Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ || ০৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি || ২০শে আগস্ট, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ || ০৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি || ২০শে আগস্ট, ২০২৬ ঈসায়ী

    উত্তর প্রদেশে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধ মুসলিমকে ট্রাক্টর চাপা দিয়ে হত্যা করল উগ্র হিন্দুরা



    ভারতে উত্তর প্রদেশের বারাবাঁকি জেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে শামশের আলি (৬৮) নামে এক বৃদ্ধ মুসলিমকে ট্রাক্টরের চাকায় পিষ্ট করে নিহত করেছে হিন্দুরা। এ ঘটনায় আরও বেশ কয়েকজন মুসলমান আহত হয়েছে। গত ১৬ আগস্ট হায়দরগড়ের সুবেহা থানার কোলওয়া গ্রামের পুরে গুমান মাজরে এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহতের ছেলে মুশতাক আলির অভিযোগ, সংশ্লিষ্ট জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি স্থানীয় আদালত মুসলিমদের পক্ষে রায় দেয়। এরপর ওই জমিতে বীজ বপন করে মুসলিমরা। কিন্তু এতে ক্ষুব্ধ হয় অন্যায়ভাবে মালিকানা দাবিদার ঠাকুর সম্প্রদায়ভুক্ত হিন্দুরা।

    মুশতাক আলি আরও বলেন, ক্ষুব্ধ হিন্দুরা লাঠিসোঁটা নিয়ে স্থানীয় মুসলিমদের ওপর হামলা চালায়। তারা ট্রাক্টর নিয়ে এসে জমিতে রোপণ করা বীজ নষ্ট করতে আরম্ভ করে। এতে স্থানীয় মুসলিমরা বাধা দিতে এগিয়ে এলে কয়েকজনের ওপর ট্রাক্টর তুলে দেওয়া হয়।

    মুশতাকের অভিযোগ, ট্রাক্টরের ধাক্কায় প্রায় ৯-১০ জন আহত হয়েছে। এদের মধ্যে শামশের আলি গুরুতর আহত হয়ে হাসপাতালে মারা যান। এছাড়া আহত কয়েকজনের হাড় ভেঙেছে। তারা এখনও চিকিৎসাধীন রয়েছেন। হামলাকালে মুসলিম নারীদেরও গালিগালাজ ও মারধর করেছে বলে অভিযোগ করেন মুশতাক।

    এ ঘটনার মামলায় রোশন ওরফে শিব সিং, গুলশন সিং, শ্যামজিৎ সিং, সূরজ সিং, পৃথ্বীরাজ সিং, বিক্রমজিৎ সিং, সন্দীপ সিং, মোহিত সিং ও কল্লু সিংয়ের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

    এখন পর্যন্ত মাত্র ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অনেক অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করা হচ্ছেনা বলে অভিযোগ করেছে নিহতের পরিবার ও স্থানীয় রাজনৈতিক নেতারা।

    আজাদ সমাজ পার্টির বারাবাঁকি জেলা সভাপতি সুনীল কুমার বলেছে, গ্রেপ্তারের গতি এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযুক্তরা যদি কোনও মুসলিম পরিবারের সদস্য হতো, তাহলে তাদের বাড়িতে এতক্ষণে বুলডোজার চালানো হতো। অথচ এখন পুলিশ তাদের গ্রেপ্তারই করতে পারছে না, ন্যায়বিচার তো পরের কথা।

    আজাদ সমাজ পার্টির অপর এক নেতা চন্দ্রশেখর আজাদ অভিযোগ করেছে, ঘটনাস্থলে বাধা দিতে আসা দলিত সম্প্রদায়ের কয়েকজন হিন্দুকেও মারধর করেছে অভিযুক্ত উচ্চবর্ণের ঠাকুর সম্প্রদায়ের হিন্দুরা।

    মুসলিমদের বাড়িতে ট্রাক্টর হামলার চেষ্টা ও নারীদের ওপর হামলার প্রসঙ্গ টেনে ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছে এই নেতারা।

    সকল অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে নিহতের পরিবার।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/3wxapxsn
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা



    ​পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে নতুন একটি আইন কার্যকর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে বোরকা ও নিকাব পরা মুসলিম নারীদের ওপর। আইনটিতে পরিচয় শনাক্তে বাধা সৃষ্টি করে এমন পোশাক নিষিদ্ধ করার কথা বলা হলেও এর ব্যতিক্রমগুলোর বাইরে মুসলিম নারীদের বোরকা ও নিকাব পরিধান কার্যত নিষেধাজ্ঞার আওতায় পড়ছে। ফলে আইনটি ধর্মীয় পোশাক ও মুসলিম নারীদের অধিকার সীমিত করার অভিযোগে বিতর্ক সৃষ্টি করেছে।

