উত্তর প্রদেশের সম্ভলে ঐতিহাসিক জামে মসজিদকে মন্দির দাবি করে জলাভিষেকের চেষ্টা করেছে উগ্র হিন্দুত্ববাদীরা

উত্তরপ্রদেশের সম্ভলে অবস্থিত ঐতিহাসিক শাহী জামে মসজিদকে ‘হরিহর মন্দির’ দাবি করে সেখানে জলাভিষেকের চেষ্টা করেছে উগ্র হিন্দুত্ববাদী শিবসেনা সদস্যরা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) শিবসেনা জেলা সভাপতি বীরেন্দ্র অরোরার নেতৃত্বে মোরাদাবাদ হতে সম্ভলের শাহী জামে মসজিদের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেছে একদল উগ্র হিন্দুত্ববাদী। এ সময় উগ্রপন্থীরা বিভিন্ন উস্কানিমূলক স্লোগান উচ্চারণ করে, যার মধ্যে ছিল— “আমরা সম্ভলের হরিহর মন্দিরে গিয়ে সেখানে জল নিবেদন করব”; “যে হিন্দু স্বার্থের কথা বলবে, সেই ভারত শাসন করবে।”
বেপরোয়া উগ্রপন্থীদের নিয়ন্ত্রণে বুধ বাজার এলাকায় ব্যারিকেড দিতে বাধ্য হয় পুলিশ। ওই সময় হিন্দুত্ববাদীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং পুলিশ বেশ কয়েকজনকে আটক করে।
ঘটনাটি আবারও সম্ভলের শাহী জামে মসজিদকে ঘিরে চলমান বিতর্কের বিষয়টিকে সামনে নিয়ে এসেছে।
উল্লেখ্য, জলাভিষেক হলো হিন্দু ধর্মের একটি শিরকি প্রথা, যেখানে কোনও দেবতার মূর্তি বা শিবলিঙ্গের ওপর তাদের ভাষ্যমতে পবিত্র জল নিবেদন করা হয়।
ভিডিও লিংক: https://x.com/HindutvaWatchIn/status...113733/video/1
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/9tw4a4z4







Comment