Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ১৯ শাওয়াল, ১৪৪৭ হিজরি || ০৮ এপ্রিল, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ১৯ শাওয়াল, ১৪৪৭ হিজরি || ০৮ এপ্রিল, ২০২৬ ঈসায়ী

    ইমারাতে ইসলামিয়ার নানগারহারে ১.৪৭ লাখ ডলার ব্যয়ে নতুন স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ ও উদ্বোধন



    ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের নানগারহার প্রদেশে ১ লাখ ৪৭ হাজার মার্কিন ডলার ব্যয়ে একটি নতুন স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ ও উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রটি চালুর মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার জনগণের চিকিৎসাসেবায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

    নানগারহার প্রাদেশিক সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, দুই একর জমির ওপর নির্মিত এই স্বাস্থ্যকেন্দ্রটিতে ১২টি কক্ষ, পানি সরবরাহ ব্যবস্থা, ৩২ কিলোওয়াট সৌরবিদ্যুৎ ব্যবস্থা এবং প্রয়োজনীয় অন্যান্য সুবিধা সংযোজন করা হয়েছে, যা এলাকার স্বাস্থ্যসেবা উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

    ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান স্বাস্থ্যখাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। সম্প্রতি নিমরোজ প্রাদেশিক হাসপাতালের জন্য ১৩ কোটি আফগানি মূল্যের সিটি স্ক্যান ও এমআরআই মেশিন ক্রয় করা হয়েছে। এছাড়া খোস্ত প্রদেশের চারটি জেলায় প্রায় ২৭ লাখ আফগানি ব্যয়ে চারটি স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করেছে ইমারাতে ইসলামিয়া। দেশের প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইমারাতে ইসলামিয়ার এই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


    তথ্যসূত্র
    1. A new health center has been constructed and put into operation
    https://tinyurl.com/4my76h35
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    সারাদেশে আবাসন ভাড়া বাড়ানোর ক্ষেত্রে ইমারাতে ইসলামিয়া সরকারের নিষেধাজ্ঞা



    আফগানিস্তানে সারাদেশে আবাসন ভাড়া বাড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে ইমারাতে ইসলামিয়ার আইন মন্ত্রণালয়ের আওতাধীন ভাড়া নিয়ন্ত্রণ কমিটি।

    ‎৭ এপ্রিলে ইমারাতে ইসলামিয়ার আইন মন্ত্রণালয় এই ঘোষণা জানায়। আইন মন্ত্রীর নেতৃত্বে ইমারাতে ইসলামিয়ার পুলিশ সদর দপ্তর, গোয়েন্দা বিভাগ, পৌরসভা ও অন্যান্য প্রাসঙ্গিক বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ ভাড়া নিয়ন্ত্রণ কমিটি গঠন করা হয়েছে।

    ‎কমিটি শর্ত দেয় যে, চলতি ১৪০৫ সৌরহিজরি সালে বাড়ি ও আবাসিক ভবনের ভাড়া দুই বছর পূর্বে ১৪০৪ সৌরহিজরি সালে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি হবে না, কেবল সর্বোচ্চ ১০ শতাংশ ভাড়া বাড়াতে পারবে।

    ‎আবাসন মালিক ও ভাড়া এজেন্সি পরিচালকদের এই নির্ধারিত মানদণ্ডের উপরে ভাড়া নেওয়ার অনুমতি নেই। কেউ এই সিদ্ধান্ত লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।


    তথ্যসূত্র:
    ‎1. https://tinyurl.com/yvsne7nt

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      আর্টিলারি সমরাস্ত্র চালনাসহ একাধিক বিষয়ে সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ইমারাতে ইসলামিয়ার আরও ৪৬০জন সেনাসদস্য



      ইমারাতে ইসলামিয়ার হযরত আব্দুল্লাহ বিন মাসঊদ রাদিয়াল্লাহ আনহু জয়েন্ট কমব্যাট ট্রেনিং কমান্ডে সম্প্রতি ৪৬০ জন সেনাসদস্য সফলভাবে তাদের সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এর মধ্যে ১৩তম বেসিক সৈনিক ট্রেনিং ব্যাচে ৩৫০জন এবং বিশেষায়িত বিএম-২১ রকেট, সাঁজোয়া ট্যাংক চালনা ও আর্টিলারি কোর্সে ১১০জন সেনাসদস্য প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

