রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে ইমারাতে ইসলামিয়ার কাবুলে অত্যাধুনিক প্রক্রিয়াকরণ কেন্দ্র (EPZ) নির্মাণ

ইমারাতে ইসলামিয়ার রাজধানী কাবুলের কাসবা অঞ্চলে একটি আধুনিক রপ্তানি প্রক্রিয়াকরণ কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্যে একশ জেরিব (প্রায় ৪৯ একর) জমি শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়কে বরাদ্দ দেয়া হয়েছে। এই উদ্যোগটি দেশীয় পণ্যের মানোন্নয়ন ও রপ্তানি কার্যক্রম সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক জারি করা এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, উক্ত স্থানে রপ্তানিযোগ্য পণ্য প্রক্রিয়াকরণ, প্যাকেজিং এবং সংগ্রহের জন্য একটি অত্যাধুনিক প্রক্রিয়াকরণ কেন্দ্র নির্মাণ করা হবে। এই কেন্দ্রটি দেশের রপ্তানি আয় বৃদ্ধি, আভ্যন্তরীণ উৎপাদিত পণ্যের গুণগত মান উন্নয়ন এবং ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্পটির জরিপের কাজ ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং কেন্দ্রের সীমানা প্রাচীর নির্মাণের কাজ অতি শীঘ্রই শুরু করা হবে। ইমারাতে ইসলামিয়া বাণিজ্য খাতের উন্নয়ন ও দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে এ ধরনের প্রকল্প বাস্তবায়নকে অগ্রাধিকার দিয়ে আসছে। এই রপ্তানি প্রক্রিয়াকরণ কেন্দ্রটি দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আফগান পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশ সহজতর করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
তথ্যসূত্র:
1.Ministry of Industry and Commerce Receives 100 Jeribs for Export Processing Zone
- https://tinyurl.com/mucc76k2




Comment