Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ১৯ যিলকদ, ১৪৪৭ হিজরি || ০৮ মে, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ১৯ যিলকদ, ১৪৪৭ হিজরি || ০৮ মে, ২০২৬ ঈসায়ী

    আঞ্চলিক বাণিজ্যে নতুন দিগন্ত, চীন-আফগানিস্তান নতুন পরিবহন করিডোর চালু


    ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ ও পণ্য পরিবহনে গতি বাড়াতে চীন ও আফগানিস্তানের মধ্যে তুর্কমেনিস্তান হয়ে একটি বহুমুখী মালবাহী করিডোর চালু করেছে। মধ্য এশিয়াজুড়ে পণ্য পরিবহনকে আরও দ্রুত, কার্যকর ও সুশৃঙ্খল করার ক্ষেত্রে এই করিডোরটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

    লন্ডনে অবস্থিত তুর্কমেনিস্তান দূতাবাস জানিয়েছে, চীন ও আফগানিস্তানের মধ্যে পণ্য পরিবহন ত্বরান্বিত করতে গড়ে তোলা এই নতুন রুটে তুর্কমেনিস্তান গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে যুক্ত হয়েছে।

    উজবেকিস্তান রেলওয়ের সহযোগী প্রতিষ্ঠান উজতেমির ইউল কন্টেইনারের অংশগ্রহণে নির্মিত এই করিডোরটির দৈর্ঘ্য প্রায় ৭ হাজার ৪০০ কিলোমিটার। নতুন ব্যবস্থার মাধ্যমে পণ্য পরিবহনের সময় প্রায় ৩০ দিনে নামিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে।

    এই নতুন রুটের মাধ্যমে, চীন থেকে রেলপথে পণ্য কাজাখস্তানের আলতিনকোল স্টেশন হয়ে উজবেকিস্তানের বুখারা লজিস্টিক কেন্দ্রে পৌঁছাবে। এরপর সেখান থেকে সড়কপথে তুর্কমেনিস্তান অতিক্রম করে আফগানিস্তানের হেরাত প্রদেশে প্রবেশ করবে।

    সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই নতুন করিডোর রেল ও সড়ক পরিবহন নেটওয়ার্ককে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় এনেছে, যার ফলে পণ্য পরিবহন আরও নির্ভরযোগ্য, দ্রুত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

    তথ্যসূত্র
    1. New Afghanistan-China transport corridor launched via Turkmenistan
    https://tinyurl.com/4bu77wyz
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ভিডিও || প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শান্তি ও সমৃদ্ধির প্রতীক ইমারাতে ইসিলামিয়ার পাঞ্জশির প্রদেশ





    প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শান্তি ও সমৃদ্ধির প্রতীক ইমারাতে ইসিলামিয়ার পাঞ্জশির প্রদেশ।

    ভিডিও দেখুন:

    https://archive.org/details/panjshir...natural-beauty

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ভিডিও || আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাণিজ্যিক প্রবেশদ্বার বালখ প্রদেশের হাইরাতান বন্দরে নির্মান করা হচ্ছে একটি অত্যাধুনিক কার্গো টার্মিনাল




      আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাণিজ্যিক প্রবেশদ্বার বালখ প্রদেশের হাইরাতান বন্দরে নির্মান করা হচ্ছে একটি অত্যাধুনিক কার্গো টার্মিনাল। আধুনিক নকশা ও কার্যকর পরিবহন ব্যবস্থার সমন্বয়ে নির্মিতব্য এই টার্মিনাল দেশের বাণিজ্য ও পণ্য পরিবহন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

      ভিডিও দেখুন:
      ​আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাণিজ্যিক প্রবেশদ্বার বালখ প্রদেশের হাইরাতান বন্দরে নির্মান করা হচ্ছে একটি অত্যাধুনিক কার্গো টার্মিনাল। আধুনিক নকশা ও কার্যকর পরিবহন ব্যবস্থার সমন্বয়ে নির্মিতব্য এই টার্মিনাল দেশের বাণিজ্য ও পণ্য পরিবহন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

