Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ২৪ শাবান, ১৪৪৭ হিজরি || ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ২৪ শাবান, ১৪৪৭ হিজরি || ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ঈসায়ী

    নিউ কাবুল সিটি প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ কাবুল–বাগরাম সড়ক নির্মাণ কাজ শুরু



    আফগানিস্তানে নিউ কাবুল সিটি প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাবুল–বাগরাম সড়ক নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে ইমারাতে ইসলামিয়া। দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ সড়কটির নির্মাণ কাজ শুরু করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই প্রকল্পকে রাজধানী ও আশপাশের অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে ইমারাতে ইসলামিয়ার অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ বলেন, এই প্রকল্প কাবুলের সঙ্গে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপনে বিশেষ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, নিউ কাবুল সিটির অন্যতম প্রধান পরিবহন অবকাঠামো হিসেবে এই সড়ক নগর উন্নয়ন ও সামাজিক-অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    অনুষ্ঠানে ইমারাতে ইসলামিয়ার প্রশাসনিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী আব্দুস সালাম হানাফি হাফিযাহুল্লাহ বলেন, অতীতে নগর পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। তবে ইমারাতে ইসলামিয়া আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে আফগানিস্তান এবং এর নগরসমূহ উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞ।

    নগর উন্নয়ন ও আবাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাজিবুল্লাহ হাক্কানি হাফিযাহুল্লাহ বলেন, অভিবাসীদের ব্যাপক প্রত্যাবর্তনের ফলে আবাসন সংকট সৃষ্টি হয়েছে। তিনি জানান, নতুন কাবুল নগরের আয়তন তিন লাখ সত্তর হাজার জেরিব (প্রায় ১,৮২,৭৮০ একর), যেখানে কৃষি ও অর্থনৈতিক অঞ্চলসহ প্রায় ত্রিশ লাখ মানুষের বসবাসের সুযোগ থাকবে।

    কাবুল–বাগরাম সড়কটি নিউ কাবুল সিটি উন্নয়ন পরিকল্পনার অন্যতম ভিত্তিমূলক অবকাঠামো প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। প্রায় ৬ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ ও ৫০ মিটার প্রশস্ত এই সড়কটি নগর উন্নয়ন ও আবাসন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ৪৫৫ মিলিয়ন আফগানি ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সাইয়েদ মোকাদ্দাম আমিন বলেন, এই সড়ক নিউ কাবুল সিটি প্রকল্পসহ চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং বর্তমান পরিস্থিতিতে এসব উদ্যোগ মানুষের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তনের সূচনা ঘটাবে।

    অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আফগান অভিবাসীদের ব্যাপক প্রত্যাবর্তনের বিষয়টি তুলে ধরে তাদের সমস্যা সমাধানে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, চলতি সৌর বছরে ইমারাতে ইসলামিয়ার আওতায় ৬০১টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে ১৫৬টি প্রকল্প সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, চলমান উন্নয়ন উদ্যোগসমূহ দেশের অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

    তথ্যসূত্র:
    1.Kabul–Bagram Road Project Officially Launched
    https://tinyurl.com/27w6yw56
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    আফগানিস্তানে শিল্প বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্তের সূচনা



    আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রী নূরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ বলেছেন, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিদিন অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে ইমারাতে ইসলামিয়া। ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার কাবুলে নির্মাণ, নগর উন্নয়ন ও পুনর্গঠন বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নূরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ বলেন, প্রাকৃতিক সম্পদ ও মানবসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানকে অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে চলেছে। মহান আল্লাহর অনুগ্রহে প্রতিদিন দেশ উন্নয়ন ও শিল্পায়নের দিকে অগ্রসর হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি জানান, নির্মাণ সামগ্রীর অধিকাংশ ক্ষেত্রেই দেশ স্বনির্ভরতা অর্জন করেছে, যা অর্থনৈতিক স্থিতিশীলতা ও শিল্প খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    মন্ত্রী আরও জানান, বিনিয়োগ ও শিল্প পার্ক প্রতিষ্ঠার জন্য এক লক্ষ ষাট হাজার হেক্টর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি আঞ্চলিক বৃহৎ প্রকল্পগুলোর অগ্রগতির কথাও তুলে ধরেন। বিশেষ করে তিনি টাপি প্রকল্পের অগ্রগতির বিষয় উল্লেখ করে সকল দেশকে, বিশেষত পাকিস্তানকে বাণিজ্য পথ সহজীকরণে সহযোগিতা করার আহ্বান জানান।

    প্রদর্শনীতে নির্মাণ শিল্প, নির্মাণ সামগ্রী, নির্মাণ যন্ত্রপাতি, আর্থিক ও ব্যাংকিং সেবা এবং দেশীয় পণ্যসহ বিভিন্ন খাতের তিন শতাধিক প্রদর্শনী কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব প্রদর্শনীর মাধ্যমে দেশীয় উৎপাদন সক্ষমতা, শিল্প উন্নয়ন এবং বিনিয়োগ সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

    এই আয়োজনকে আফগানিস্তানের নির্মাণ ও শিল্প খাতের উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট মহলের মতে, এ ধরনের উদ্যোগ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং শিল্পায়নের ভিত্তি আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে।


