Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ২১ শাবান, ১৪৪৭ হিজরি || ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ২১ শাবান, ১৪৪৭ হিজরি || ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

    নারী অধিকার রক্ষায় ৩টি জোরপূর্বক বিবাহ প্রতিরোধ করেছে ইমারাতে ইসলামিয়া



    আফগানিস্তানের বালখ প্রদেশ, কুনার প্রদেশ এবং পারওয়ান প্রদেশে জোরপূর্বক বিবাহের তিনটি ঘটনা প্রতিরোধ করেছেন ইমারাতে ইসলামিয়ার সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ পদক্ষেপের মাধ্যমে সংশ্লিষ্ট নারীদের অধিকার সংরক্ষণ করা হয়েছে এবং বিবাহের ক্ষেত্রে তাদের সম্মতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    মন্ত্রণালয়ের তথ্যানুসারে, সংশ্লিষ্ট পরিবারগুলো তাদের কন্যাদের ইচ্ছার বিরুদ্ধে বিবাহ দেওয়ার চেষ্টা করছিল। এ বিষয়ে অভিযোগ নিবন্ধন ও পর্যালোচনার পর মন্ত্রণালয়ের কর্মকর্তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে বিবাহগুলো বন্ধ করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট পরিবারগুলোকে ডেকে নারীর অধিকার এবং জীবনসঙ্গী নির্বাচনের স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। মন্ত্রণালয়ের হস্তক্ষেপের পর পরিবারগুলো অঙ্গীকার করেছে যে, ভবিষ্যতে তাদের কন্যাদের বিবাহ শুধুমাত্র তাদের পূর্ণ সম্মতির ভিত্তিতেই সম্পন্ন করা হবে।

    মন্ত্রণালয় জানিয়েছে, নারীর অধিকার সংরক্ষণ এবং সমাজে ন্যায়ভিত্তিক আইন বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। একইসঙ্গে বিবাহসহ সামাজিক বিভিন্ন বিষয়ে নারীর সম্মান ও মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে তারা প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।


    তথ্যসূত্র:
    1.Officials from Afghanistan’s Ministry for Virtue and Vice successfully intervened to stop three cases of forced marriage
    https://tinyurl.com/y7cczwkc
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ইমারাতে ইসলামিয়ার সামাঙ্গান প্রদেশে ২,২০০ শরণার্থী পরিবারের জন্য নতুন আবাসন নগরী উদ্বোধন



    আফগানিস্তানের সামাঙ্গান প্রদেশের হযরত সুলতান জেলার ইয়াকাতুত গ্রামে দেশে ফেরা শরণার্থীদের জন্য নির্মিত একটি আবাসন নগরী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ইমারাতে ইসলামিয়ার পল্লী পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয়ের কারিগরি দলের নকশা ও অনুমোদনে তৈরি এই বসতিতে আবাসিক ইউনিটের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় ও বাণিজ্যিক সকল সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।

    বিস্তারিত প্রতিবেদনে জানা যায়, মোট ২,১১৩ জেরিব (প্রায় ২৪,৭০০ একর) জমির ওপর গড়ে তোলা হয়েছে এই আবাসন নগরী। এতে প্রায় ২,২০০টি আবাসিক ইউনিট রয়েছে। আবাসিক এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্র, মসজিদ ও বাজার নির্মাণেরও ব্যবস্থা রাখা হয়েছে। আবাসন নগরীর উদ্বোধনী অনুষ্ঠানে সামাঙ্গানের গভর্নর আলহাজ্ব মৌলভী মুহাম্মদ শাইব রিসালাত হাফিযাহুল্লাহ, স্থায়ী পুনর্বাসন কমিটির সদস্যবৃন্দ, ইমারাত প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্তাব্যক্তিগণ, হযরত সুলতান জেলার প্রশাসক এবং শরণার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সামাঙ্গানের গভর্নর বলেন, পল্লী পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয় অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে কারিগরি সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দেশে ফেরা শরণার্থীদের জরুরি চাহিদা পূরণ ও তাদের সম্মানজনক জীবনের ভিত্তি তৈরিতে নিরলসভাবে কাজ করছে। তিনি আরও বলেন, এই আবাসন নগরীর আবাসিক ইউনিট বণ্টনের কাজ দায়িত্বপ্রাপ্ত কমিটির তত্ত্বাবধানে পূর্ণ স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হবে।

