রকাশ্যে অবস্থান নিয়েছে বেন-গভির। তার কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা রয়েছে। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ তার ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছে।


    তথ্যসূত্র

    1. Israeli minister calls for killing ’30 to 40′ Palestinians in Gaza nightly
    https://tinyurl.com/3hurw84f
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    কিশোরগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করলো এক বিএনপি নেতা, ভুক্তভোগী পরিবারকে মামলা না করতে চাপ










    কিশোরগঞ্জের কুলিয়ারচরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১১) জোরপূর্বক ধর্ষণ করেছে স্থানীয় এক বিএনপি নেতা। এ ঘটনার পর ৫০ হাজার টাকার বিনিময়ে মামলা না করতে চাপ দেওয়ার ঘটনাও ঘটেছে। অভিযুক্ত বিএনপি নেতা জজ মিয়া উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলীনগর গ্রামের আবদুল গফুরের ছেলে। সে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

    গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট সকালে ওই শিশু শিক্ষার্থী বাড়ির পাশের একটি জমিতে লাকড়ি শুকাতে যায়। এ সময় আশপাশে কেউ না থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত জজ মিয়া তার মুখে গামছা পেঁচিয়ে কণ্ঠরোধ করে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে মুখে চাপা দেওয়া গামছা সরিয়ে শিশুটি চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে। এবং অভিযুক্ত বিএনপি নেতাকে ধরে আটকে রাখে।

    বর্বরোচিত এ ঘটনা ধামাচাপা দিতে গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে সালিশি দরবারে ৫০ হাজার টাকার বিনিময়ে মীমাংসার জন্য প্রস্তাব দেয় অভিযুক্ত ওই বিএনপি নেতা। এমনকি প্রভাবশালী চক্রের লোকজন জজ মিয়াকে ছাড়িয়ে নিয়ে যায়। পরে শিশুটির বাবা মীমাংসার প্রস্তাবকে উপেক্ষা করে জজ মিয়ার বিরুদ্ধে গত ১৪ আগস্ট কুলিয়ারচর থানায় মামলা দায়ের করেছেন। তবে, এখন পর্যন্ত অভিযুক্ত বিএনপি নেতাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

    তথ্যসূত্র:
    ১। শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, মামলা না করতে চাপ
    https://tinyurl.com/yhm8nwrc

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ভারী বৃষ্টিতে ফের তলিয়ে গেছে চট্টগ্রাম, দুর্ভোগে মানুষ



      এক মাসের ব্যবধানে আবারও ভারী বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা। টানা বৃষ্টিতে কোথাও গোড়ালি থেকে হাঁটু, আবার কোথাও কোমরসমান পানি জমেছে। এতে সোমবার (১৭ আগস্ট) সকালে অফিস-আদালত ও কর্মস্থলমুখী মানুষ চরম দুর্ভোগে পড়েন।

      গণমাধ্যম সূত্রে জানা যায়, রোববার (১৬ আগস্ট) থেকে চট্টগ্রামে বৃষ্টি শুরু হয়। দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির পর রাতে শুরু হয় ভারী বর্ষণ। সোমবার সকাল ১০টা পর্যন্ত তা অব্যাহত ছিল।

      নগরের কাতালগঞ্জ, পাঁচলাইশ, মুরাদপুর, ফরিদারপাড়া, চকবাজার, আগ্রাবাদ, উত্তর কাট্টলী, দক্ষিণ নালাপাড়া ও জামালখানসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। কোথাও কোথাও সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে। গত জুলাইয়েও টানা চার থেকে পাঁচ দিন জলাবদ্ধতার ভোগান্তিতে পড়েছিলেন নগরবাসী। এর আগে এপ্রিলের শেষ সপ্তাহে প্রবর্তক মোড়েও ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেয়।

      আবহাওয়া অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয় জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতি আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে।

      আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া সাংবাদিকদের জানায়, রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ১০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা অতি ভারী বর্ষণ হিসেবে বিবেচিত।

