Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ০৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি || ১৯ই আগস্ট, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ০৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি || ১৯ই আগস্ট, ২০২৬ ঈসায়ী

    নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক



    নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক। এ ঘটনায় দুই সন্তান নিয়ে বিপাকে পড়েছেন প্রথম স্ত্রী। এ ঘটনায় হিন্দু যুবকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তিনি।

    অভিযুক্ত যুবকের নাম অর্জুন ধর হীরা ওরফে হীরা ধর (৩০)। সে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার শালদীঘা গ্রামের মৃত জয়কৃষ্ণ ধরের ছেলে। ভুক্তভোগী মুসলিমা শিপুল আক্তার খানম (২৭) মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকার বাসিন্দা। গত ২০ জুলাই নেত্রকোনা সদর আমলি আদালতে মামলাটি করেন শিপুল খানম।

    গণমাধ্যম সূত্রে জানা যায়, অর্জুন ধর হীরা একসময় মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুরে বসবাস করত। তখন একই এলাকার শিপুল খানমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৪ সালে সে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখে মো. হীরা মিয়া এবং শিপুল আক্তারকে বিয়ে করে। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

    তবে, ২০২২ সালে সে পুনরায় হিন্দু ধর্মে ফিরে যায় এবং পার্শ্ববর্তী এলাকার এক হিন্দু তরুণীকে গোপনে বিয়ে করে। বিষয়টি জানতে চাইলে হীরা যৌতুকের দাবিতে শিপুল খানমের ওপর নির্যাতন শুরু করে। শিপুল খানম সাংবাদিকদের জানায়, আমার সন্তানদের বাবার পরিচয় নিয়ে শঙ্কিত। সমাজে তারা কী পরিচয়ে বড় হবে?

    সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত অর্জুন ধর হীরা জানায়, ‘আমি অনেক আগেই শিপুলকে ডিভোর্স দিয়েছি। এরপর আমি কী করব, সেটা তার জানার বিষয় নয়।’


    তথ্যসূত্র:
    ১। বারবার ধর্ম পরিবর্তন করে প্রতারণা, যুবকের বিরুদ্ধে মামলা
    https://tinyurl.com/2r46fpae
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে রাতভর উচ্চস্বরে ডিজে গান-বাজনা, প্রতিবাদ করায় মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলা



    ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে রাতভর উচ্চ শব্দে ডিজে গান ও বক্স বাজানোর কারণে পড়াশোনায় বিঘ্ন ঘটছিল। এর প্রতিবাদ করতে গেলে জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থীদের ওপর হামলা চালায় পুলিশের সদস্যরা। এতে অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকাটিতে এখন উত্তেজনা বিরাজ করছে।

    গণমাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১২ টার দিকে এ ঘটনার ঘটে। জানা গেছে, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুছ চৌধুরীর ব্রাহ্মণবাড়িয়ায় আগমন উপলক্ষে পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।

    তবে, ডিআইজি অনুষ্ঠানে যোগ দিয়ে চলে যাওয়ার পরও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এদিকে পার্শ্ববর্তী জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদরাসায় বর্তমানে পরীক্ষা চলছে। রাতভর উচ্চস্বরে ডিজে গান ও বক্স বাজিয়ে আনন্দ-উল্লাসের কারণে পড়াশোনায় বিঘ্ন ঘটছিল। মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি এর আগে পুলিশ সুপারকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

    পরে শহর ও শহরতলি এলাকায় গভীর রাতে উচ্চস্বরে গান-বাজনা না বাজানোর বিধিনিষেধের কথা জানিয়ে কিছু শিক্ষার্থী পুলিশ লাইন্সে গিয়ে শব্দের মাত্রা কমানোর অনুরোধ করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পুলিশ সদস্যরা তাদের ওপর লাঠিচার্জ করে। এতে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। আহত শিক্ষার্থীদের প্রথমে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

