Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ১৫ শাবান, ১৪৪৭ হিজরি || ০৪ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ১৫ শাবান, ১৪৪৭ হিজরি || ০৪ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

    ইমারাতে ইসলামিয়ার ফারাহ প্রদেশে ১,২০০ শরণার্থী পরিবারে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান


    ইমারাতে ইসলামিয়ার ফারাহ প্রদেশে সম্প্রতি ফিরে আসা শরণার্থী পরিবারগুলোর সহায়তায় গম ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এই সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

    কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্যমতে, এ কর্মসূচির আওতায় ফারাহ প্রদেশের ১,২০০ শরণার্থী পরিবারকে সহায়তা প্রদান করা হচ্ছে। প্রত্যেক পরিবারকে পাঁচ বস্তা গম এবং পাঁচ হাজার আফগানি নগদ অর্থ দেওয়া হচ্ছে। শরণার্থী পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের প্রাথমিক জীবনযাত্রা সহজ করতে এই সহায়তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

    এ ধরনের সহায়তা উদ্যোগ শরণার্থী পরিবারগুলোর জীবনমান উন্নয়নের পাশাপাশি তাদের পুনর্বাসন প্রক্রিয়া সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


    তথ্যসূত্র:
    1. Distribution of wheat and cash assistance to 1,200 returnee families
    https://tinyurl.com/yxxx2fkv
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ১.৪ বিলিয়ন আফগানি ব্যয়ে কান্দাহারে যুগান্তকারী সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু



    ​কান্দাহার শহরের সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৪০ কোটি (১.৪ বিলিয়ন) আফগানি। দীর্ঘদিনের প্রতীক্ষিত এই উদ্যোগটি নগরবাসীর বহুদিনের লালিত প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে চলেছে।

    শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই সড়কটির দৈর্ঘ্য ৯.৫ কিলোমিটার এবং প্রস্থ ৬০ মিটার। প্রকল্পটি নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১৮ মাসের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সড়কটি কান্দাহার-হেরাত মহাসড়কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটি সম্পূর্ণ হলে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের প্রদেশগুলোর সাথে কান্দাহার শহরের সরাসরি, নিরাপদ ও মানসম্মত যোগাযোগ নিশ্চিত হবে।

    এই বিশাল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে প্রতিদিন ৫০০ জনেরও অধিক শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, যা দেশের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি, আয় সম্প্রসারণ এবং বেকারত্ব কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে সড়কটির মৌলিক পুনর্নির্মাণ পরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলবে।

    এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ সম্পন্ন হলে কান্দাহার শহর একটি প্রধান যোগাযোগ ও অর্থনৈতিক করিডোরে পরিণত হবে। এর ফলে বাণিজ্য, পরিবহন, নগর ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে মৌলিক পরিবর্তন সূচিত হবে। এর ফলে যানজট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে, যাতায়াতের সময় কমে আসবে এবং শহরের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা আরও নিরাপদ, সহজ ও সুশৃঙ্খল হয়ে উঠবে।


    তথ্যসূত্র:
    1.کندهار ښاروالۍ د خپلو پراخو، منظمو او سترو انکشافي او پراختیايي پروژو په دوام،
    https://tinyurl.com/mrydhc5k
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় কাবুলে জেলা প্রশাসনের বিশেষ অভিযান


      সাধারণ নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা এবং বাজারের মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে কাবুলের ৭ম জেলার বাজারগুলিতে সম্প্রতি এক অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বাজার থেকে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের খাদ্য এবং শব্দদূষণকারী লাউডস্পিকার জব্দ করা হয়।

      জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, অভিযানে ৭ম জেলার বিভিন্ন বাজার থেকে ৫০০ কেজি মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের খাদ্য এবং ১২৮টি শব্দদূষণকারী লাউডস্পিকার জব্দ করে নির্ধারিত স্থানে নিয়ে ধ্বংস করা হয়েছে।

      জেলা প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদেরকে পণ্য কেনার সময় মেয়াদোত্তীর্ণ তারিখ যাচাই এর পরামর্শ দেওয়া হয়েছে। একইসাথে ব্যবসায়ীদেরও মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের পণ্য বিক্রি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

      কর্মকর্তারা জানান, বাজারের দোকানগুলোতে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। নাগরিকদের সচেতনতা ও কর্তৃপক্ষের তৎপরতা স্থানীয় জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং বাজারে মান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।


      তথ্যসূত্র:
      1.د اوومې ناحیې له بازارونو څخه یوه اندازه تېر وخته او بې کیفیته توکي راټول شول!
      https://tinyurl.com/4c26t4d7
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        বাদগিস প্রদেশে ৫০ কিলোমিটার সড়ক নির্মাণের উদ্যোগ ইমারাতে ইসলামিয়ার



        ইমারাতে ইসলামিয়ার বাদগিস প্রদেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আঞ্চলিক সংযোগ জোরদারের লক্ষ্যে কাইসার–লামান সড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গণপূর্ত মন্ত্রনালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এ সড়ক নির্মাণের জন্য একটি নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদিত হয়েছে এবং খুব শিগগিরই প্রকল্পটির বাস্তব কাজ শুরু হতে যাচ্ছে।

        গণপূর্ত মন্ত্রনালয়ের মুখপাত্র মোহাম্মদ আশরাফ হকশেনাস জানান, প্রকল্পটির আওতায় প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ করা হবে। এই সড়কটি বাদগিস প্রদেশের মোকোর জেলা থেকে শুরু হয়ে একই প্রদেশের বালা মুরগাব জেলা পর্যন্ত বিস্তৃত। প্রকল্পটির ব্যয় গণপূর্ত মন্ত্রনালয়ের নিজস্ব বাজেট থেকে বহন করা হবে এবং এটি সম্পন্ন করতে প্রায় তিন বছর সময় লাগবে বলে নির্ধারণ করা হয়েছে। কাইসার–লামান সড়কটি দেশের জাতীয় সড়ক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ।

        সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হলে সংশ্লিষ্ট অঞ্চলের মানুষের যাতায়াত সহজতর হবে এবং ব্যবসায়িক পণ্য ও কৃষিপণ্য পরিবহন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে পরিবহন ব্যয় হ্রাস পাওয়ার মাধ্যমে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে এবং বাদগিস প্রদেশের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।


        তথ্যসূত্র:
        1.Contract Awarded for Construction of Qaisar-Laman Road
        https://tinyurl.com/2bhfaknh
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment

        Working...
        X