      সাম্প্রতিক সময়ে বৃষ্টি হলেই কাতালগঞ্জ ও পাঁচলাইশ আবাসিক এলাকায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে। হিজড়া খালের কাজ শেষ না হওয়ায় এসব এলাকায় দ্রুত পানি জমে যায় এবং দীর্ঘ সময় ধরে তা আটকে থাকে। সোমবারও এর ব্যতিক্রম হয়নি। কাতালগঞ্জ আবাসিক এলাকায় সকালে প্রায় কোমরসমান পানি জমে। স্থানীয় বাসিন্দারা জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হতে গিয়ে দুর্ভোগে পড়েন।

      পাঁচলাইশ আবাসিক ও দক্ষিণ নালাপাড়ায় এলাকাতেও একই পরিস্থিতি দেখা গেছে। স্বাভাবিক সময়ে বাসা থেকে নিউমার্কেট মোড় পর্যন্ত রিকশাভাড়া ৩০ থেকে ৪০ টাকা হলেও সোমবার সেই ভাড়া দিতে হচ্ছে ১৫০ টাকা করে।

      চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও পানি উন্নয়ন বোর্ড মিলে ১৪ হাজার ২৫৭ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্পের সিংহভাগ কাজ শেষ হয়েছে বলে জানা গেছে। তবে ভারী বৃষ্টি হলেই নগরের বিভিন্ন এলাকা আগের মতোই পানিতে তলিয়ে যাচ্ছে।


      তথ্যসূত্র:
      ১। চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১৮৯ মিলিমিটার বৃষ্টি, নগরজুড়ে জলাবদ্ধতা
      https://tinyurl.com/yc5zn7cd
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, প্রাণহানি বেড়ে ৫৩


        ​ইন্দোনেশিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফ্লোরেস অঞ্চলে আবারও ভূমিকম্প হয়েছে। সোমবার আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯। এর কয়েক দিন আগে শক্তিশালী ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ৫৩ জন নিহত হন। ওই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়।

        জার্মানির জিএফজেড রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ১৭ আগস্ট, সোমবারের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। নতুন এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে নতুন করে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

        এর আগে শনিবার সকালে পূর্ব নুসা তেংগারা প্রদেশে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল এন্দে শহরের প্রায় ৬৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

        ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, শনিবার উদ্ধারকারীরা ৪৭ জনের লাশ উদ্ধার করেন। তাদের বেশির ভাগই সিক্কা, মাংগারাই ও পূর্ব মাংগারাই এলাকার বাসিন্দা। রোববার আরো ছয়জনের লাশ উদ্ধার করা হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৩।

        পূর্ব নুসা তেংগারাজুড়ে ৯০০টির বেশি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে। আরো প্রায় ৪৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৫ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে যেতে হয়েছে। ফ্লোরেস অঞ্চলে অন্তত ২৪১টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

        প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থান করায় ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়। এই অঞ্চলটি তীব্র ভূমিকম্প ও আগ্নেয়গিরির কর্মকাণ্ডের জন্য পরিচিত।

        ১৯৯২ সালেও বড় ধরনের ভূমিকম্পে ফ্লোরেস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে প্রায় ২ হাজার ৫০০ মানুষ মারা যায়।

        ২০১৮ সালে ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্পের পর স্থানীয়ভাবে শক্তিশালী সুনামি আঘাত হানে। এতে উপকূলীয় এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ৪ হাজার ৪০০ জনের বেশি মানুষ মারা যায়।

        এরও আগে ২০০৪ সালে সুমাত্রার উপকূলের কাছে ৯ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর ফলে সৃষ্ট সুনামিতে প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষ মারা যায়।


        তথ্যসূত্র
        1. Magnitude 5.9 aftershock strikes Indonesia’s Flores days after powerful quake
        https://tinyurl.com/zbzd5cfn
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১১ বছরের শিশুকে ঘরে একা পেয়ে ধর্ষণ করল ৬২ বছর বয়স্ক ব্যক্তি


          নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১১ বছরের এক শিশুকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে আতাউর রহমান আতা (৬২) নামে এক বয়স্ক ব্যক্তি।

