অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় পাকতিকা প্রদেশে ১ কোটি ২৫ লাখ আফগানি ব্যয়ে বিশেষায়িত স্বাস্থ্যকেন্দ্র নির্মিত

ইমারাতে ইসলামিয়া প্রশাসন স্বাস্থ্যখাতের উন্নয়নে দেশের দুর্গম ও অনুন্নত অঞ্চলে শিশুদের জন্য বিশেষায়িত সেবা নিশ্চিত করতে বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং অপুষ্টি মোকাবেলায় পাকতিকা প্রদেশে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য একটি নতুন স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা করেছে ইমারাতে ইসলামিয়া।
পাক্তিকা প্রাদেশিক সরকার জানিয়েছে, পাকতিকা প্রদেশের খওয়াজিখাও জেলায় এই কেন্দ্রটি নির্মান করা হয়েছে। ১২৫ মিলিয়ন আফগানি ব্যয়ে নির্মিত এই কেন্দ্রটিতে ছয়টি চিকিৎসা কক্ষ রয়েছে। এটি খওয়াজিখাও জেলা এবং পার্শ্ববর্তী জেলা ও আশপাশের এলাকার শিশুদের সেবা প্রদান করবে। জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) আর্থিক সহায়তায় কেন্দ্রটি নির্মিত হয়েছে।
এই উদ্যোগের ফলে স্থানীয় বাসিন্দারা এখন নিজ এলাকায় সহজে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেনে। স্বাস্থ্যসেবা খাতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে দেশের বিভিন্ন অঞ্চলে চিকিৎসাসেবার মানোন্নয়ন হবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র
1. Treatment Center for Malnourished Children Established in Paktika
– https://tinyurl.com/359nhccb

Comment