কর্মসংস্থান ও নিরাপত্তা জোরদারে পাঞ্জশিরে পুলিশ ও সরকারি বিভাগে ৪০০ যুবক নিয়োগ দিচ্ছে ইমারাতে ইসলামিয়া

পাঞ্জশির প্রদেশে যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রদেশের ৪০০ জন তরুণকে পুলিশ বাহিনীসহ বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ দিচ্ছে ইমারাতে ইসলামিয়া।
পাঞ্জশির পুলিশ প্রধান কারি আহমদউল্লাহ বদর হাফিযাহুল্লাহ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কার্যালয়ের সামরিক উপ-প্রধান শেখ মোহাম্মদ নজর হাফিযাহুল্লাহর মধ্যে বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠকে নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করা এবং নিরাপত্তা বাহিনীকে আধুনিক সরঞ্জামে সজ্জিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ প্রধান কারি আহমাদুল্লাহ বদর হাফিযাহুল্লাহ বলেন, এই উদ্যোগের মাধ্যমে প্রদেশের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নিরাপত্তা ও প্রশাসনিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধি করা হবে।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন ধাপে নিয়োগ কার্যক্রমের মাধ্যমে পাঞ্জশির প্রদেশের বহু তরুণ নিরাপত্তা ও সিভিল ডিফেন্স বাহিনীতে যোগ দিয়েছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে প্রদেশে স্থিতিশীলতা ও উন্নয়ন আরও সুদৃঢ় হবে।
তথ্যসূত্র
1.Dozens of Panjshir Youth Being Recruited into Police Ranks
– https://tinyurl.com/46vyb7t5

Comment