Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ০৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি || ১৮ই আগস্ট, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ০৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি || ১৮ই আগস্ট, ২০২৬ ঈসায়ী

    পার্বত্য চট্টগ্রামকে ভারতের সঙ্গে যুক্ত করার দাবি চাকমা নেতাদের


    ​পার্বত্য চট্টগ্রামকে ভারতের সাথে যুক্ত করার দাবি জানিয়েছে ভারত ও বাংলাদেশি বংশোদ্ভূত কয়েকজন চাকমা নেতা। একই সাথে তারা বাংলাদেশে ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ স্থগিত করার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

    ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, গত ১৭ আগস্ট প্রকাশিত এক বিবৃতিতে এসব দাবি জানায় চাকমা নেতারা। বিবৃতিতে তারা ১৯৪৭ সালের দেশভাগের সময় পার্বত্য চট্টগ্রাম পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়াকে ‘ঐতিহাসিক ভুল’ হিসেবে আখ্যায়িত করে তা সংশোধনের দাবি জানায়।

    চাকমা নেতাদের দাবি, পার্বত্য অঞ্চল একটি অমুসলিম-সংখ্যাগরিষ্ঠ এলাকা যা দেশভাগের সময় পাকিস্তানকে দেওয়া হয়েছিল। দেশভাগের সময় পার্বত্য চট্টগ্রামের স্থানীয় জনগোষ্ঠী ভারতের সঙ্গে যুক্ত হতে চেয়েছিল। তাদের ভাষ্য অনুযায়ী, ১৯৪৭ সালের ১৫ আগস্ট রাঙ্গামাটিতে ভারতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। ওই দাবির ভিত্তিতে তারা পার্বত্য চট্টগ্রামকে পুনরায় ভারতের অন্তর্ভুক্ত করার বিষয়ে পদক্ষেপ নিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানায়।

    এই বিবৃতিতে স্বাক্ষর করেছে ভারতের মিজোরামের চাকমা স্বায়ত্তশাসিত জেলা পরিষদের বিধায়ক ও সদস্য রসিক মোহন চাকমা; হিউম্যানিটি প্রোটেকশন ফোরামের সভাপতি গৌতম চাকমা; অরুণাচল প্রদেশের চাকমা হাজং এল্ডার্স ফোরামের প্রীতিময় চাকমা; এবং চাকমা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সুহাস চাকমা।

    জানা গেছে, সুহাস চাকমা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে সে দিল্লীতে বসবাস করছে। তার ভারতীয় নাগরিকত্বও রয়েছে। সে পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম ও স্যোশাল মিডিয়ায় সোচ্চার রয়েছে।

    উল্লেখ্য যে, গত ১৫ আগস্ট রাঙ্গামাটিতে তথাকথিত ভারতীয় পতাকা উত্তোলনের ৮০ তম বর্ষপূর্তি উপলক্ষে উল্লিখিত চাকমা নেতার একটি অনলাইন সভায় পার্বত্য চট্টগ্রামকে পুনরায় ভারত ভুক্তির দাবী জানিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ঘোষণা দিয়েছে।


    তথ্যসূত্র:
    ১। Chakma leaders urge Centre to suspend diesel, power supplies to Bangladesh
    https://tinyurl.com/bdhychc4
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    গাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসনে ৫ ফিলিস্তিনি শহীদ, আহত ১৮



    অবরুদ্ধ ফিলিস্তিনের গাজায় অব্যাহত রয়েছে বর্বর ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় ১৭ আগস্ট, সোমবার অন্তত পাঁচ ফিলিস্তিনি শহীদ এবং ১৮ জন আহত হয়েছেন বলে আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

    গাজার চিকিৎসা সূত্রের বরাতে আলজাজিরা জানিয়েছে, গাজা শহরের পূর্বাঞ্চলীয় আল-তুফাহ এলাকায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী একটি আবাসিক ভবন লক্ষ্য করে নির্বিচারে গোলাবর্ষণ করলে হতাহতের এ ঘটনা ঘটে।

