ইমারাতে ইসলামিয়ার সামরিক পদক্ষেপ সম্পূর্ণ আত্মরক্ষামূলক: পররাষ্ট্র মন্ত্রী

কাবুলে বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের সন্ত্রাসী আগ্রাসনের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। বৈঠকে বলা হয়েছে, দেশের আকাশসীমা, ইসলামী সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষার লক্ষ্যেই সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে ইমারাতে ইসলামিয়া প্রতিরক্ষা বাহিনী।
গত রাতে কাবুলে অনুষ্ঠিত এই বৈঠকে ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহ বিদেশি কূটনীতিকদের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের সাম্প্রতিক পদক্ষেপগুলো দেশটির সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি সৃষ্টি করেছে। এ অবস্থায় দেশের আকাশসীমা এবং ভূখণ্ড রক্ষার জন্য যে সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে, তা সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং ন্যায়সঙ্গত।
মৌলভী আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহ বলেন, পাকিস্তানের সামরিক শাসকগোষ্ঠির ধারণা এই যে, তারা চাপ সৃষ্টি করে আফগান জনগণকে নিজেদের দাবির কাছে নত হতে বাধ্য করতে পারবে। কিন্তু বাস্তবে আফগান জাতি তাদের স্বাধীনতা ও মর্যাদা রক্ষার ক্ষেত্রে কখনোই এমন চাপের কাছে মাথা নত করবে না।
তিনি আরও বলেন, পাকিস্তান ইতোমধ্যে বিপুলসংখ্যক আফগান শরণার্থীকে জোরপূর্বক বহিষ্কার করেছে, আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে, বিভিন্ন বাণিজ্যিক ও পরিবহন পথ বন্ধ করে দিয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তানের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে। এসব পদক্ষেপ দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে।
বৈঠকে তিনি পাকিস্তানের সামরিক শাসকগোষ্ঠিকে বর্তমান পরিস্থিতি নিয়ে পুনর্বিবেচনার আহ্বান জানান। তিনি বলেন, উত্তেজনা ও চাপ সৃষ্টির পথ পরিহার করে পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে সমস্যার সমাধান খুঁজে নেওয়াই দুই দেশের জন্য কল্যাণকর হবে।
বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তান তার ইসলামী সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ় অবস্থানে রয়েছে বলে তিনি উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন যে সংশ্লিষ্ট পক্ষগুলো উত্তেজনা প্রশমনের জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
তথ্যসূত্র
1.The Foreign Minister of the Islamic Emirate held a meeting in Kabul last night
- https://tinyurl.com/5f8re37w





Comment