Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ০৮ শাবান, ১৪৪৭ হিজরি || ২৮ জানুয়ারি, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ০৮ শাবান, ১৪৪৭ হিজরি || ২৮ জানুয়ারি, ২০২৬ ঈসায়ী

    ইমারাতে ইসলামিয়ার হেরাত প্রদেশে বিশেষায়িত চিকিৎসা চালু, কমেছে বিদেশমুখী রোগীর সংখ্যা



    হেরাত প্রদেশে উন্নত ও বিশেষায়িত চিকিৎসা সেবা চালু হওয়ায় সাম্প্রতিক মাসগুলোতে চিকিৎসার জন্য প্রতিবেশী দেশে যাওয়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। হেরাত প্রদেশের জনস্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে প্রায় ৭০ শতাংশ রোগী নিজ দেশেই চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছেন, যা স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

    জনস্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অর্থোপেডিকস, হৃদরোগ, স্নায়ুরোগ, কিডনি রোগসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নত বিশেষায়িত অস্ত্রোপচার চালু করা হয়েছে। এসব অস্ত্রোপচার সরকারি ও বেসরকারি হাসপাতালের সমন্বয়ে পরিচালিত হচ্ছে।

    হেরাত প্রদেশের জনস্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা সেবা বিষয়ক উপপরিচালক মোহাম্মদ দাউদ রহমানী বলেন, এতদিন জনগণের বিপুল অর্থ বিদেশে চিকিৎসার পেছনে ব্যয় হতো। আঞ্চলিক হাসপাতাল ও বেসরকারি খাতের সহযোগিতায় এখন নিজ দেশেই উচ্চমানের চিকিৎসা নিশ্চিত হওয়ায় সেই অর্থের অপচয় রোধ করা সম্ভব হয়েছে।

    হেরাত প্রদেশে প্রথমবারের মতো অর্থোপেডিকস অর্থাৎ অস্থি চিকিৎসায় জটিল অস্ত্রোপচার শুরু হয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসকদের মতে, আগে হাঁটু, কনুই ও কাঁধের জয়েন্ট প্রতিস্থাপনসহ বিভিন্ন জটিল অস্ত্রোপচারের জন্য রোগীদের বাধ্য হয়ে প্রতিবেশী দেশে যেতে হতো। বর্তমানে এসব অস্ত্রোপচার সফলভাবে হেরাতেই সম্পন্ন হচ্ছে।

    অনেক রোগী জানান, বিদেশে বিপুল ব্যয় না করে নিজ দেশেই এখন তারা তুলনামূলক ভালো চিকিৎসা পাচ্ছেন। দেশে উন্নত চিকিৎসা সুবিধা থাকলে রোগীদের আর বাইরে যেতে হবে না এবং নিজ শহরেই চিকিৎসা করানো সম্ভব হবে।

    হেরাত প্রদেশের জনস্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা আরও জানান, পাকিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ হওয়ার পর থেকেই এসব উন্নত অস্ত্রোপচার কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে বিদেশে অবস্থানরত বেশ কয়েকজন আফগান বিশেষজ্ঞ চিকিৎসক হেরাত প্রদেশে ফিরে এসে চিকিৎসা সেবায় যুক্ত হয়েছেন, যা এই খাতকে আরও শক্তিশালী করেছে।

    তথ্যসূত্র:
    1.Herat Sees Major Healthcare Gains as Fewer Patients Travel Abroad
    https://tinyurl.com/ydk7y2a4
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    শীতকালীন জরুরি সহায়তার জন্য প্রস্তুত ইমারাতে ইসলামিয়ার বিশেষ বাহিনী


    ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষ বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, দেশ ও জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা রক্ষা করা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই দায়িত্ববোধের তাগিদেই শীতকালে জনসাধারণকে সর্বদা জরুরি সহায়তা প্রদানের জন্য বিশেষ বাহিনীর ৫ম যৌথ ব্যাটালিয়নের সদস্যগণ প্রস্তুত রয়েছেন।

    বালখ প্রদেশের শোল গারি জেলায় বিশেষ বাহিনীর সদস্যরা নিরাপত্তা টহল পরিচালনা করেন এবং স্থানীয় বাসিন্দাদের সাথে সরাসরি যোগাযোগ করে তাদের সমস্যা ও প্রয়োজনীয় বিষয়গুলো শুনেন। এ সময় তারা এলাকার জনগণকে হিমাঙ্কের এই সময়ে নিরাপদে উপভোগ করতে এবং খোলা বাতাসে হাঁটাচলার মাধ্যমে স্বাস্থ্যকর সময় অতিবাহিত করার পরামর্শ দেন। তাদের এই কার্যক্রম এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