          গণমাধ্যম সূত্রে জানা যায়, গত (১২ আগস্ট) কাঞ্চন পৌরসভার একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে বাড়িতে রেখে মা পোশাক কারখানায় কাজে চলে যান। পরে পার্শ্ববর্তী বাড়ির বৃদ্ধ আতাউর রহমান আতা (৬২) ভুক্তভোগীকে ঘরে একা পেয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষক পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

          এ ঘটনার পর স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি ধামাচাপা, ভয়ভীতি ও পরিবারের সদস্যদের হুমকি দিয়ে মীমাংসার চেষ্টা করে। তবে শিশুটির মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে অভিযুক্তকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।


          তথ্যসূত্র:
          ১। শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
          https://tinyurl.com/d6xfpj4b
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            খুনি হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছে জানে না বাংলাদেশ



            আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছে তা জানে না বাংলাদেশ। সোমবার (১৭ আগস্ট) সকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

            চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা বিচার প্রক্রিয়ায় দণ্ডপ্রাপ্ত। তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ভারতের কাছে ইতোমধ্যে প্রত্যর্পণের আবেদন করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

            ভারতের একটি সংবাদমাধ্যমে শেখ হাসিনাকে নিয়ে আদালতের অনুমতির প্রয়োজন হতে পারে—এমন খবর প্রসঙ্গে আমিনুল ইসলাম জানায়, সংবাদমাধ্যমটি বিস্তারিতভাবে উল্লেখ করেনি, শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে আছে কি না বা ঠিক কী স্ট্যাটাসে সেখানে অবস্থান করছে। তাই ওই প্রতিবেদনের ভিত্তিতে মন্তব্য করা ঠিক হবে না।

            ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ এয়ারফোর্সের একটি বিমান দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে অবতরণ করে। সেদিন সন্ধ্যায় ওই বিমানঘাঁটিতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে স্বাগত জানায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

            পরদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশের পার্লামেন্টে জানায়, ভারত সরকারের কাছে শেখ হাসিনা ‘সাময়িকভাবে’ এ দেশে আসার অনুমোদন চেয়েছিল এবং তা মঞ্জুর হওয়ার পরই সে ভারতের মাটিতে পা রেখেছে। সেই থেকে শেখ হাসিনা এখন পর্যন্ত ভারতেই রয়েছে।

            তবে, শেখ হাসিনা ঠিক কোন ‘ইমিগ্রেশন স্ট্যাটাসে’ ভারতে রয়েছে, সে ব্যাপারেও এখন পর্যন্ত ভারত সরকার সম্পূর্ণ নীরব রয়েছে।


            তথ্যসূত্র:
            ১। ফ্যাসিস্ট হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ
            https://tinyurl.com/4sdvapj4
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              সরকারি স্কুলের দুরবস্থা নিয়ে প্রশ্ন তোলায় পশ্চিমবঙ্গের এক মুসলিম পরিবারের ওপর হিন্দুত্ববাদীদের হামলা, নিহত ১




              ভারতে পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় সরকারি স্কুলগুলোর দুরবস্থা নিয়ে প্রশ্ন তোলায় এক মুসলিম ব্যক্তির পরিবারের ওপর হামলা করেছে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সমর্থকরা। উক্ত হামলায় সংশ্লিষ্ট ব্যক্তির বাবা মারা গেছেন বলে অভিযোগ করেছে ককরোচ জনতা পার্টি (CJP)। সংগঠনটি দাবি, পরিবারটির নিরাপত্তা দিতে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে পুলিশ।

              সূত্রমতে, ইন্দাস থানার অন্তর্গত কারিশুন্দা গ্রামের বাসিন্দা আবদুল, তিনি নিজের বাল্যকালের স্কুলসহ স্থানীয় কয়েকটি সরকারি স্কুল পরিদর্শন ও জরিপ করেন। জরিপ শেষে স্কুলগুলোতে বিদ্যমান দুরবস্থা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। এরপর তাকে নানাভাবে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখাতে আরম্ভ করে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সমর্থকরা।