    এ ছাড়া দক্ষিণ গাজার রাফাহ শহরের উত্তর-পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় দখলদার ইসরায়েলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি আহত হন। একই এলাকায়, খান ইউনিসের পশ্চিমে বীর ১৯ অঞ্চলের কাছে সন্ত্রাসী সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি শিশুও আহত হয়েছে।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বর্বর ইসরায়েলি আগ্রাসনে গাজায় মোট ১ হাজার ২৬৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ৪ হাজার ১৯৮ জন আহত হয়েছেন।

    একইসঙ্গে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি গণহত্যায় মোট শহীদের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৭৩ হাজার ৩৯৯ জনে। এছাড়া এই দীর্ঘ সময়ে আহত ফিলিস্তিনির সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৩১০ জনে পৌঁছেছে।


    তথ্যসূত্র

    1. 5 Palestinians hurt by Israeli shelling in latest Gaza truce violation
    https://tinyurl.com/5s2exn8e
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      চট্টগ্রামের হাটহাজারীতে ধাওয়া করে তরুণকে গুলি, এলাকাবাসীর মধ্যে আতঙ্ক



      চট্টগ্রামের হাটহাজারীতে মুহাম্মদ আরাফাত (২৬) নামে এক তরুণকে গুলি করে পালিয়েছে কয়েকজন অস্ত্রধারী। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় এ ঘটনা ঘটে।

      গুলিবিদ্ধ আরাফাত হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের আব্দুর রশিদ টেন্ডলের বাড়ির বাসিন্দা। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

      গণমাধ্যম সূত্রে জানা গেছে, মদুনাঘাট বাজার এলাকা থেকে কয়েকজন অস্ত্রধারী আরাফাতকে ধাওয়া করে বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে ধরে গুলি করে পালিয়ে যায় তারা। এ সময় গুলির শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

      চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের রেজিস্ট্রার উপল চৌধুরী সাংবাদিকদের জানায়, হাটহাজারী থেকে আরাফাত নামের এক তরুণ গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মুখে গুলি লেগেছে। তবে আঘাত গুরুতর নয়। এটি রাবার বুলেট বা ছররা গুলির আঘাত হতে পারে বলে জানান তিনি।

      স্থানীয় বিরোধকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে।


      তথ্যসূত্র:
      ১। হাটহাজারীতে ধাওয়া করে তরুণকে গুলি করে পালাল অস্ত্রধারীরা
      https://tinyurl.com/zkmbxyn8

      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার জেরে থানার সামনে প্রকাশ্যে কয়েক রাউন্ড গুলি ছুড়ল যুবক




        ​ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে পিস্তল দিয়ে প্রকাশ্যে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা গোলচত্বরসংলগ্ন ভাঙ্গা হাইওয়ে থানার সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

        ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, খয়েরি রঙের একটি প্রাইভেটকারের ভেতর থেকে এক যুবক পিস্তল বের করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেও দেখা যায়। গুলির শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে দৌড়ে নিরাপদ স্থানে সরে যান।

        স্থানীয়রা গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী ওই প্রাইভেটকারটি ভাঙ্গা হাইওয়ে থানার সামনে মহাসড়কের মাঝখানে পার্কিং করা হয়। এ সময় স্থানীয় কয়েকজন যুবক গাড়িটি সড়কের পাশে সরিয়ে পার্কিং করতে বলেন। এ নিয়ে গাড়িতে থাকা এক যুবক ও এক তরুণীর সঙ্গে স্থানীয়দের বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

        একপর্যায়ে গাড়িতে থাকা তরুণী নেমে স্থানীয় এক যুবককে থাপ্পড় দেয়। পরে আরও কয়েকজন স্থানীয় যুবক সেখানে এগিয়ে এলে ওই যুবক গাড়িতে উঠে একটি ব্যাগ থেকে পিস্তল বের করে। এরপর পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে তারা।

        ঘটনার পর গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কথা বিবেচনা করে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে দেন বলে জানা গেছে।

        এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে সনাক্ত ও আটক করতে পারেনি প্রশাসন।


        তথ্যসূত্র:
        ১। থানার সামনে প্রকাশ্যে কয়েক রাউন্ড গুলি ছুড়লেন যুবক
        https://tinyurl.com/y9ypunzu
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          অধিকৃত জম্মু-কাশ্মীরে এক দশকে সরকারি স্কুলের সংখ্যা ৫ হাজারের অধিক কমেছে



          ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু-কাশ্মীরে গত এক দশকে সরকারি স্কুলের সংখ্যা ৫ হাজার ৮৯টি কমেছে। দখলদার প্রশাসনের তথ্যমতে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অঞ্চলটির ১৪৬টি সরকারি স্কুলে কোনও শিক্ষার্থী ছিল না। এছাড়া ১ হাজার ৩৭১টি স্কুলে মাত্র একজন করে শিক্ষক দায়িত্ব পালন করছিলেন।

          কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে জম্মু-কাশ্মীরে সরকারি স্কুলের সংখ্যা ছিল ২৩ হাজার ৮৭৪টি। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে তা কমে দাঁড়ায় ১৮ হাজার ৭৮৫টিতে। অর্থাৎ এক দশকে স্কুলের সংখ্যা ২১ শতাংশের বেশি কমেছে।

          ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পর এই সংখ্যা কমার হার আরও বেড়েছে। দখলদার ভারতের ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং এর ২০২৪-২৫ সালের প্রতিবেদনে দাবি করা হয়েছে, স্কুলগুলোকে পুনর্বিন্যাস ও একীভূত করে সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে স্কুলের সংখ্যা কমানো হয়েছে।

          তবে প্রতিবেদনে স্বীকার করা হয়েছে যে, শিক্ষার্থী না থাকা সত্ত্বেও ১৪৬টি স্কুলে শিক্ষক পদে ৬১ জন কর্মরত ছিলেন। অন্যদিকে, কেবল একজন শিক্ষক নিয়ে ১ হাজার ৩৭১টি স্কুলে পড়াশোনা করছিল ৩২ হাজার ৩০৩ জন শিক্ষার্থী।

          এদিকে, পরখ রাষ্ট্রীয় সমীক্ষার জরিপ অনুসারে, জম্মু-কাশ্মীরের শিক্ষার্থীদের ফলাফল আকাঙ্ক্ষিত গড় মানের নিচে রয়েছে। ভাষা বিষয়ে তাদের স্কোর ৪৬ শতাংশ, গণিতে ৩৯ শতাংশ এবং ‘দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস’ বিষয়ে ৪১ শতাংশ।

          দখলদার ভারতের নিয়ন্ত্রণে স্কুল একীভূতকরণ, শিক্ষক বণ্টন ও শিক্ষার্থী বণ্টনের মধ্যে যথাযথ সমন্বয় করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠেছে। এছাড়া প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন স্কুল একীভূত করার পূর্বে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ন্যূনতম দূরত্বের মানদণ্ড মানা হচ্ছে কি না, সে বিষয়েও প্রশ্ন উঠেছে।

          পর্যবেক্ষকদের মতে, দখলদার ভারত কর্তৃক কাশ্মীরি মুসলমানদের স্বাধীনতা হরণের ফলে অঞ্চলটির শিক্ষাখাতও নেতিবাচকভাবে প্রভাবিত করেছে। বিভিন্ন অজুহাতে কাশ্মীরিদের আটক, হয়রানি, হত্যা ও সম্পত্তি বাজেয়াপ্তকরণের পদক্ষেপ কাশ্মীরিদের সাধারণ জীবনযাত্রা বিপর্যস্ত করে তুলেছে।


          তথ্যসূত্র:
          1. https://tinyurl.com/5n6pmkpn
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি হামলা সন্ত্রাসী ইসরায়েলের



            ​গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ২০২৩ সাল থেকে ২০২৬ সালের প্রথম ছয় মাস পর্যন্ত ফিলিস্তিনি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের আটক এবং সংবাদ সংগ্রহে বাধার ১ হাজার ৩২৭টি ঘটনা নথিভুক্ত করেছে ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন। দীর্ঘ সময় ধরে শত শত ঘটনার পুনরাবৃত্তি সাংবাদিকতার স্বাধীনতা ও ঘটনাস্থল থেকে সত্য তুলে আনার সুযোগকে গভীরভাবে সংকুচিত করছে।