      ভিডিও দেখুন:
      ​আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাণিজ্যিক প্রবেশদ্বার বালখ প্রদেশের হাইরাতান বন্দরে নির্মান করা হচ্ছে একটি অত্যাধুনিক কার্গো টার্মিনাল। আধুনিক নকশা ও কার্যকর পরিবহন ব্যবস্থার সমন্বয়ে নির্মিতব্য এই টার্মিনাল দেশের বাণিজ্য ও পণ্য পরিবহন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

      ভিডিও দেখুন:






      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        পাকিস্তানের হাঙ্গু এবং ওয়াজিরিস্তানে ইত্তেহাদুল মুজাহিদিনের আরও ৫ অভিযান: অন্তত ১৩ সন্ত্রাসী সেনা হতাহত



        ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের (আইএমপি) সামরিক নেতৃত্ব নিশ্চিত করেছে যে, দলটির মুজাহিদিনরা গত ৫মে মঙ্গলবার, পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান এবং হাঙ্গু জেলায় আরও ৫টি পৃথক সামরিক অপারেশন পরিচালনা করেছেন। এসময় মুজাহিদদের ৩টি অভিযানেই পাকিস্তানের সন্ত্রাসী সেনাবাহিনীর অন্তত ১৩ সদস্য হতাহত হয়েছে।

        আইএমপি মুখপাত্র মাহমুদুল হাসান (হাফিযাহুল্লাহ) জানান, মুজাহিদিনরা গত ৫মে মঙ্গলবার, পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের দাত্তা খেইল, মিরানশাহ এবং গোলাম খান সীমান্ত এলাকাগুলোতে ৩টি পৃথক অভিযান পরিচালনা করেছেন। অভিযানগুলো সন্ত্রাসী সেনাবাহিনীর একটি সামরিক ঘাঁটি, সামরিক পোস্ট এবং গাড়িবহর লক্ষ্য করে চালানো হয়েছে। এসকল অভিযানে মুজাহিদিনরা ২টি কোয়াড-কপ্টার ড্রোন এবং ১টি বিস্ফোরক ডিভাইস ব্যবহার করেন। এই অভিযানগুলোর মধ্যে গোলাম খান সীমান্তে অবস্থিত সামরিক ঘাঁটিতে মুজাহিদদের পরিচালিত ড্রোন হামলায় অন্তত ৭ সন্ত্রাসী সেনা সদস্য হতাহত হয়েছে। এছাড়াও দাত্তা খেইল এবং মিরানশাহে মুজাহিদদের পরিচালিত অভিযানে সন্ত্রাসী বাহিনীতে ব্যাপক হতাহত ও আর্থিক ক্ষতি হয়।

        এদিন মুজাহিদিনরা হাঙ্গু জেলার তাল নারিয়াব বাঁধ এবং তেশাল মাল এলাকায় আরও ২টি অভিযান পরিচালনা করেছেন। অভিযানগুলো সন্ত্রাসী এফসি ফোর্সের ২টি সামরিক পোস্ট লক্ষ্য করে স্নাইপার রাইফেল ব্যবহার করে চালানো হয়। এরমধ্যে ইকরাত পোস্টে মুজাহিদদের পরিচালিত হামলায় ১ এফসি সদস্য আহত হয় এবং গোলাগুলির ফলে পোস্টে স্থাপিত সোলার সিস্টেম অকার্যকর হয়ে পড়ে।

        তথ্যসূত্র:
        https://tinyurl.com/jr7waat8
        https://tinyurl.com/ynsw9sec
        https://tinyurl.com/4mccv2fb
        https://tinyurl.com/mr2ehmmw
        https://tinyurl.com/37paz68m
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          নাগরিককে মারধরের ঘটনায় কাবুলে নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করল ইমারাতে ইসলামিয়া প্রশাসন



          আইনের শাসন ও নাগরিক সুরক্ষা নিশ্চিত করতে বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করেছে ইমারাতে ইসলামিয়া প্রশাসন। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক নাগরিককে মারধরের ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে কাবুল শহরের তাইমানি এলাকা থেকে গ্রেপ্তার করেছে ইমারাতে ইসলামিয়া কর্তৃপক্ষ।

          প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এক নিরাপত্তারক্ষী একজন নাগরিককে মারধর করছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