              CJP-এর দাবি, হিন্দুত্ববাদীদের হুমকির পর আবদুল একটি ভিডিওর মাধ্যমে তা প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, এলাকার সরকারি স্কুলগুলোর জরিপ করার কারণে তাকে মারধর করেছে হিন্দুত্ববাদীরা। CJP-সদস্য রত্না সিং এর আগে অভিযোগ করেছে, প্রায় ১০০-১৫০ জন বিজেপি সমর্থক আবদুলের বাড়ি ঘিরে ফেলে, তারা তাকে ও তার পরিবারের সদস্যদের বাড়ি থেকে বের হতে বাধা দেয়।

              রত্না সিং আরও অভিযোগ করেছে, উগ্রপন্থীরা আবদুলের পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছিল। স্থানীয় পুলিশ কর্মকর্তারা বিষয়টি জানার পরও কোনও ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানায়।

              অপরদিকে ওই হামলায় আবদুলের বাবা মাথায় গুরুতর আঘাত পান। তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান।

              এ ঘটনায় পুলিশের জবাবদিহি দাবি করে সিং বলেছে, পরিবারটিকে সুরক্ষা দিতে ব্যর্থতার জন্য পুলিশকে জবাব দিতে হবে। আবদুল ও তার পরিবারকে আইনি সহায়তা দেওয়ার জন্য সিনিয়র আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে রত্না সিং।

              এছাড়া ঘটনাটির নিন্দা জানিয়েছে CJP-এর আরেক সদস্য অভিজিৎ দীপকে। সে সরকারি স্কুলের বিষয়গুলো তুলে ধরার কাজ থেকে পিছিয়ে না যেতে আহ্বান জানিয়েছে। সে আবদুল ও তার পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছে এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।


              তথ্যসূত্র:
              1. https://tinyurl.com/mumd6bh3
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment


              • #8
                কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১২ বছরের শিশুকে চেতনানাশক খাইয়ে অচেতন করে অটোরিকশা ছিনতাই





                ​কিশোরগঞ্জের কুলিয়ারচরে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার কয়েক ঘণ্টা পর আগরপুর-মনোহরপুর সড়কের পাশের ফসলি জমিতে ১২ বছর বয়সী শিশু জুবায়েদকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

                রোববার (১৬ আগস্ট) বিকেলে স্থানীয় তিন যুবক তুষার, আশিক ও মামুন সড়ক দিয়ে যাওয়ার সময় শিশুটিকে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে। প্রাথমিক অবস্থায় জুবায়েদ কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলেছিল এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে স্থানীয় একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

                পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উদ্ধারকৃত শিশুর ছবিসহ পোস্ট দেওয়ার পর পরিবারের সদস্যরা তার পরিচয় নিশ্চিত করেন। ধারণা করা হচ্ছে, পূর্বপরিকল্পিতভাবে কোনো চেতনানাশক ওষুধ খাইয়ে শিশুটিকে অচেতন করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং অটোরিকশাটি এখনো উদ্ধার করা যায়নি।

                ভুক্তভোগী শিশুটির মা ইয়াসমিন আক্তার ও বাবা আব্দুল কাদিরের অভিযোগ, অটোরিকশাটি বিক্রির উদ্দেশ্যে গ্যারেজে রাখা ছিল এবং জুবায়েদ জোর করে তা চালানোর অনুমতি নিয়ে বের হয়েছিল।

                পরিবারের দাবি, শিশুটি অটোরিকশা নিয়ে খুব বেশি দূরে যাওয়ার কথা ছিল না, কিন্তু দুর্বৃত্তরা সুকৌশলে তাকে প্রলোভন দেখিয়ে নির্জন এলাকায় নিয়ে যায়।

                হাসপাতালে চিকিৎসাধীন জুবায়েদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসকেরা জানিয়েছেন, কোনো শক্তিশালী রাসায়নিক বা চেতনানাশক পদার্থের প্রভাবে শিশুটি জ্ঞান হারিয়েছিল। ১২ ঘণ্টা পর্যবেক্ষণের পর তার প্রকৃত শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন মেডিকেল অফিসার মিনহাজুল ইসলাম।