    আবাসন নগরী টি উদ্বাস্তু পরিবারদের জন্য একটি সুরক্ষিত ও সমৃদ্ধ জীবন নিশ্চিত করতে এবং সমাজে তাদের পুনর্বাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ ইমারাতে ইসলামিয়ার দায়িত্বশীল পরিকল্পনা ও মানুষের কল্যাণমূলক নীতির প্রতিফলন।


    তথ্যসূত্র:
    1.In Samangan Province, in Yakatut village of Hazrat Sultan District, the refugees’ urban settlement was inaugurated.
    https://tinyurl.com/2efh7frd
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ইমারাতে ইসলামিয়ার হেরাত প্রদেশে ৭০১ মিলিয়ন আফগানি ব্যয়ে পানি সরবরাহ নেটওয়ার্ক নির্মাণ শুরু



      আফগানিস্তানের হেরাত প্রদেশের ইনজিল জেলায় ৭০১ মিলিয়ন আফগানি ব্যয়ে একটি পানি সরবরাহ নেটওয়ার্ক নির্মাণ কার্যক্রম শুরু করেছে ইমারাতে ইসলামিয়া সরকার। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার বহু পরিবার বিশুদ্ধ পানির সুবিধা লাভ করবে বলে জানানো হয়েছে।

      হেরাত প্রাদেশিক সরকারের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, নির্মাণ কাজ সম্পন্ন হলে এই নেটওয়ার্কের মাধ্যমে প্রায় ৩৫০টি পরিবার নিরাপদ ও বিশুদ্ধ খাবার পানি পাবে। প্রকল্পটি সংশ্লিষ্ট এলাকায় দীর্ঘদিনের পানির সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

      প্রকল্পটি স্থানীয় বহু শ্রমিকের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। এই প্রকল্পটি বিশুদ্ধ পানি সরবরাহের টেকসই সমাধান নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।


      তথ্যসূত্র:
      1.Construction of a water supply network valued at over 701 million Afghanis has commenced in Injil district of Herat province.
      https://tinyurl.com/ttjrcfuc
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ইমারাতে ইসলামিয়ার উরুজগানে প্রতিকূল আবহাওয়ায় ৪৮ ঘণ্টার অভিযানে অসুস্থ নারীকে উদ্ধার


        আফগানিস্তানের উরুজগান প্রদেশের খাস উরুজগান জেলায় তীব্র তুষারপাতের কারণে আটকে পড়া এক অসুস্থ নারীকে দীর্ঘ ৪৮ ঘণ্টার নিরবচ্ছিন্ন প্রচেষ্টার মাধ্যমে উদ্ধার করে হাসপাতালে স্থানান্তর করেছে ইমারাতে ইসলামিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণ। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও পরিচালিত এই মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

        উরুজগান পুলিশ কমান্ডের মুখপাত্র বিলাল উরুজগানি জানান, ভারী তুষারপাতের ফলে ওই নারী চিকিৎসা সেবা গ্রহণের জন্য হাসপাতালে পৌঁছাতে পারেননি। এ পরিস্থিতিতে খাস উরুজগান জেলার পুলিশ সদস্যরা স্থানীয় জনগণের সহযোগিতায় বিকল্প পথের ব্যবস্থা করে তাকে নিরাপদে হাসপাতালে পৌঁছে দেন। টানা দুই দিনের অবিরাম প্রচেষ্টার ফলে উদ্ধার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে ওই নারীর শারীরিক অবস্থা সন্তোষজনক এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পর তিনি সুস্থ রয়েছে।
        পুলিশ ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় অসুস্থ নারীর জীবন রক্ষা সম্ভব হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় পর্যায়ে পরিচালিত এই সমন্বিত উদ্যোগ প্রতিকূল পরিস্থিতিতে জনসেবামূলক কার্যক্রমের একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
        তথ্যসূত্র:
        1.Rescue of a sick woman in Uruzgan after 48 hours of continuous efforts by police and local people
        https://tinyurl.com/nhjz5rmv​
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          আশ-শাবাবকে রুখতে সৌদি আরবের সাথে মোগাদিশু প্রশাসনের সামরিক চুক্তি



          পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়া, দেশটির পশ্চিমা সমর্থিত মোগাদিশু প্রশাসন সৌদি আরবের সাথে একটি সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে বলে জানা গেছে।
          মোগাদিশু সরকার এবং সৌদি আরব ৯ ফেব্রুয়ারি সোমবার, “প্রতিরক্ষা সম্পর্ক জোরদার এবং আশ-শাবাব মুজাহিদদের অগ্রগতি রুখতে নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি” এর লক্ষ্যে একটি নতুন সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে।
          মোগাদিশুর প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মুয়াল্লিম ফিকির তার সৌদি প্রতিপক্ষ প্রিন্স খালিদ বিন সালমানের সাথে এই চুক্তিটি স্বাক্ষর করেছে। দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও গভীর করতে এবং আশ-শাবাবকে পতিহত করার প্রচেষ্টার অংশ হিসেবে এই চুক্তিটি করা হয়েছে।
          কর্মকর্তারা জানিয়েছে যে, এই চুক্তির মাধ্যমে মোগাদিশু বাহিনীর প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি করা হবে। মোগাদিশু বাহিনীকে সামরিক সরঞ্জাম সহায়তার মাধ্যমে শক্তিশালী করা হবে। সেই সাথে এই চুক্তির আওতায় মোগাদিশু বাহিনীকে আধুনিক নিরাপত্তা ও প্রতিরক্ষা প্রযুক্তিতে আরও দক্ষ করা হবে। এই চুক্তিটি বিস্তৃত প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতার ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্ত করবে। চুক্তিটি প্রতিরক্ষা পরিকল্পনা এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে দক্ষতা বিনিময়ের সমন্বয়ের কাঠামো হিসেবেও কাজ করবে।

          কর্মকর্তারা আরও জানিয়েছে যে, চুক্তিটি “মোগাদিশু সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং অপারেশনাল প্রস্তুতি উন্নত করতে সহায়ক হবে। এছাড়াও মোগাদিশু ও রিয়াদের মধ্যে দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদার করতে অবদান রাখবে। সেই সাথে আশ-শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরব মোগাদিশু সরকারের সবচেয়ে বড় সামরিক সমর্থক হিসাবে কাজ করবে।

          তথ্যসূত্র:
          https://tinyurl.com/54rzp5bu​
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            ইমারাতে ইসলামিয়ার দিকে কোনও শক্তি মন্দ উদ্দেশ্যে অগ্রসর হলে, তাদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিক্রিয়া দেখানো হবে: মোল্লা বারাদার হাফিযাহুল্লাহ


            ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের দিকে কোনও শক্তি মন্দ উদ্দেশ্যে অগ্রসর হলে, তাদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিক্রিয়া দেখাবে ইমারাতে ইসলামিয়া সরকার।
            আফগানিস্তান কারও জন্য সহজ শিকার নয়, বরং এটি বিষাক্ত যাক্কুম গাছের মত, যা সাম্রাজ্যবাদের গলাকে তিক্ত করে তুলেছে। নতুন জন্ম নেওয়া শক্তিগুলো আফগানিস্তানকে কখনও হজম করতে পারবে না।
            ৮ ফেব্রুয়ারি ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আয়োজিত সেনাসদস্যদের স্নাতক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথাগুলো তুলে ধরেন।
            তিনি আরও ঘোষণা করেন, নতুন নতুন খাতে বিনিয়োগের মাত্রার উপর নির্ভর করে দেশী-বিদেশী বিনিয়োগকারীদের জন্য এক থেকে পাঁচ বছর পর্যন্ত কর ছাড় দেবে ইমারাতে ইসলামিয়ার সরকার।

            এছাড়া শিল্পপতিদের জন্য জমি বিতরণ প্রক্রিয়াটি আরও সহজতর করা হবে। ইমারাতে ইসলামিয়ার মূল্যবোধ ও নীতিমালার প্রতি সম্মান রেখে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পৃক্ততায় প্রতি তিনি অন্যান্য দেশগুলোকে আহ্বান জানান।
            তিনি জোর দিয়ে বলেন, সংঘাতের জন্য শক্তি ও সম্পদ ব্যয় করা উচিত নয়। এর পরিবর্তে পারস্পরিক সমর্থন ও স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদারে মনোযোগী হতে হবে।

            তথ্যসূত্র:
            1. https://tinyurl.com/3futwxhb​
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment

            Working...
            X