    নতুন আইন অনুযায়ী, জনসমক্ষে এমনভাবে মুখ ঢেকে রাখা যাবে না, যাতে ব্যক্তির পরিচয় শনাক্ত করা বাধাগ্রস্ত হয়। আইন লঙ্ঘন করলে ১৫০ থেকে ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ হাজার থেকে ৪ লাখ ২৬ হাজার টাকা।

    আইনটির সমর্থকরা জননিরাপত্তা ও ব্যক্তির পরিচয় শনাক্তের প্রয়োজনীয়তার কথা তুলে ধরলেও এর মূল প্রভাব পড়ছে মুসলিম নারীদের ধর্মীয় পোশাক বোরকা ও নিকাবের ওপর। অধিকারকর্মীরা জানিয়েছেন, এ ধরনের নিষেধাজ্ঞা ধর্মীয় স্বাধীনতা এবং নারীদের নিজেদের পছন্দ অনুযায়ী পোশাক পরার অধিকারকে সীমিত করে।

    এদিকে স্পেনের বালিয়ারিক দ্বীপপুঞ্জেও বোরকা ও নিকাব নিষিদ্ধ করার প্রস্তাব এগিয়ে যাচ্ছে। দেশটির উগ্র ডানপন্থী দল ভক্স ও পিপলস পার্টি প্রথম এ প্রস্তাব সামনে আনে। প্রস্তাবিত বিধানে আইন বারবার লঙ্ঘন করলে সর্বোচ্চ ৩০ হাজার ইউরো জরিমানা এবং কাউকে জোর করে বোরকা বা নিকাব পরালে সর্বোচ্চ চার বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছে।

    পর্তুগালে নতুন আইন কার্যকর এবং স্পেনের বালিয়ারিক দ্বীপপুঞ্জে একই ধরনের নিষেধাজ্ঞার উদ্যোগ ইউরোপে মুসলিম নারীদের বোরকা ও নিকাব পরিধানের অধিকার নিয়ে বিতর্ককে আরও তীব্র করেছে। নিরাপত্তার যুক্তি সামনে রাখা হলেও এসব বিধানের ফলে মুসলিম নারীদের ধর্মীয় পোশাকের স্বাধীনতাকে সীমিত হচ্ছে।


    তথ্যসূত্র

    1. Portugal introduces ban on face coverings in public
    https://tinyurl.com/4rk9vcse
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      গাজার ৯৭ শতাংশ কৃষিজমি ধ্বংস করেছে দখলদার ইসরায়েলি বাহিনী



      ​দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে গাজার প্রায় ৯৭% শতাংশ কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)। ফলে বর্তমানে মাত্র ৩% শতাংশ জমি চাষাবাদের উপযোগী বা কৃষকদের নাগালের মধ্যে রয়েছে।

      জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এবং জাতিসংঘ স্যাটেলাইট সেন্টার (ইউএনএসএটি)-এর যৌথ পরিচালনায় প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরের মূল্যায়নের তুলনায় বর্তমানে চাষযোগ্য জমির পরিমাণ এক- চতুর্থাংশের (২৫%) চেয়েও বেশি হ্রাস পেয়েছে।

      এক বিবৃতিতে FAO জানায়, তথাকথিত ‘ইয়েলো লাইন’ (হলুদ রেখা) প্রসারিত হওয়ার কারণে কৃষকরা তাদের নিজেদের জমিতে যাওয়ার অধিকার হারাচ্ছেন। এই ইয়েলো লাইনের কারণে গাজার প্রায় ৫৫% শতাংশ এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সরাসরি ইসরায়েলি নিয়ন্ত্রণে চলে গেছে।

      এই মূল্যায়নে আরও দেখা গেছে, গাজায় গ্রিনহাউস পদ্ধতি বা নিয়ন্ত্রিত পরিবেশে ফসল ফলানোর এলাকার পরিমাণও আশঙ্কাজনকভাবে কমে গেছে, যার মধ্যে দেইর আল-বালাহ অঞ্চলে সবচেয়ে বেশি হ্রাস রেকর্ড করা হয়েছে।

      FAO-এর জরুরি পরিস্থিতি সংক্রান্ত কার্যালয়ের পরিচালক রেইন পলসেন বলেন, এই তথ্যগুলো গাজার কৃষি খাতের ক্রমাগত অবনতিকেই সামনে নিয়ে আসছে। জমিতে প্রবেশাধিকার কমে যাওয়ায় এমনকি যেসব এলাকার কৃষি সম্পদ এখনো অক্ষত রয়েছে, সেখানেও খাদ্য উৎপাদন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

