আফগানিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্পে কাবুলে নিহত ৮

৩ এপ্রিল গভীর রাতে আফগানিস্তানে ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এটির উৎপত্তিস্থল ছিল বাদাখশান প্রদেশের জুর্ম জেলা।
এই ভূমিকম্পে কাবুল প্রদেশে বাগরামি জেলার গোসফান্দারি গ্রামে একটি বাড়ি ধসে একই পরিবারের ৮ সদস্য নিহত হয়েছেন এবং আরও ১ জন আহত হয়েছেন।
এছাড়া লোগার প্রদেশের মোহাম্মদ আগা জেলায় একটি বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং ২টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
তবে লোগারে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন লোগারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রেস অফিসার জাবেদ ফজলি। অপরদিকে লোগার প্রদেশে বন্যায় ৩০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া হাজার হাজার একর কৃষি জমি বন্যা কবলিত হয়েছে।
ভূমিকম্প অনুভূত হওয়ার অল্প সময়ের ব্যবধানে ইমারাতে ইসলামিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতি জারি করে। বিবৃতিতে উল্লেখ করা হয়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নাগরিকবৃন্দ টোল-ফ্রি নম্বর ১০২ এর মাধ্যমে সহায়তা চাইতে পারবেন। বিবৃতিতে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনে সেবা পৌঁছতে স্বাস্থ্য কর্মকর্তাদের পূর্ণ প্রস্তুত থাকার প্রতি নির্দেশ জারি করা হয়।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3vp7ys7y
2. https://tinyurl.com/y9v24x9n




Comment