                শিশুটির বাবা আব্দুল কাদির একজন সাধারণ শ্রমিক, যার পরিবারের উপার্জনের অন্যতম মাধ্যম ছিল এই অটোরিকশা। ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার না হওয়া এবং অপরাধীরা ধরা না পড়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

                ঘটনার বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আরিফ জানিয়েছেন, এখন পর্যন্ত এ-সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ থানায় করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


                তথ্যসূত্রঃ

                নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                Comment


                • #9
                  নাটোরের লালপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে নারীর আত্মহত্যা



                  নাটোরের লালপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে রুমিয়া বেগম নামে এক নারী আত্মহত্যা করেছেন ।

                  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৬ আগস্ট) দুপুর ১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রুমিয়া বেগম (৬৫) লালপুর উপজেলার চক বাদেকুল গ্রামের মৃত এরশাদ সরদারের স্ত্রী।

                  পুলিশ সূত্রে জানা যায়, পরিবারের লোকজনের সঙ্গে মনোমালিন্যের একপর্যায়ে রোববার সকাল ৯টায় নিজ বাড়ির শয়নকক্ষের সামনে বমি করতে থাকেন রুমিয়া বেগম। এ সময় পরিবারের সদস্যরা কারণ জানতে চাইলে তিনি গ্যাস ট্যাবলেট সেবনের কথা জানান। পরে স্বজনরা তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

                  সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টায় তার মৃত্যু হয়।

                  লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম রাত সোয়া ১০টায় জানান, এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় ।


                  তথ্যসূত্রঃ

                  নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                  Comment


                  • #10
                    সফটওয়্যার জালিয়াতি করে সরকারি রাজস্ব খাতের ৫০ কোটি টাকা লুটপাট করলো রংপুর সিটি করপোরেশন



                    ​সফটওয়্যার জালিয়াতি করে রংপুর সিটি করপোরেশনের (রসিক) একটি চক্র সরকারি রাজস্ব খাতের প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সফটওয়্যার ও মূল সার্ভারের কোড পরিবর্তন, অস্তিত্বহীন ‘ভূতুড়ে’ হোল্ডিং অ্যাকাউন্টে টাকা বকেয়া দেখানো, বিরাট ভবনকে কাগজে-কলমে ছোট দেখিয়ে আদায়যোগ্য কর ফাঁকি, ব্যাংকের সিল জাল করে করের টাকা লুটের মতো বড় বড় অনিয়ম পাওয়া গেছে। আর এসবের নেপথ্যে রয়েছে সাবেক মেয়র জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তফা ও তার সিন্ডিকেট।

                    গণমাধ্যম সূত্রে জানা যায়, সার্ভারের মূল কোড পরিবর্তন করে মেয়র মোস্তফা ও তৎকালীন প্রধান নির্বাহীসহ গুরুত্বপূর্ণ পাঁচটি অ্যাকাউন্টের (আয়) নিয়ন্ত্রণ হাতে নেয় চক্রটি। এসব জালিয়াতিতে কর আদায় শাখার কম্পিউটার অপারেটর ও জাতীয় ছাত্রসমাজের জেলা কমিটির সাবেক আহ্বায়ক আরিফুল ইসলামের নাম এসেছে। সে সাবেক মেয়রের আস্থাভাজন ছিল। তারা দুজনই লুটপাটের সঙ্গে সরাসরি জড়িত বলে একটি সংবাদ মাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে।

                    সাবেক মেয়র মোস্তাফিজুর ও তার দলীয় সিন্ডিকেটের প্রত্যক্ষ রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠে সরকারের রাজস্ব খাতের টাকা লুটের ওই জালিয়াত চক্র। বিষয়টি রসিকের তৎকালীন প্রধান নির্বাহীসহ অনেকের নজরে এলেও কেউ পদক্ষেপ নেয়নি।