          কাবুলের দায়িত্বরত চতুর্থ নিরাপত্তা জোনের টিম অভিযান চালিয়ে তাকে আটক করে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কাবুল একিউ-র অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগে পাঠিয়ে দেয়া হয়।

          ইমারাতে ইসলামিয়া কর্তৃপক্ষ জানায়, আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং যেকোনো ধরনের অন্যায় আচরণের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরাপত্তাকর্মীর দায়িত্ব মানুষের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করা, নাগরিকদের ওপর নির্যাতন কোনো অবস্থাতেই সহ্য করা হবে না এবং আইনের আওতায় এটির জবাবদিহি নিশ্চিত করা হবে।


          তথ্যসূত্র
          1. New Afghanistan-China transport corridor launched via Turkmenistan
          https://tinyurl.com/4vbv2k7u
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            মালির দু’টি অঞ্চলে জেএনআইএম মুজাহিদদের ৫টি সফল অভিযান: ৩টি সামরিক অবস্থান বিজয়



            আল-কায়েদা পশ্চিম আফ্রিকা শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিনরা সম্প্রতি মালির টিম্বুকটো এবং মোপ্তি রাজ্যে ৫টি পৃথক অভিযান পরিচালনা করেছেন। এসকল অভিযানের মাধ্যমে মুজাহিদিনরা জান্তা বাহিনীর ৩টি সামরিক অবস্থানের নিয়ন্ত্রণ নিয়েছেন।

            আয-যাল্লাকা মিডিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, গত ৭মে বৃহস্পতিবার সন্ধ্যায়, জেএনআইএম মুজাহিদিনরা মালির মোপ্তি রাজ্যে একটি সফল অভিযান পরিচালনা করেছেন। রাজ্যের কারমুদি শহরে অবস্থিত জান্তা বাহিনীর একটি সামরিক চৌকি লক্ষ্য করে মুজাহিদিনরা অতর্কিত এই আক্রমণটি চালান। এতে জান্তা বাহিনীতে হতাহতের ঘটনা ঘটে এবং অন্যরা জীবন বাঁচাতে সামরিক অবস্থান ছেড়ে পালিয়ে যায়। জান্তা সদস্যদের এই পলায়নের পর মুজাহিদিনরা সামরিক চৌকিটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন।

            এদিকে গত ৬মে বুধবার সন্ধ্যায়, জেএনআইএম মুজাহিদিনরা মোপ্তি রাজ্যের গুমাসাগু এবং কারকুরি এলাকায় আরও ২টি সামরিক অপারেশন পরিচালনা করেন। অতর্কিত অভিযানগুলো উক্ত এলাকায় অবস্থিত মালিয়ান সেনাবাহিনীর (জান্তা) অনুগত মিলিশিয়াদের দুটি সদর দপ্তর লক্ষ্য করে চালানো হয়। এতে মিলিশিয়া বাহিনীতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এবং বস্তুগত ক্ষয়ক্ষতি হয়। ব্যাপক সংঘর্ষের ফলে অন্য মিলিশিয়া সদস্যরা জীবন বাঁচাতে নিজেদের অবস্থান ছেড়ে পালিয়ে গেলে মুজাহিদিনরা উভয় সদর দপ্তরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেন।

            এর আগে গত ৪মে সকালে, জেএনআইএম মুজাহিদিনরা মালির টিম্বুকটো রাজ্যের গোন্দাম এবং সোম্বি এলাকায় ২টি অভিযান পরিচালনা করেন। অভিযানগুলো রাশিয়ার ভাড়াটে আফ্রিকান কর্পস মিলিশিয়া এবং মালির জান্তা বাহিনীর যৌথ টহল দলকে টার্গেট করে চালানো হয়। এতে শত্রু বাহিনীর ২টি সামরিক গাড়ি লক্ষ্যবন্তুতে পরিণত হয় এবং জান্তা ও রাশিয়ান বাহিনীতে হতাহতের ঘটনা ঘটে।


            তথ্যসূত্র:
            https://tinyurl.com/rk7rffc6
            https://tinyurl.com/mprcty5m
            https://tinyurl.com/bw4hr3zn
            https://tinyurl.com/4bvr8pu6
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment

            Working...
            X