Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ২৬ রজব, ১৪৪৭ হিজরি || ১৬ জানুয়ারি, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ২৬ রজব, ১৪৪৭ হিজরি || ১৬ জানুয়ারি, ২০২৬ ঈসায়ী

    ঐক্য ও শৃঙ্খলায় সুদৃঢ় ইমারাতে ইসলামিয়া, বিবিসির প্রতিবেদন প্রত্যাখ্যান




    ইমারাতে ইসলামিয়ার অভ্যন্তরে মতবিরোধ ও বিভক্তির দাবি করে প্রকাশিত বিবিসির একটি প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ। তিনি বিবিসির এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে অভিহিত করেছেন।

    ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ এক বিবৃতিতে বলেন, ইমারাতে ইসলামিয়ার ভেতরে কোনো ধরনের মতানৈক্য, বিভেদ বা অভ্যন্তরীণ দ্বন্দ্ব নেই। তিনি স্পষ্ট করে বলেন, ইমারাতে ইসলামিয়ার সব কার্যক্রম ইসলামি শরিয়াহর আলোকে পরিচালিত হচ্ছে এবং সেখানে মতবিরোধের কোনো সুযোগ নেই।

    তিনি আরও বলেন, কখনো কখনো বিভিন্ন দায়িত্বশীলের বক্তব্যে ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হতে পারে; তবে সেগুলোকে কোনোভাবেই বিভেদ বা দ্বন্দ্ব হিসেবে ব্যাখ্যা করা উচিত নয়। তার ভাষায়, ইমারাতে ইসলামিয়া ঐক্য, আনুগত্য ও শৃঙ্খলার এক সুদৃঢ় কাঠামোর ওপর প্রতিষ্ঠিত এবং অভ্যন্তরীণ সংঘাত নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

    ইমারাতে ইসলামিয়া পূর্ণ ঐক্য ও সংহতির সঙ্গে তার দায়িত্ব পালন করে যাচ্ছে। অভ্যন্তরীণ বিভক্তি নিয়ে যেসব দাবি প্রচার করা হচ্ছে, সেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই এবং এসব অপপ্রচার ইমারাতে ইসলামিয়ার দৃঢ় অবস্থান ও শৃঙ্খলাবদ্ধ কাঠামোকে ক্ষুণ্ন করতে পারবে না।


    তথ্যসূত্র:
    1. Mawlawi Zabihullah Mujahid, spokesperson for the Islamic Emirate, has dismissed the BBC report
    https://tinyurl.com/4knu7zrk
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ২০৭ আল-ফারুক আর্মি কর্পসের অভিযানে সামরিক যান পুনরুদ্ধার




    ২০৭ আল-ফারুক আর্মি কর্পসের সংগ্রহ কমিশন হেরাত প্রদেশের আদ্রাস্কান ও গুজারা জেলা থেকে বেশ কয়েকটি সামরিক যান উদ্ধার করে কর্পসের সদর দপ্তরে স্থানান্তর করেছে।

    ২০৭ আল-ফারুক আর্মি কর্পসের প্রেস দপ্তরের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, উদ্ধারকৃত যানগুলোর মধ্যে রয়েছে সাতটি রেঞ্জার ট্রাক, সাতটি হামভি ট্যাংক, চারটি অ্যাম্বুলেন্স এবং একটি বিশেষ সামরিক যান।

    বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এসব যান পূর্বে বিভিন্ন ব্যক্তিদের দখলে এবং সামরিক স্থাপনায় ক্ষতিগ্রস্ত ও আংশিক ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে ছিল। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যানগুলো সংগ্রহ করে কর্পস সদর দপ্তরে হস্তান্তর করা হয়েছে।

    এই উদ্যোগের মাধ্যমে সামরিক সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করার পাশাপাশি অবৈধ দখল ও অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


    তথ্যসূত্র:
    1. The Collection Commission of the 207 Al-Farooq Army Corps has retrieved several military vehicles
    https://tinyurl.com/y8mdxhvh

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ইমারাতে ইসলামিয়ার ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় জালালাবাদের অগ্নিকাণ্ডে বড় বিপর্যয় এড়াল




      আফগানিস্তানের নানগারহার প্রদেশের জালালাবাদ শহরের সংঘটিত একটি অগ্নিকাণ্ডে সময়োপযোগী ও দক্ষ অভিযানের মাধ্যমে বড় ধরনের আর্থিক ক্ষয়ক্ষতি থেকে এলাকাবাসীকে হেফাজত করেছে নানগারহার পুলিশের ফায়ার সার্ভিস বিভাগ।

      ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত পদক্ষেপের ফলে সম্ভাব্য বিপুল ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

      স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, জালালাবাদ শহরের তৃতীয় জেলায় বিদ্যুৎ এর শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নানগারহার পুলিশ ফায়ার বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

      ফায়ার বিভাগের তাৎক্ষণিক ও সুসংগঠিত কার্যক্রমের ফলে আগুন আশপাশের বসতবাড়ি ও স্থাপনায় ছড়িয়ে পড়তে পারেনি। এতে প্রায় ১৫০ মিলিয়ন আফগানির সম্ভাব্য ক্ষয়ক্ষতি প্রতিরোধ করা সম্ভব হয়। তবে অগ্নিকাণ্ডে স্থানীয় বাসিন্দাদের সম্পত্তির প্রায় চার মিলিয়ন আফগানি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।


      তথ্যসূত্র:
      1. Nangarhar Police Fire Department prevented the spread of a fire in District 3
      https://tinyurl.com/y4pahrt5
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        কুনার প্রদেশে বিপুল অঙ্কের মূল্যবান পাথর নিলামে বিক্রি করল ইমারাতে ইসলামিয়া




        ইমারাতে ইসলামিয়ার খনি ও পেট্রোলিয়াম বিভাগ কুনার প্রদেশে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিপুল অঙ্কের মূল্যবান পাথর বিক্রি করেছে।

        কুনার প্রদেশের খনি ও পেট্রোলিয়াম বিভাগ জানিয়েছে, প্রদেশের মূল্যবান পাথর প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। এই প্রক্রিয়ার ফলে দীর্ঘদিন ধরে চলমান অবৈধ খনন ও চোরাচালান কার্যক্রম উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণে এসেছে।

        সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিলাম থেকে প্রাপ্ত আয়ের দশ শতাংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে যার পরিমাণ ৪৭ মিলিয়ন আফগানি। কুনার প্রদেশে বহু সক্রিয় মূল্যবান পাথরের খনি রয়েছে, যেগুলোর মাধ্যমে প্রায় বিশ হাজার মানুষের জীবিকা নির্বাহের সুযোগ সৃষ্টি হয়েছে।

        প্রকাশ্য নিলামের মাধ্যমে কুনার প্রদেশের মূল্যবান পাথরের বৈধ বিক্রি প্রক্রিয়া একদিকে যেমন রাষ্ট্রীয় রাজস্ব বৃদ্ধিতে সহায়ক হচ্ছে, তেমনি অন্যদিকে অবৈধ খনন ও পাচার রোধে কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই উদ্যোগ প্রদেশটির খনিজ সম্পদের সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও স্থানীয় মানুষের জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলছে।


        তথ্যসূত্র:
        1. Precious stones worth over 47 million afghanis auctioned in Kunar
        https://tinyurl.com/3yh9ey36
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          ইমারাতে ইসলামিয়ার মাজার-ই-শরীফে ফেরদৌসী মোড়ের পুনর্গঠন কাজ শুরু




          বালখ প্রদেশের মাজার-ই-শরীফ শহরের গুরুত্বপূর্ণ ফেরদৌসী মোড়ের পুনর্গঠন কাজ শুরু করেছে মাজার-ই-শরীফ পৌরসভা। নগর অবকাঠামো উন্নয়নের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বাস্তবায়িত এই প্রকল্পে দশ মিলিয়ন আফগানিরও বেশি ব্যয় ধরা হয়েছে।

          মাজার-ই-শরীফ পৌরসভা সূত্র জানায়, ফেরদৌসী মোড়ের পুনর্গঠন প্রকল্পটি শহরের দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকা বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনার অন্তর্ভুক্ত। পৌরসভা কর্মকর্তারা বলেন, নগর ব্যবস্থাপনাকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, চলতি বছরের শেষ নাগাদ পরিকল্পনাভুক্ত সব অসমাপ্ত প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্যে পৌরসভা নিয়মিতভাবে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

          ফেরদৌসী মোড়ের পুনর্গঠন কাজ মাজার-ই-শরীফ শহরের সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়াকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে। পৌরসভা কর্তৃপক্ষের এই উদ্যোগ নগরের অবকাঠামো উন্নয়ন ও পরিকল্পিত নগরায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