      সংস্থাটি আরও জানায়, বীজ, সার, সেচ সরঞ্জাম, জ্বালানি এবং অন্যান্য উৎপাদন সামগ্রীর তীব্র সংকটের পাশাপাশি এগুলোর প্রবেশ ও বিতরণের ওপর বিধিনিষেধ পুনরুদ্ধার প্রক্রিয়াকে ব্যাহত করছে।

      FAO উল্লেখ করে, গাজার পশুপালকরাও পশুখাদ্য, ভেটেরিনারি সামগ্রী এবং পশুপালনের স্বাস্থ্যসেবা পেতে হিমশিম খাচ্ছেন। বাজারে যা-ও দু-একটি কৃষি উপকরণ পাওয়া যাচ্ছে, সেগুলোর মান যেমন নিম্নমানের, তেমনি সাধারণ কৃষক পরিবারের জন্য তা অত্যন্ত ব্যয়বহুল।

      কৃষি উৎপাদন পুনরুজ্জীবিত করতে এফএও জরুরি ও টেকসই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। এর মধ্যে রয়েছে কৃষকদের তাদের নিজেদের জমিতে নিরাপদে যাওয়ার সুযোগ দেওয়া, জরুরি কৃষি সামগ্রী প্রবেশের অনুমতি প্রদান এবং ক্ষতিগ্রস্ত কৃষিজমির পুনর্বাসন করা।

      ইসরায়েলি সামরিক আগ্রাসনের ফলে গাজার কৃষি খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে—যার মধ্যে রয়েছে কৃষিজমি, গ্রিনহাউস, পানির কূপ এবং সেচ ব্যবস্থার বিনাশ। এর ফলে একদিকে যেমন খাদ্য উৎপাদন নাটকীয়ভাবে কমে গেছে, অন্যদিকে কৃষক পরিবারগুলোর জীবিকা পুরোপুরি ধ্বংসের মুখে পড়েছে।


      তথ্যসূত্র

      1. UN: Only 3 percent of Gaza’s cropland remains accessible and undamaged
      https://tinyurl.com/yc5wv7zp
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ভিডিও || ভারতে বিহারে মসজিদের সামনে ব্যাপকভাবে হট্টগোল-বিশৃঙ্খলা তৈরি করে উগ্র হিন্দুত্ববাদী জনতা



        ভারতে বিহারের পশ্চিম চম্পারণ জেলার অন্তর্গত নারকাটিয়াগঞ্জে হিন্দুদের মহাভিরি আখড়ার মিছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি এলাকার মধ্য দিয়ে যাচ্ছিল। ওই সময় একটি মসজিদের সামনে ব্যাপকভাবে হট্টগোল-বিশৃঙ্খলা তৈরি করে উগ্র হিন্দুত্ববাদী জনতা। ১৮ই আগস্ট ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

        প্রশ্ন উঠেছে, একদিকে শব্দ দূষণের অজুহাতে মসজিদ থেকে লাউডস্পিকার অপসারণ করা হচ্ছে, ট্রাফিক জ্যামের অজুহাতে রাস্তায় সাময়িক নামাজ আদায়ে আপত্তি তোলা হচ্ছে। অপরদিকে হিন্দুদের বিভিন্ন যাত্রা বা মিছিল থেকে সৃষ্ট জনদুর্ভোগের ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে হিন্দুত্ববাদী প্রশাসন।

        ভিডিও: https://archive.org/details/chaos-in...sques-in-india
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          ভিডিও || ভারতে উত্তর প্রদেশের সিদ্ধার্থনগরে ৫৯ বছরের পুরানো আরব জিয়া-উল-উলুম মাদ্রাসায় বুলডোজার অভিযান চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন



          ১৮ আগস্ট (মঙ্গলবার) ভারতে উত্তর প্রদেশের সিদ্ধার্থনগরে ৫৯ বছরের পুরানো আরব জিয়া-উল-উলুম মাদ্রাসায় বুলডোজার অভিযান চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন। হিন্দুত্ববাদী আদালতের নির্দেশে উক্ত অভিযানে ৭টি শ্রেণীকক্ষ, ১টি দোকান ও মাদ্রাসা হলের একাংশ উচ্ছেদ করা হয়েছে। প্রায় ৬ দশক ধরে মাদ্রাসাটি ওয়াক্‌ফ নিবন্ধনের অধীনে দরিদ্র মুসলিম সন্তানদের শিক্ষাসেবা দিয়ে আসছিল।

          ভিডিও: https://archive.org/details/bulldoze...-pradesh-india


          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment

          Working...
          X