Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ২৫ রজব, ১৪৪৭ হিজরি || ১৫ জানুয়ারি, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ২৫ রজব, ১৪৪৭ হিজরি || ১৫ জানুয়ারি, ২০২৬ ঈসায়ী

    ইমারাতে ইসলামিয়ার নানগারহার প্রাদেশিক হাসপাতালে নতুন পাঁচটি চিকিৎসা বিভাগ চালু






    আফগানিস্তানের নানগারহার প্রদেশে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে বিবি ফাতিমা জাহরা প্রাদেশিক হাসপাতালে একযোগে এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ল্যাবরেটরি কালচার, পলিক্লিনিক ও সাধারণ স্টোর বিভাগ চালু করল ইমারাতে ইসলামিয়া।

    উদ্বোধনী অনুষ্ঠানে নানগারহার প্রদেশের জনস্বাস্থ্য বিভাগের প্রধান মৌলভী আমিনুল্লাহ শরীফ হাফিযাহুল্লাহ বলেন, ইমারাতে ইসলামিয়া নানগারহার প্রদেশে স্বাস্থ্যখাতকে আরও কার্যকর ও জনবান্ধব করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, সাধারণ জনগণের জন্য উন্নত ও সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবার পরিধি ক্রমান্বয়ে সম্প্রসারণ করা হবে এবং এ লক্ষ্যে চলমান প্রচেষ্টা অব্যাহত থাকবে।

    অনুষ্ঠানে প্রাদেশিক গভর্নরের কার্যালয়ের প্রধান মৌলভী আবদুল্লাহ সাজিদ হাফিযাহুল্লাহ নতুন বিভাগসমূহের উদ্বোধনকে স্বাস্থ্যসেবার গুণগত মান বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক প্রচেষ্টা ও নিষ্ঠার প্রশংসা করেন।

    প্রাদেশিক হাসপাতালের পরিচালক ডা. ওলি জাদা হাফিযাহুল্লাহ জনস্বাস্থ্য অধিদপ্তর এবং মোমেন গ্রুপের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি হাসপাতালের সেবার মান আরও উন্নত করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

    অনুষ্ঠানের এক পর্যায়ে কুনার প্রদেশ ও নানগারহার প্রদেশে সংঘটিত সাম্প্রতিক ভূমিকম্পে আহতদের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী হাসপাতালের কয়েকজন কর্মচারী দায়িত্বশীলদের মাঝে সম্মাননাপত্র বিতরণ করা হয়।


    তথ্যসূত্র:
    1. د ننګرهار بي بي فاطمة الزهرا ولایتي روغتون کې د اندوسکوپي، کلونوسکوپي، لابراتوار کلچر، پولی‌کلینیک او عمومي زېرمتون څانګې پرانیستل شوې.
    https://tinyurl.com/mv3m6jxs

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    কান্দাহার–উরুজগান সংযোগ সড়কে ৭৯২ মিলিয়ন আফগানির উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন





    ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কান্দাহার প্রদেশের শাহ‌ওয়ালী‌কোট–তারিনকোট সংযোগ সড়কের নির্মাণকাজ শুরু করা হয়েছে। ১৪ জানুয়ারি, বুধবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়।

    গণপূর্ত মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ৭৯২ মিলিয়ন আফগানি ব্যয়ে শাহ‌ওয়ালী‌কোট–তারিনকোট সড়কের ২৪ কিলোমিটার অংশের মৌলিক নির্মাণকাজ শুরু করা হয়েছে। সড়কটি কান্দাহার প্রদেশের তাগরাক এলাকা থেকে শুরু হয়ে তানাউচি অঞ্চল পর্যন্ত বিস্তৃত। প্রকল্পের আওতায় ৬৭টি কালভার্ট এবং প্রায় ৭ কিলোমিটার নালা নির্মাণ কাজও অন্তর্ভুক্ত রয়েছে।
    প্রকল্প বাস্তবায়নের সময় স্থানীয় অনেক বাসিন্দার জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, যা তাদের জীবিকা নির্বাহে ইতিবাচক ভূমিকা রাখছে।

    সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হলে উরুজগান প্রদেশের শাহ‌ওয়ালী‌কোট জেলার বাসিন্দাদের যাতায়াতজনিত সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পটি কেবল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, বরং সংশ্লিষ্ট এলাকার সামাজিক ও অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করবে।


    তথ্যসূত্র:
    1. کار اعمار ۲۴ کیلومتر سرک شاه‌ولی‌کوت – ترینکوت جریان دارد
    https://tinyurl.com/5n7pr6h6

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment

    Working...
    X