Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ২৬ যিলকদ, ১৪৪৭ হিজরি || ১৫ মে, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ২৬ যিলকদ, ১৪৪৭ হিজরি || ১৫ মে, ২০২৬ ঈসায়ী

    TAPI প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ এর পাশাপাশি তরল ও কৃত্রিম গ্যাস উৎপাদনের উদ্যোগ নিয়েছে ইমারাতে ইসলামিয়া






    আফগানিস্তানের জ্বালানি খাতে আঞ্চলিক সহযোগিতা ও স্বনির্ভরতা জোরদারে বড় ধরণের উদ্যেগ নিয়েছে ইমারাতে ইসলামিয়া। তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান-ভারত (TAPI) গ্যাস পাইপলাইন প্রকল্পের আফগানিস্তান অংশের নির্মাণকাজ ৫৫ কিলোমিটার অগ্রসর হয়েছে এবং আরও ১২৫ কিলোমিটার জমিতে ভিত্তি প্রস্তুত করা হয়েছে।

    খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের মুখপাত্র হুমায়ুন আফগান হাফিযাহুল্লাহ জানিয়েছেন, গ্যাস পরিবহনের পাশাপাশি TAPI প্রকল্পের গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন, তরল গ্যাস এবং কৃত্রিম গ্যাস উৎপাদনের পরিকল্পনাও এগিয়ে চলছে। তিনি জানান, পাইপলাইন সম্প্রসারণের জন্য ১২৫ কিলোমিটার রুট প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া পাইপলাইন পরিবহনের জন্য ১০৭ কিলোমিটার সড়ক প্রস্তুত করা হয়েছে এবং নতুন পাইপলাইন নির্মাণস্থলে পৌঁছেছে।

    TAPI প্রকল্পের আওতায় আজিজি গ্রুপ বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। হেরাত প্রদেশে পাইপলাইন সম্প্রসারণের কাজ এ বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে বলেও আশা করা হচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, TAPI গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে দেশের জ্বালানি ঘাটতি কমবে, শিল্পকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।

    তথ্যসূত্র
    1. TAPI Project Advances; Efforts to Produce Electricity in Afghanistan
    https://tinyurl.com/8crbspk2
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    দেশীয় পণ্যে আস্থা বাড়াতে ও নিম্নমানের পণ্য আমদানি রোধে ইমারাতে ইসলামিয়ার যুগান্তকারী পদক্ষেপ



    ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জাতীয় মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ দেশের কেন্দ্রীয় অঞ্চল ও সীমান্তবন্দরগুলোতে আধুনিক মাননিয়ন্ত্রণ পরীক্ষাগার স্থাপন ও সেগুলোকে প্রয়োজনীয় সরঞ্জামে সজ্জিত করার লক্ষ্যে ভারতীয় প্রতিষ্ঠান টিসিআরসি (TCRC)-এর সঙ্গে ৪৬ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইমারাতে ইসলামিয়ার অর্থনৈতিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রী মৌলভী আব্দুল গনি বারাদার উপস্থিত ছিলেন।

    জাতীয় মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রধান ফয়জুল্লাহ তামীম হাফিযাহুল্লাহ জানান, পাঁচ বছর মেয়াদি এই চুক্তির আওতায় দেশের কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ বন্দরগুলোতে মাননিয়ন্ত্রণ অবকাঠামো উন্নয়ন করা হবে। তাঁর ভাষায়, এই উদ্যোগ দেশের আমদানি ও দেশীয় পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ ব্যবস্থাকে শক্তিশালী করতে মৌলিক ভূমিকা পালন করবে।

    তিনি আরও বলেন, চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি বিদ্যুৎ, নির্মাণসামগ্রী ও বস্ত্র—এই তিন খাতে দেশের নয়টি বন্দর ও কেন্দ্রে প্রয়োজনীয় পরীক্ষাগার যন্ত্রপাতি সরবরাহ ও স্থাপন করবে। একই সঙ্গে তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান, যাতে তারা নিম্নমানের পণ্য উৎপাদন ও আমদানি থেকে বিরত থেকে স্বীকৃত মানদণ্ড অনুসারে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করেন।

    অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আধুনিক পরীক্ষাগার স্থাপন ও প্রয়োজনীয় সরঞ্জাম সংযোজনের মাধ্যমে দেশীয় পণ্যের প্রতি আস্থা বৃদ্ধি পাবে, নিম্নমানের পণ্য আমদানি কমবে এবং রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে। দীর্ঘদিন ধরে দেশের বন্দরগুলোতে মান যাচাইয়ের পর্যাপ্ত সুবিধার অভাব নিয়ে যে উদ্বেগ ছিল, এই উদ্যোগ তা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


    তথ্যসূত্র
    1. Afghanistan Signs $46M Deal to Develop and Equip Quality Laboratories
    https://tinyurl.com/2w4aprhp
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ভিডিও || ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে পুলিশের নতুন আধুনিকায়ন; নতুন যানবাহন ও মোটরসাইকেল বিতরণ



      ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং জনসেবার গতি ত্বরান্বিত করতে কয়েক হাজার নতুন মোটরসাইকেল ও দ্রুতগামী যানবাহন বিতরণ করেছে।

      স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, এই কর্মসূচির আওতায় জননিরাপত্তায় নিয়োজিত পুলিশকে ২,০০০টি মোটরসাইকেল প্রদান করা হয়েছে। এছাড়া কাবুল পুলিশ কমান্ডকে ১০০টি, অগ্নিনির্বাপণ পুলিশকে ৫০টি এবং ট্রাফিক পুলিশকে ১৫০টি মোটরসাইকেল ও দ্রুতগামী যানবাহন প্রদান করা হয়েছে।

      ভিডিও দেখুন:


      লিংক: https://archive.org/details/new-poli...in-afghanistan
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment

      Working...
      X