Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ১৪ শাবান, ১৪৪৭ হিজরি || ০৩ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ১৪ শাবান, ১৪৪৭ হিজরি || ০৩ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

    ইমারাতে ইসলামিয়ার হেলমান্দ প্রদেশে একটি নতুন বিদ্যালয় ভবন নির্মাণ সম্পন্ন



    হেলমান্দ প্রদেশের বুস্ত কালা এলাকার খারি অঞ্চলে আধুনিক মানসম্পন্ন একটি বিদ্যালয় ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ইমারাতে ইসলামিয়ার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি সহযোগী সংস্থার অর্থায়নে ৩ লাখ ৪৪ হাজার ডলার ব্যয়ে এই দুই তলা বিশিষ্ট বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়েছে।

    শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, নবনির্মিত ভবনে ১৬টি শ্রেণিকক্ষ, শিক্ষার্থীদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা, সৌরবিদ্যুৎ সুবিধা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, সীমানা প্রাচীর এবং প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে হেলমান্দ প্রদেশের শিক্ষা পরিচালক মৌলভী মোহাম্মদ আওয়াদ আনসারি শিক্ষা খাতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এসব উদ্যোগ শিক্ষা বিস্তারের পাশাপাশি সামাজিক স্থিতিশীলতা জোরদার করতেও কার্যকর ভূমিকা রাখছে।

    নবনির্মিত বিদ্যালয় ভবনটি স্থানীয় শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করবে এবং শিক্ষা খাতে অবকাঠামোগত উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে আশা করা হচ্ছে।


    তথ্যসূত্র:
    1.Construction of $344,000 School Completed in Helmand
    https://tinyurl.com/yc3umhju
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    কাবুলে ৩,৫৪৪ মিটার নতুন সংযোগ সড়ক নির্মাণ শুরু




    কাবুল শহরের পরিবহন ব্যবস্থাকে আরও গতিশীল ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে সমৃদ্ধ করার উদ্দেশ্যে কাবুল–জালালাবাদ সড়ক থেকে কাবুল–পর্ণান সড়ক পর্যন্ত নতুন সংযোগ সড়ক নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু করা হয়েছে। এই সড়কটি শহরের গুরুত্বপূর্ণ দুই পর্যটন ও বাণিজ্য রুটকে একসাথে যুক্ত করবে।

    নির্মিতব্য সড়কটির মোট দৈর্ঘ্য প্রায় ৩,৫৪৪ মিটার এবং প্রস্থ ৬০ মিটার। সড়ক নির্মাণের অংশ হিসেবে ৬৩১ মিটার দৈর্ঘ্যের একটি নালা নির্মাণের পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, ১৫ মাসের মধ্যে সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন হবে।

    নতুন এই সংযোগ সড়ক সম্পন্ন হলে কাবুল শহরের ৯, ১৮ ও ১৯ নং জেলা বাসীর যাতায়াত অনেক সহজ হবে এবং যানজট নিয়ন্ত্রণে সহায়ক হবে। এছাড়াও এই সড়ক সংশ্লিষ্ট এলাকার ব্যবসা-বাণিজ্য ও শিল্প কার্যক্রমকে নতুন গতিশীলতা দান করবে এবং স্থানীয় অর্থনৈতিক অগ্রগতিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে।


    তথ্যসূত্র:
    1.Preliminary Works Underway for Construction of a New Connecting Road Between Kabul–Jalalabad and Kabul–Parwan Roads!
    https://tinyurl.com/ywjshbmz
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      কাবুল–মস্কো দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা


      ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান এবং রাশিয়ার মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরী হয়েছে। ইমারাতে ইসলামিয়া তেল ও গ্যাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য আমদানির পাশাপাশি নিজস্ব কৃষি ও প্রাকৃতিক সম্পদ রপ্তানির মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার করতে চায় বলে জানিয়েছেন রাশিয়ায় নিযুক্ত ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাষ্ট্রদূত গুল হাসান হাসান হাফিযাহুল্লাহ।

      রুশ বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে গুল হাসান হাসান হাফিযাহুল্লাহ বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বর্তমানে বিকাশের পথে রয়েছে। তিনি জানান, বিশেষ করে ব্যাংকিং খাতে বিদ্যমান কিছু সীমাবদ্ধতা দূর করা গেলে আফগানিস্তান রাশিয়া থেকে তেল, গ্যাস, ওষুধ, শিল্পপণ্য, শস্য, ভোজ্য তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারবে।

      একই সঙ্গে তিনি উল্লেখ করেন, আফগানিস্তানের পক্ষ থেকেও রাশিয়ায় তাজা ও শুকনো ফল, শাকসবজি, ভেষজ উদ্ভিদ, কার্পেট এবং খনিজ সম্পদ রপ্তানির পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। এসব আমদানি ও রপ্তানি কার্যক্রম সম্প্রসারিত হলে কাবুল ও মস্কোর মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

      রাষ্ট্রদূত আরও জানান, মস্কোতে আফগান পণ্যের একটি প্রদর্শনী আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ ও পণ্য বিনিময়ে ইতিবাচক প্রভাব পড়বে। তার মতে, এই ধরনের উদ্যোগ পারস্পরিক আস্থা বৃদ্ধির পাশাপাশি বাণিজ্যিক লেনদেনকে আরও গতিশীল করবে।


      তথ্যসূত্র:
      1.Afghanistan is interested in purchasing oil and gas from Russia
      https://tinyurl.com/55wheduv
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        কৃষিপণ্যের সুরক্ষায় ইমারাতে ইসলামিয়ার হেলমান্দ প্রদেশে নির্মিত হলো বৃহৎ হিমাগার



        ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে প্রথমবারের মতো ফল ও সবজি সংরক্ষণের উদ্দেশ্যে একটি বৃহৎ হিমাগার নির্মাণ করা হয়েছে। এ উদ্যোগের ফলে প্রদেশটির কৃষিপণ্য সংরক্ষণ ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হলো বলে মনে করা হচ্ছে।

        নির্মিত এই শীতল সংরক্ষণাগারটিতে বর্তমানে এক হাজার টন ফল ও পেঁয়াজ সংরক্ষণ করা হচ্ছে। হিমাগারটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ৫০ মিলিয়ন আফগানি। দীর্ঘদিন ধরে সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থার অভাবে কৃষকদের উৎপাদিত পণ্য নষ্ট হওয়ার যে ঝুঁকি ছিল, এই শীতল সংরক্ষণাগার সেই সমস্যা লাঘবে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

        এই প্রকল্পের মাধ্যমে হেলমান্দ প্রদেশের কৃষকরা তাদের উৎপাদিত ফল ও সবজি দীর্ঘ সময় ধরে নিরাপদে সংরক্ষণের সুযোগ পাবেন, যা একদিকে যেমন পণ্যের অপচয় রোধ করবে, তেমনি অন্যদিকে কৃষকদের আর্থিক ক্ষতি কমাতেও সহায়ক হবে। সামগ্রিকভাবে এটি কৃষি খাতে স্থিতিশীলতা ও উৎপাদন সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


        তথ্যসূত্র:
        1.large-capacity cold storage facility has been constructed in Helmand province
        https://tinyurl.com/jfhmfazz
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment

        Working...
        X