শরিয়ত বাস্তবায়ন ও জিহাদের ইতিহাস সংরক্ষণে আলেমদের প্রতি বিশেষ নির্দেশনা আমীরুল মু’মিনীনের

জিহাদের ইতিহাস, শহীদদের স্মৃতি এবং জিহাদি নিদর্শন সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনে আলেমদের প্রতি আহ্বান জানিয়েছেন আমীরুল মু’মিনীন শাইখুল হাদিস মৌলভী হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহ। ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পারওয়ান ও কাপিসা প্রদেশের উলামা পরিষদের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি-সহ বিভিন্ন আলেম ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমীরুল মু’মিনীন হাফিযাহুল্লাহ বলেন, দ্বীনি জ্ঞান আল্লাহ তাআলার এক মহান নেয়ামত এবং আলেমরা এই জ্ঞানের আমানতদার। শরিয়তের বিধান বাস্তবায়ন, জনগণকে সঠিক দিকনির্দেশনা প্রদান এবং ইমারাতে ইসলামিয়া জারি করা ফরমানসমূহের গুরুত্ব মানুষের কাছে তুলে ধরা আলেমদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি আলেমদের মধ্যে ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, তাদের ঐক্য মুসলিম উম্মাহর সংহতি শক্তিশালী করতে সহায়তা করবে। এ লক্ষ্যেই নিয়মিত ফিকহি মজলিস আয়োজনের মাধ্যমে শরিয়তসংক্রান্ত বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করা প্রয়োজন।
আমীরুল মু’মিনীন হাফিযাহুল্লাহ তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের জিহাদি নিদর্শন সংরক্ষণ বিভাগের সঙ্গে পূর্ণ সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, শহীদদের কবর ও স্মৃতিস্তম্ভে পরিচিতিমূলক ফলক স্থাপন, তাদের জীবনী ও ত্যাগের ইতিহাস সংরক্ষণ এবং জিহাদপর্ব নিয়ে বই ও গবেষণামূলক রচনা প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুজাহিদদের আত্মত্যাগ, শহীদদের ইতিহাস এবং জিহাদের মর্যাদা পৌঁছে দিতে এসব উদ্যোগ অপরিহার্য।
বৈঠক শেষে উপস্থিত আলেমগণ আমীরুল মু’মিনীনের নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করেন এবং শরিয়াভিত্তিক ইসলামী ব্যবস্থার প্রতি তাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন।
3তথ্যসূত্র
1. The Supreme Leader of the Islamic Emirate of Afghanistan (IEA), Sheikh Mawlawi Hibatullah Akhundzada, has urged religious scholars
– https://tinyurl.com/36x3n7hp