                    অনুসন্ধানে বিপুল পরিমাণ টাকা আত্মসাতে চক্রটির নানা কৌশল বেরিয়ে এসেছে। দেখা গেছে, একই হোল্ডিংয়ে একাধিক ভুয়া আইডি তৈরি করা, অপকর্মের ঘটনা আড়াল করতে প্রতিনিয়ত সার্ভার থেকে দৈনন্দিন কার্যক্রমের ডিজিটাল লগ বা ট্র্যাকিং হিস্ট্রি মুছে ফেলার মতো অনিয়মও করেছে চক্রটি। এভাবেই হাতিয়ে নিয়েছে রাজস্বের কোটি কোটি টাকা।

                    অনুসন্ধানে আরও বিস্ময়কর তথ্য মিলেছে। ২০১৫ সালের পরে জাইকার অর্থায়নে চালু করা হয় পর্যাপ্ত নিরাপত্তা সংবলিত একটি সফটওয়্যার। এর গোপন পাসওয়ার্ড মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তার কাছে সংরক্ষিত রেখে কর প্রক্রিয়া পরিচালিত হওয়ার কথা। কিন্তু ২০১৯ সালে কোনো ধরনের প্রশাসনিক বা কারিগরি অনুমোদন ছাড়াই সার্ভারের মূল কোড পরিবর্তন করে এর নিরাপত্তা ব্যবস্থা নষ্ট করে ফেলে আরিফুল ইসলামের নেতৃত্বে চক্রটি। ফলে তৎকালীন মেয়র ও প্রধান নির্বাহীর অ্যাকাউন্টসহ গুরুত্বপূর্ণ পাঁচটি আইডির নিয়ন্ত্রণ চলে যায় আরিফুলের হাতে। সাবেক মেয়র মোস্তফার সঙ্গে এর যোগসূত্র পাওয়া গেছে।

                    বিষয়টি জানতে পেরে রসিকের সচিব রাকিব হাসান (ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী) চলতি বছরের ২০ জানুয়ারি একটি চিঠি পাঠান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের কাছে। তাতে তিনি রসিকের হোল্ডিং ট্যাক্স আদায়ে এই বিপুল পরিমাণ টাকা লুটপাটের ঘটনা উল্লেখ করেন।

                    জানা গেছে, সরকারি তহবিলের বিশাল ঘাটতি গোপন করতে সফটওয়্যারের সার্ভার থেকে কম করের কিছু পুরোনো ও প্রকৃত অ্যাকাউন্ট মুছে দেওয়া হতো। পরে সেই খালি স্থানে নামে-বেনামে নতুন ভুয়া অ্যাকাউন্ট খুলে আত্মসাৎ করা সমপরিমাণ টাকা ‘বকেয়া কর’ হিসাবে দেখিয়ে খাতা-কলমে হিসাবের যোগফল মেলানো হতো।

                    এ জালিয়াতির সূত্র ধরে অনুসন্ধানে ২০২৪-২৫ অর্থবছরের কিছু হোল্ডিং নম্বর বিশ্লেষণ করে দেখা যায়, রসিকের মোট ৫৯ হাজার ৬৭০টি হোল্ডিংয়ের মধ্যে ৩০ হাজার হোল্ডিংয়ের ক্ষেত্রে এই জালিয়াতির তথ্য নিশ্চিত হওয়া গেছে। এগুলোর মধ্যে ১৭টি হোন্ডিংয়ের কাল্পনিক অ্যাকাউন্টের তথ্য মিলেছে। এই ১৭টি হোল্ডিংয়ের বিপরীতে মোট বকেয়া দেখানো হয় ১ কোটি ৭১ লাখ ৬৫ হাজার ২৯১ টাকা। রসিকের একটি সূত্র নিশ্চিত করেছে, এমন ৩০ হাজারের অধিক কাল্পনিক হোল্ডিং নম্বর খুলে এই জালিয়াতি করা হয়েছে।