      ‎৭ এপ্রিল এক অনুষ্ঠানের মাধ্যমে সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত এই সেনাসদস্যদের আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডার মোল্লা নসিবুল্লাহ মাদানি হাফিযাহুল্লাহ এবং অন্যান্য বেশ কয়েকজন গণ্যমান্য কর্মকর্তা।

      ‎অনুষ্ঠানে সেনাকর্মীগণ সামরিক কুচকাওয়াজ ও নিজেদের অর্জিত ব্যবহারিক দক্ষতা প্রদর্শন করেন।

      ‎কমান্ডার নসিবুল্লাহ মাদানি হাফিযাহুল্লাহ সেনাদের নসিহত করে বলেন, আপনারা ইসলামী ব্যবস্থার রক্ষক হিসেবে দায়িত্বপ্রাপ্ত। পেশাদারিত্বের সাথে এই দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দিন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে শিখুন। প্রশিক্ষণে অর্জিত দক্ষতা সংরক্ষণ করুন। গাফলতি, অজ্ঞতা ও মতবিরোধ থেকে দূরে থাকুন। নববী আদর্শে সজ্জিত হয়ে জনগণের সাথে আচরণ করুন।

      ‎অপরদিকে প্রতিকূল পরিস্থিতিতেও ইসলামী ব্যবস্থা ও ভূখণ্ড রক্ষায় আপন প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সেনাকর্মীগণ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণ সম্পন্নকারী সেনাকর্মীদের সার্টিফিকেট প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়।



      তথ্যসূত্র:
      ‎1. https://tinyurl.com/mpr4vdev
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        আফগান চিকিৎসা সক্ষমতায় নতুন অধ্যায়, বালখ আঞ্চলিক হাসপাতালে এক বছরে ৩৫ হাজারের বেশি অস্ত্রোপচার সম্পন্ন


        ​ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বালখ প্রদেশের চিকিৎসা সেবায় যুগান্তকারী সাফল্য অর্জিত হয়েছে। বালখ জনস্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, গত এক বছরে আবু আলি সিনা বালখি আঞ্চলিক হাসপাতালে ৩৫ হাজারের বেশি ছোট-বড় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

        বালখ জনস্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক বছরে এই হাসপাতালে প্রায় ৮৫ হাজার রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এবং মোট ৪ লাখ ৩২ হাজারেরও বেশি রোগী এখানে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, একই সময়ে স্নায়ু সার্জারি, অস্থি, কান-নাক-গলা, দন্ত, চর্মরোগসহ বিভিন্ন বিভাগে ৩৫ হাজারের বেশি অস্ত্রোপচার পরিচালিত হয়েছে।

        চিকিৎসকদের মতে, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং সেবার মান উন্নয়নের ফলে এখন এমন অনেক জটিল অস্ত্রোপচার দেশেই সম্পন্ন করা সম্ভব হচ্ছে, যেগুলোর জন্য আগে রোগীদের বিদেশে যেতে হতো। হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে আধুনিক অক্সিজেন সরবরাহ ব্যবস্থা এবং প্রয়োজনীয় সব সুবিধা বিদ্যমান রয়েছে বলেও জানানো হয়েছে।

        অন্যদিকে, কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও রোগী ও তাদের স্বজনরা চিকিৎসা সেবার মানোন্নয়নে সন্তোষ প্রকাশ করেছেন। সংশ্লিষ্টদের মতে, রোগীদের বিদেশে যাতায়াতের সীমাবদ্ধতা এবং দেশে চিকিৎসা সেবার উন্নতির ফলে স্থানীয় হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা দেশের স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধি ও সেবার পরিধি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


        তথ্যসূত্র
        1. More Than 35,000 Surgeries Performed at Abu Ali Sina Balkhi Hospital
        https://tinyurl.com/mwab8fzz
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment

        Working...
        X