          তথ্যসূত্র:
          1. Reconstruction of Ferdowsi Intersection in Mazar-e-Sharif begins
          https://tinyurl.com/yawdczbs
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            ইমারাতে ইসলামিয়ার কান্দাহার প্রদেশে শিল্পোন্নয়নের নতুন অধ্যায়: শিল্পপার্কের জন্য বরাদ্দ ২৪৭ একর জমি




            কান্দাহার প্রদেশে শিল্প ও বাণিজ্য খাতের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দামান জেলায় একটি আধুনিক শিল্পপার্ক নির্মাণের জন্য ৫০০ জেরিব(প্রায় ২৪৭ একর) রাষ্ট্রীয় জমি বরাদ্দ দেওয়া হয়েছে। ইমারাতে ইসলামিয়ার বিশেষ ডিক্রির ভিত্তিতে এই জমি আনুষ্ঠানিকভাবে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত করা হয়েছে।

            কান্দাহার প্রদেশের দামান জেলার নোদা এলাকায় অবস্থিত উক্ত জমিটি প্রয়োজনীয় সকল আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্নের পর শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়। কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন ভূমি বিষয়ক সাধারণ অধিদপ্তর এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করে।

            ভূমি হস্তান্তর ও বণ্টন বিভাগের পরিচালক এসমাতুল্লাহ ফারহাদ হাফিযাহুল্লাহ জানান, উক্ত স্থানে একটি মানসম্মত শিল্পপার্ক গড়ে তোলা হবে। এই শিল্পপার্কে বিভিন্ন শিল্পকারখানা স্থাপনের সুযোগ সৃষ্টি হবে, যা কান্দাহার প্রদেশে শিল্পখাতের বিকাশ এবং বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে।

            সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগ দেশের অর্থনৈতিক অবকাঠামো শক্তিশালীকরণ, বিনিয়োগ সহায়তা এবং দেশীয় উৎপাদন বৃদ্ধির সামগ্রিক পরিকল্পনারই একটি অংশ। শিল্পপার্ক নির্মাণের মাধ্যমে কান্দাহার প্রদেশে কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার হবে বলে আশা করা হচ্ছে।


            তথ্যসূত্র:
            1. 500 Jeribs of land allocated for industrial park in Kandahar
            https://tinyurl.com/58hb5b3y
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              ইমারাতে ইসলামিয়ার কাবুলে পুলিশের অভিযানে প্রতারক চক্রের ২ অপরাধী গ্রেপ্তার, প্রায় ৩০টি গাড়ি উদ্ধার




              কাবুল প্রদেশের ফারজা জেলায় প্রতারণা বা জালিয়াতির অভিযোগে ২ অপরাধীকে গ্রেপ্তার করেছে ইমারাতে ইসলামিয়ার পুলিশ বাহিনী। এছাড়া সংশ্লিষ্ট প্রতারক চক্র হতে প্রায় ৩০টি গাড়ি উদ্ধার করা হয়েছে।

              ১৫ জানুয়ারি এক বিবৃতিতে কাবুল পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এই অপরাধীরা একটি কোম্পানির নামে গাড়ি ভাড়া করত। মাসিক ৩০০ ডলার প্রদানের বিনিময়ে তারা প্রকৃত মালিকদের থেকে গাড়ি ভাড়া নিত।

              কিন্তু এরপর প্রকৃত মালিকদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে লাপাত্তা হয়ে যেত। প্রতারণার মাধ্যমে নেওয়া এই গাড়ি বিক্রি করে অর্থ আত্নসাৎ করে আসছিল।

              গ্রেপ্তারকৃতদের থেকে এখন পর্যন্ত প্রায় ৩০টি গাড়ি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত গাড়িগুলো প্রকৃত মালিকের নিকট ইতোমধ্যে ফিরিয়ে দেওয়া হয়েছে।

              ফারজা জেলা পুলিশ প্রধান মৌলভী ইকবাল আহমেদ হাফিযাহুল্লাহ এক ভিডিও বার্তায় বলেন, বেশ কয়েকজন নাগরিকের অভিযোগের ভিত্তিতে এই অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে।

              উক্ত ভিডিওতে অপরাধীদের স্বীকারোক্তিও রয়েছে। একজন স্বীকার করেছে যে, তারা একটি সংস্থার নামে গাড়িগুলি ভাড়া নিয়েছিল এবং পরবর্তীকালে সেগুলো বিক্রি করেছিল।


              তথ্যসূত্র:
              1. https://tinyurl.com/ytm6bvhb
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment

              Working...
              X