            ইউনিয়নের স্বাধীনতা কমিটির প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে সাংবাদিকদের আটক ও সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার ৩১৪টি ঘটনা নথিভুক্ত হয়। ২০২৪ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৯৬টিতে এবং ২০২৫ সালে ৪২৫টিতে। ২০২৬ সালের প্রথম ছয় মাসেই এমন ১৯২টি ঘটনা নথিভুক্ত হয়েছে।

            ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন জানিয়েছে, সাংবাদিকদের কাজ বাধাগ্রস্ত করার প্রবণতা শুধু তাদের পেশাগত স্বাধীনতাকেই ক্ষতিগ্রস্ত করছে না, সাধারণ মানুষের তথ্য জানার অধিকারও সংকুচিত করছে। ঘটনাস্থলে সাংবাদিকদের পৌঁছাতে বাধা দেওয়া, আটক করা, তাদের সরঞ্জাম জব্দ বা ব্যবহার বন্ধ করে দেওয়া এবং শেষ পর্যন্ত জনসাধারণের কাছে সরাসরি তথ্য পৌঁছানোর পথ বন্ধ করা—এই ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে সংবাদ সংগ্রহ ব্যাহত করা হচ্ছে। গাজায় বিদেশি গণমাধ্যমের প্রবেশে বাধা অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

            ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়নের প্রধান মোহাম্মদ আল-লাহহাম বলেন, নথিভুক্ত ঘটনাগুলোকে বিচ্ছিন্ন সাংবাদিক নিপীড়ন হিসেবে দেখার সুযোগ নেই। এগুলো সাংবাদিকদের ঘটনাস্থলে পৌঁছানো, তথ্য নথিবদ্ধ করা এবং জনসাধারণের কাছে তা প্রকাশের সক্ষমতা সীমিত করার একটি পরিকল্পিত নীতি।

            তিনি আরও বলেন, হত্যা, আটক, হুমকি, নিষেধাজ্ঞা ও সরঞ্জাম ধ্বংসের ঘটনাগুলোকে সমন্বিত মানবাধিকার ও আইনগত সমস্যা হিসেবে বিবেচনা করা প্রয়োজন। এ বিষয়ে স্বাধীন ও পদ্ধতিগত আন্তর্জাতিক তদন্তের আহ্বানও জানান তিনি।

            সাংবাদিক ইউনিয়ন আন্তর্জাতিক মানবিক আইনের উল্লেখ করে বলেছে, ঝুঁকিপূর্ণ পেশাগত দায়িত্বে নিয়োজিত সাংবাদিকরা যদি সরাসরি সংঘাতে অংশ না নেন, তাহলে বেসামরিক ব্যক্তি হিসেবে সুরক্ষিত। সংবাদ সংগ্রহ, আলোকচিত্র ধারণ ও প্রতিবেদন তৈরি সাংবাদিকদের বৈধ পেশাগত কাজ; এসব কাজের কারণে তাদের আক্রমন করা উচিত নয়।

            ইউনিয়ন আরও বলেছে, কোনো সাংবাদিককে ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দেওয়া মানে শুধু একটি সংবাদ প্রতিবেদন তৈরির সুযোগ নষ্ট করা নয়; এর ফলে ঘটনাস্থলের গুরুত্বপূর্ণ প্রত্যক্ষ তথ্যও হারিয়ে যায়, যা ভবিষ্যতে মানবাধিকার বা বিচারিক তদন্তে ঘটনার প্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে।

            ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন জানিয়েছে, প্রতিবছর শত শত ঘটনার ধারাবাহিক নথিভুক্তি প্রমাণ করে যে সাংবাদিকদের কাজ বাধাগ্রস্ত করা কোনো সাময়িক ব্যবস্থা নয়। ফিলিস্তিনি সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর এই পদ্ধতিগত নির্যাতন কথিত আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং সংবাদস্বাধীনতার ওপর এক গুরুতর আঘাত। আটক, সংবাদ পরিবেশনায় বাধা, শারীরিক নির্যাতন ও গণমাধ্যম প্রতিষ্ঠান ধ্বংসের মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিনি জনগণের কণ্ঠ চিরতরে নীরব করার চেষ্টা করছে।


            তথ্যসূত্র

            1. Journalists Syndicate: 1,327 incidents of detention, denial of media coverage since 2023 reflect Israel’s efforts to conceal the truth
            https://tinyurl.com/4tfm269t
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment

            Working...
            X