    ইমারাতে ইসলামিয়ার বিশেষ বাহিনীর শীতকালীন এই তৎপরতা নিরাপত্তা বেষ্টনী সুদৃঢ় করার পাশাপাশি জনগণের আস্থা ও সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হচ্ছে। বিশেষ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনসেবা ও নিরাপত্তা নিশ্চিতকরণে তাদের এই প্রস্তুতি ও তৎপরতা অব্যাহত থাকবে।


    তথ্যসূত্র:
    1. Protecting Lives and Property is Our Greatest Responsibility
    https://tinyurl.com/pp646mrr
    ​ৃ
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      লাঘমান প্রদেশে বন্যা নিয়ন্ত্রণ ও কৃষি উন্নয়নে চেকড্যাম নির্মাণ করছে ইমারাতে ইসলামিয়া


      আফগানিস্তানের লাঘমান প্রদেশের ক্বারগাই জেলায় বন্যা নিয়ন্ত্রণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে দুটি গুরুত্বপূর্ণ চেকড্যাম নির্মাণ প্রকল্পের কাজ শুরু করেছে ইমারাতে ইসলামিয়া। ক্বারগাই জেলার ‘ফরমানখেল’ ও ‘খরুতি’ এলাকায় বাস্তবায়নাধীন এসব প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৫৩ হাজার ৭৪৯ মার্কিন ডলার।

      উক্ত চেকড্যামগুলো নির্মাণের মূল লক্ষ্য হলো ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি, কৃষিজমিতে সেচ সুবিধা সম্প্রসারণ, পানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং আকস্মিক বন্যার প্রভাব থেকে আবাসিক এলাকাকে সুরক্ষা প্রদান। একই সঙ্গে প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় নাগরিকদের জন্যে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

      প্রকল্প দুটি আন্তর্জাতিক সহায়তাকারী সংস্থার আর্থিক সহযোগিতায় এবং লাঘমান প্রদেশের পানি ও জ্বালানি বিভাগের সরাসরি তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ মাসের মধ্যেই চেকড্যামগুলোর নির্মাণকাজ সম্পন্ন করা হবে।

      সংশ্লিষ্ট মহল মনে করছে, এই উদ্যোগ লাঘমান প্রদেশে পানিসম্পদ ব্যবস্থাপনায় একটি কার্যকর দৃষ্টান্ত স্থাপন করবে এবং কৃষি ও জনজীবনের নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


      তথ্যসূত্র:
      1. کار اعمار چکدم‌های فرمان‌خیل و خروتی در ولایت لغمان با هزینه نزدیک به 54 هزار دالر آمریکایی آغاز گردید
      https://tinyurl.com/5n89hbcw
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        স্বচ্ছ নিলাম প্রক্রিয়ায় ৩,৮৩৫ ক্যারেট পান্না বিক্রয় করল ইমারাতে ইসলামিয়া প্রশাসন




        আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে সম্প্রতি অনুষ্ঠিত এক নিলামে উল্লেখযোগ্য পরিমাণ পান্না বিক্রি করেছে ইমারাতে ইসলামিয়া প্রশাসন।

        পাঞ্জশির প্রদেশের প্রাদেশিক সরকারের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, সাম্প্রতিক ওই নিলামে পাঞ্জশির প্রদেশের বিভিন্ন খনি থেকে উত্তোলিত মোট ৩ হাজার ৮৩৫ ক্যারেট পান্না স্থানিয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়। এসব পান্না বিক্রি থেকে মোট ৯০ হাজার ১১০ ডলার আয় হয়েছে।

        স্থানীয় কর্মকর্তারা জানান, প্রদেশটিতে পান্না উত্তোলনের কার্যক্রম সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। খনিগুলোর ব্যবস্থাপনা স্বচ্ছতার সঙ্গে করা হচ্ছে এবং উত্তোলন প্রক্রিয়ায় নির্ধারিত কারিগরি মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে, যাতে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত হয়।

        স্বচ্ছ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রিত উত্তোলন প্রক্রিয়ার ফলে পাঞ্জশির প্রদেশের খনিজ সম্পদ থেকে নিয়মিতভাবে রাজস্ব আহরণ সম্ভব হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের তদারকি ও মানসম্মত ব্যবস্থাপনা অব্যাহত থাকলে দেশের খনিজ খাত আরও সুসংগঠিত হবে এবং তা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


        তথ্যসূত্র:
        1.In a recent tender, 3,835 carats of emeralds from Panjshir Province were sold to national traders for $90,110.
        https://tinyurl.com/yh7encb9
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment

        Working...
        X