ইমারাতে ইসলামিয়ার হেরাতে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৩৯৪ জনের গ্র্যাজুয়েশন সম্পন্ন

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ হেরাত প্রদেশের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৩৯৪ জন পুলিশ সদস্য ধর্মীয় ও পেশাগত প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে স্নাতক হয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই স্নাতক সদস্যরা দেশের পশ্চিমাঞ্চলীয় জোনের পুলিশ ইউনিটসমূহে সাব-ইন্সপেক্টর পদে তাদের দায়িত্ব পালন করবেন। প্রশিক্ষণকালে স্নাতকদের ইসলামী শিক্ষা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত, সামরিক নীতিমালা, পেশাগত ও মৌলিক প্রশিক্ষণ, অপারেশনাল দক্ষতা, শারীরিক কসরত এবং অস্ত্র সংক্রান্ত তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়েছে।
মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা জানিয়েছেন, এই প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য হলো পুলিশ বাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি করা, প্রশিক্ষণের মান উন্নত করা এবং নিরাপত্তা কার্যক্রমের মানোন্নয়ন। এর মাধ্যমে তারা দেশে শান্তি প্রতিষ্ঠা ও সমাজ সেবায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।
অনুষ্ঠানের শেষপর্বে স্নাতক সদস্যরা কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের বিভিন্ন সামরিক প্রদর্শনী উপস্থাপন করেন। পরবর্তীতে প্রশিক্ষণ সম্পন্নকারী সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।
তথ্যসূত্র:
1. د کورنیو چارو وزارت ویلي، د هرات ولایت روزنیز مرکز څخه ۳۹۴تنه پولیس د لنډمهالو عقیدتي او مسلکي زدهکړو تر بشپړولو وروسته فارغ شول.
– https://tinyurl.com/2vn8med2


Comment