                    দেখা গেছে, ৮২২ নম্বর সিরিয়ালে থাকা ‘২৮-১৪০-০৯৮০-০০’ নম্বর হোল্ডিং অ্যাকাউন্টটি ‘আকরাম’ নামে নিবন্ধিত। এটির বিপরীতে বকেয়া দেখানো হয়েছে ৫৬ লাখ ৫৭ হাজার ২৯২ টাকা। একই ভাবে ৮৩৬ নম্বর সিরিয়ালে কোনো নাম ছাড়াই শুধু ইংরেজি অক্ষর ‘এস’ লিখে আলমনগর ঠিকানার বিপরীতে বকেয়া দেখানো হয়েছে ৪৯ লাখ ৯৫ হাজার টাকা। এ ছাড়া ৭২৪ নম্বর সিরিয়ালে ‘২৭-১২২-০১৯৯-০১’ নম্বর হোল্ডিংয়ে ‘গ্রামীণ টাওয়ার’ নাম দিয়ে বকেয়া দেখানো হয়েছে ৩৭ লাখ ২০ হাজার ৭৫০ টাকা।

                    গণমাধ্যম সূত্র জানায়, সরেজমিন সংশ্লিষ্ট এলাকায় এ ধরনের কোনো হোল্ডিংয়ের অস্তিত্ব পাওয়া যায়নি। প্রকৃত হোল্ডিংয়ের বিপরীতে কর আদায় করে তা আত্মসাৎ করার পর কাল্পনিক হোল্ডিংয়ের নামে বকেয়া দেখিয়ে হিসাব মেলাত জালিয়াত চক্রটি।

                    শুধু তাই নয়, আরও বিস্ময়কর তথ্য মিলেছে। নগরীর জিএল রায় রোডে ‘এসোড’ বেসরকারি সংস্থার কার্যালয়ের হোল্ডিং ট্যাক্স বকেয়া ছিল ২০০৭-২০০৮ অর্থবছর থেকে। পরবর্তী সময়ে স্থাপনাটি ‘ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট’র কাছে বিক্রি করে দেওয়া হলে তাদের পুরোনো বকেয়া কর গোপন করে শুধু ২০২৪-২৫ অর্থবছরে মাত্র ৭৮ হাজার ৮১২ টাকার একটি বকেয়া কর বিল দেওয়া হয়। জালিয়াতি লুকাতে বিলে বকেয়ার সময়কাল কমিয়ে ২০২১-২২ অর্থবছর দেখানো হয় এবং করের পরিমাণ কমিয়ে দেওয়া হয়।

                    পরবর্তীতে মালিকানা পরিবর্তনের পর হোল্ডিং খারিজ (নামজারি) করতে এসে এই জালিয়াতি ফাঁস হয়। পরে সিটি করপোরেশন পুনরায় ৬ লাখ ৯৭ হাজার ৬৫০ টাকার প্রকৃত বকেয়াসহ নতুন বিল দিলে ‘ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট’ তা পরিশোধ করে। একই ভাবে তহসিন উদ্দিন রোডের সারওয়ার হোসেন ও গোলাম নাসিরের নামে থাকা একটি হোল্ডিংয়ের (আইডি : ২০-০৪৯-০০১২-০০) ২০২৫-২৬ অর্থবছরের কর কোনো বকেয়া না দেখিয়ে মাত্র ৬ হাজার ৩৮৬ টাকা পরিশোধে চূড়ান্ত রসিদ দেওয়া হয়। অথচ সিটি করপোরেশনের অভ্যন্তরীণ কর নথি পর্যালোচনা করে দেখা যায়, ওই হোল্ডিংটিতে প্রকৃতপক্ষে প্রায় ২৮ হাজার ১৭৩ টাকা বকেয়া ছিল। জালিয়াতির বিষয়টি ফাঁস হওয়ার পর বাড়ির মালিক গোলাম নাসির নিজেই জাল বিল তৈরির কথা স্বীকার করে জানায়, সহকারী কর আদায়কারী মো. আয়েজউদ্দিনের মাধ্যমে ওই বিল প্রস্তুত করা হয়েছিল। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে আয়েজউদ্দিনকে পরবর্তী সময়ে সাময়িক বরখাস্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



                    তথ্যসূত্র:
                    ১। সফটওয়্যার পালটে ৫০ কোটি টাকা লুট
                    https://tinyurl.com/57my6ffu

                    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                    Comment

                    Working...
                    X