কুনারে স্কুল ও বাজারে গোলাবর্ষণের জবাবে পাকিস্তানি সন্ত্রাসী সেনাদের বিরুদ্ধে পাল্টা অভিযান আফগান বাহিনীর, সীমান্ত পোস্ট দখল

কুনার প্রদেশের দাঙ্গাম জেলায় পাকিস্তানি সন্ত্রাসী বাহিনীর গোলাবর্ষণের জবাবে পরিচালিত পাল্টা এক অভিযানে পাকতিকা প্রদেশের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি সন্ত্রাসী বাহিনীর একটি সামরিক পোষ্ট দখল করেছে ইমারাতে ইসলামিয়ার সেনাবাহিনী। ইমারাতে ইসলামিয়ার উপমুখপাত্র মৌলভী হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ জানিয়েছেন, পাকিস্তানি সন্ত্রাসী বাহিনীর গোলাবর্ষণে জেলার কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। পাকিস্তানের এই আগ্রাসনের জবাবে ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিচালিত পাল্টা অভিযান “রাদ্দুয জুলম” এর অংশ হিসেবে শনিবার (১৪ মার্চ) রাতে বর্মাল জেলার ডাঙ্গার লাগদ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপমুখপাত্র সিদ্দিকুল্লাহ নুসরাত হাফিযাহুল্লাহ জানান, এই অভিযানে বর্মাল জেলার ডাঙ্গার লাগদ অঞ্চলে কথিত ডুরান্ড সীমান্তরেখা বরাবর অবস্থিত পাকিস্তানি সন্ত্রাসী বাহিনীর একটি সামরিক পোষ্ট সফলভাবে দখল করা হয়েছে। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে উল্লেখ করেন যে, অভিযানের সময় পাকিস্তানি সন্ত্রাসী বাহিনীর একটি সামরিক ট্যাংক সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই অভিযানটি সম্প্রতি কুনার প্রদেশের দাঙ্গাম জেলায় পাকিস্তানি সন্ত্রাসী বাহিনীর গোলাবর্ষণের পাল্টা জবাবে পরিচালিত হয়েছে। অভিযানের ফলে সংশ্লিষ্ট এলাকায় পাকিস্তানি সন্ত্রাসী বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আফগান বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি পোষ্ট নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছেন।
তথ্যসূত্র
1. Afghan Forces Seize Pakistani Militia Position Along Hypothetical Line in Paktika
– https://tinyurl.com/2heaan8b

Comment