Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ২৪ রজব, ১৪৪৭ হিজরি || ১৪ জানুয়ারি, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ২৪ রজব, ১৪৪৭ হিজরি || ১৪ জানুয়ারি, ২০২৬ ঈসায়ী

    বালখ প্রদেশে ৮৫৬ বাণিজ্যিক ও শিল্প লাইসেন্স ইস্যু করেছে ইমারাতে ইসলামিয়া



    বালখ প্রদেশে শিল্প ও বাণিজ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিপুল সংখ্যক ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাকে বাণিজ্যিক ও শিল্প লাইসেন্স প্রদান করা হয়েছে।

    বালখ প্রদেশের শিল্প ও বাণিজ্য বিভাগের কর্মকর্তারা জানান, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ২৮৪টি নতুন বাণিজ্যিক ও শিল্প লাইসেন্স ইস্যু করা হয়েছে। একই সময়ে ৫৭২টি কোম্পানি ও কারখানার লাইসেন্স নবায়ন করা হয়েছে। এভাবে মোট ৮৫৬টি লাইসেন্স প্রদান করা হয়।

    কারখানা ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ গাফুরি জানান, প্রয়োজনীয় সক্ষমতা ও অবকাঠামো বিদ্যমান রয়েছে। সরকার বিদ্যুৎ ও জমি সরবরাহ করলে দেশের ভেতরেই বৃহৎ উৎপাদন কারখানা স্থাপন সম্ভব।

    একই সঙ্গে কারখানাগুলোর শ্রমিকরাও তাদের কর্মসংস্থানে সন্তোষ প্রকাশ করেছেন। কারখানা শ্রমিক হযরতুল্লাহ বলেন, এখন আর বিদেশে যাওয়ার প্রয়োজন নেই, দেশের ভেতরেই তরুণদের জন্য বহু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি শিল্পোদ্যোক্তাদের আরও সহযোগিতা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

    এদিকে বালখ প্রদেশের শিল্প ও বাণিজ্য বিভাগ জানায়, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সমস্যাগুলো সমাধানে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শিল্প জমি বরাদ্দ সংক্রান্ত সব কারিগরি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য নথি পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে বিনিয়োগকারীদের জমি সংক্রান্ত সমস্যা সমাধান হবে।

    বালখ প্রদেশের শিল্প ও বাণিজ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, ইমারাতে ইসলামিয়ার পুনরায় ক্ষমতা গ্রহণের পর থেকে প্রদেশটিতে ছোট ও বড় মিলিয়ে তিন শতাধিক কারখানা কার্যক্রম শুরু করেছে। এসব কারখানার মাধ্যমে হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, যা প্রদেশটির অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


    তথ্যসূত্র:
    1.Balkh Issues 856 Trade and Industry Licenses in One Year
    https://tinyurl.com/5n6kwt33
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    গত এক বছরে ৬০০,০০০ বিধবা, এতিম ও প্রতিবন্ধীদের নিয়মিত সহায়তা প্রদান করেছে ইমারাতে ইসলামিয়া


    ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান দেশের দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে গত এক বছরে বিধবা, এতিম ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে সমাজের অসহায় ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

    কান্দাহারের এক মাদ্রাসায় বক্তব্যে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ জানান, গত এক বছরে ইমারাতে ইসলামিয়া বিধবা, এতিম ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় প্রায় ১২.৫ বিলিয়ন আফগানি ব্যয় করেছে। তিনি বলেন, এই সময়কালে নিয়মিত মাসিক ভাতা প্রদান করা হয়েছে প্রায় ছয় লক্ষ বিধবা, এতিম ও প্রতিবন্ধী ব্যক্তিকে।

    তিনি আরও জানান, এই সহায়তা কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে ভিক্ষাবৃত্তি দূরীকরণে উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রায় ১০ হাজার ৫০০ ভিক্ষুককে রাস্তা থেকে সরিয়ে পুনর্বাসনের আওতায় আনা হয়েছে এবং তাদের মাসিক সহায়তা প্রদান করা হচ্ছে।

    ইমারাতে ইসলামিয়ার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে দেশে একাধিক বৃহৎ অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি দেশীয় ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে উদ্যোগ নেওয়া হয়েছে, মহাসড়ক নির্মাণ কার্যক্রম জোরদার করা হয়েছে এবং শিল্প পার্কগুলোর প্রতিও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

    তথ্যসূত্র:
    1.Islamic Emirate Pays Support to 600,000 Orphans, Widows, Disabled
    https://tinyurl.com/425349md
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment

    Working...
    X