    তথ্যসূত্র:
    1.Afghanistan moving toward development and industrialization every day: Azizi
    https://tinyurl.com/2rjasnx9
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      সোমালিয়ার বারসাঙ্গুনিতে আশ-শাবাবের অভিযানে পশ্চিমা ২ সামরিক অফিসার নিহত



      সোমালিয়ার কিসমায়ো উপকণ্ঠে বারসাঙ্গুনি এলাকায় গত ১০ ফেব্রুয়ারি আশ-শাবাবের পরিচালিত অভিযানে পশ্চিমা ২ সামরিক কর্মকর্তা নিহত হয়েছে।

      সূত্রমতে, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা গত মঙ্গলবার বিকালে একটি সামরিক কনভয় লক্ষ্য করে অতর্কিত আক্রমণ চালিয়েছেন। ইসলামি শরিয়াহ্ দ্বারা শাসিত অঞ্চলে আগ্রাসন চালানোর লক্ষ্যে শক্তিবৃদ্ধি করতে সমবেত হওয়া ক্রুসেডার মার্কিন বাহিনী এবং তাদের মিত্র মোগাদিশুর দানব ফোর্স ও জুবাল্যান্ড মিলিশিয়াদের একটি যৌথ সামরিক কনভয় টার্গেট করে আক্রমণটি চালানো হয়েছে।

      মুজাহিদিনরা সরাসরি আক্রমণের পূর্বে কনভয়টি লক্ষ্য করে বেশ কিছু মর্টার এবং আইইডি বিস্ফোরণ ঘটিয়েছেন। এসময় কনভয়টিতে উপস্থিত পশ্চিমা দুই সামরিক কর্মকর্তা নিহত হয়েছে, যারা জামামে জেলা এবং আশেপাশের গ্রামগুলিতে আঘাত হানা আত্মঘাতী ড্রোনগুলির দায়িত্বে ছিল।

      মুজাহিদদের আক্রমণে দুই শ্বেতাঙ্গ অফিসারের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যায়। অন্যজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া পরে মারা যায়।

      এই যুদ্ধে পশ্চিমা দুই কর্মকর্তা ছাড়াও, দানব ফোর্স ও জুব্বাল্যান্ড মিলিশিয়াদের অন্তত ৩২ সৈন্য নিহত হয়েছে, যাদের মধ্যে ৭ জন সামরিক কর্মকর্তাও ছিল। এছাড়াও যুদ্ধে আরও বহু সংখ্যক পশ্চিমা ও তাদের মিত্র বাহিনীর সেনা সদস্য আহত হয়েছে।


      তথ্যসূত্র:
      https://tinyurl.com/2kuspnyy
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        হযরত আব্দুল্লাহ ইবন মাসউদ (রা.) সামরিক প্রশিক্ষণ কেন্দ্র থেকে স্নাতক শেষ করলেন ৪৭৩ জন তরুণ মুজাহিদ




        ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় (MoD) ঘোষণা করেছে যে, সামরিক প্রশিক্ষণ শেষে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাযিয়াল্লাহু আনহু যৌথ সামরিক কমান্ড প্রশিক্ষণ কেন্দ্রে থেকে ৪৭৩ জন তরুণ মুজাহিদ সাফল্যের সঙ্গে স্নাতক শেষ করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক আনুষ্ঠানিক সমাবেশে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা, সামরিক কমান্ডার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

        প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সম্পর্কে জানায়, প্রশিক্ষণ কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীরা মর্টার পরিচালনা, এসপিজি-৯ অস্ত্র পরিচালনা, স্যাটেলাইট অপারেশান এবং এম-২ ভারী মেশিনগান পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ও জনবল বিভাগের উপপরিচালক মৌলভী বায মোহাম্মদ হামিদি হাফিযাহুল্লাহ, ধর্মীয় ও নৈতিক বিষয়ক পরিচালক মৌলভী সাইয়েদ আগা আবু মাকবুল আকিফ হাফিযাহুল্লাহ এবং যৌথ যুদ্ধ প্রশিক্ষণ কমান্ডের কমান্ডার মৌলভী নসিবুল্লাহ মাদানি হাফিযাহুল্লাহ উপস্থিত ছিলেন।

        অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে দায়িত্বশীল ব্যক্তিবর্গ পেশাগত দক্ষতার পাশাপাশি আদর্শিক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা ইসলামী ব্যবস্থার রক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং এ দায়িত্ব যথাযথভাবে সম্পাদনের জন্য তাদেরকে দক্ষতার পাশাপাশি নৈতিক শৃঙ্খলায় সমৃদ্ধ হতে হবে। তারা আরও উল্লেখ করেন, ইমারাতে ইসলামিয়া কারো সঙ্গে সংঘাত চায় না, তবে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে তা রক্ষায় তারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। পাশাপাশি বিভাজন ও পক্ষপাত থেকে দূরে থেকে নববী আদর্শ অনুসরণ করে সকল মানুষের সঙ্গে নমনীয় আচরণ করার আহ্বান জানানো হয়।

        প্রশিক্ষণ সমাপ্তকারী সদস্যরা ইসলামী ব্যবস্থা ও মাতৃভূমি রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


        তথ্যসূত্র:
        1.Over 470 Personnel Graduate from Joint Combat Training Command
        https://tinyurl.com/3wzy37us
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment

        Working...
        X