    কয়েকজন শিক্ষার্থী গণমাধ্যমকে জানান, বুধবার (১৯ আগস্ট) তাদের পরীক্ষা রয়েছে। উচ্চস্বরে গান বাজানোর কারণে তাদের সমস্যা হচ্ছিল। তারা বলেন, প্রথমে কয়েকজন শিক্ষার্থী পুলিশ লাইন্সে গিয়ে গানবাজনার উচ্চস্বর কমানোর অনুরোধ করেন। প্রথমে উচ্চস্বর কমানো হলেও পরে আবার উচ্চস্বরে গান বাজানো শুরু হয়। এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ শুরু করে।

    এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিকভাবে জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমানের (হাফিযাহুল্লাহ) সঙ্গে বৈঠকে বসেছে পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ। বৈঠকে মাদরাসা শিক্ষার্থীদের প্রতিনিধিরা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।

    এ সময় বৈঠকে শিক্ষার্থীরা চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, ভবিষ্যতে জেলা পুলিশ লাইন্সে কোনো উন্মুক্ত কনসার্ট বা উচ্চ শব্দের গান-বাজনার অনুষ্ঠান আয়োজন না করার বিষয়ে পুলিশের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলার সঙ্গে জড়িত ব্যক্তি ও নির্দেশদাতাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া, আহত শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা।

    এছাড়াও বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার মধ্যে এসব দাবি বাস্তবায়নের জন্য সময়সীমা বেঁধে দেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।


    তথ্যসূত্র:
    ১। ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশের সঙ্গে মাদ্রাসাছাত্রদের সংঘর্ষ, আহত ৩০
    https://tinyurl.com/yck5us5x
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      গাজা শহরের আশ্রয় শিবিরে পরিণত হওয়া জনাকীর্ণ ক্যাফেতে বর্বর ইসরায়েলি ড্রোন হামলায় শিশুসহ ৬ ফিলিস্তিনি শহীদ, আহত ১৪



      গাজা শহরের একটি জনাকীর্ণ ক্যাফেতে বর্বর ইসরায়েলি ড্রোন হামলায় এক শিশুসহ ছয় ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ১৪ জনের বেশি আহত হয়েছেন। ১৮ আগস্ট, মঙ্গলবারের গাজা সিটির বন্দরে বাস্তুচ্যুত মানুষের জন্য তৈরি একটি শিবিরে পরিণত হওয়া ক্যাফেটিতে হামলা চালানো হয়।

      ফিলিস্তিনি সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, হামলার পর বেশ কয়েকটি মরদেহ আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।

      প্রত্যক্ষদর্শী ও স্থানীয় চিকিৎসা সূত্র জানায়, গাজা শহরের বন্দর এলাকায় অবস্থিত জনাকীর্ণ ক্যাফেটিতে ইসরায়েলি ড্রোন থেকে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে বেশ কয়েকজন হতাহত ব্যক্তি ছিটকে সাগরে গিয়ে পড়েন, যাদের উদ্ধারে পরবর্তীতে উদ্ধার অভিযান চালানো হয়। হামলার পরপরই হতাহতদের নিকটবর্তী হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়।

      আল-শিফা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং একজনের শরীর বোমার আঘাতে সম্পূর্ণ ছিন্নভিন্ন হয়ে গেছে।

      আক্রান্ত সৈকতসংলগ্ন ক্যাফেটি বর্তমানে যুদ্ধবিধ্বস্ত বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয় শিবিরে পরিণত হয়েছিল। প্রচণ্ড গরমের কারণে তাঁবুর ভেতরের পরিবেশ অসহনীয় হওয়ায় সাধারণ মানুষ একটু স্বস্তির খোঁজে সমুদ্রতীরের এই ক্যাফেতে জড়ো হয়েছিলেন।


      তথ্যসূত্র

      1. Israeli strike on Gaza City cafe kills six, including child
      https://tinyurl.com/32jpfp2t
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment

      Working...
      X