Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ২০ যিলহজ্ব, ১৪৪৭ হিজরি || ৭ জুন, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ২০ যিলহজ্ব, ১৪৪৭ হিজরি || ৭ জুন, ২০২৬ ঈসায়ী

    আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে সকল বৈঠকে আফগানিস্তানের প্রতিনিধিত্ব জরুরি: জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ






    আঞ্চলিক সহযোগিতা, অর্থনৈতিক সম্পর্কের সম্প্রসারণ এবং পারস্পরিক কূটনৈতিক আস্থা জোরদারে বিভিন্ন আঞ্চলিক বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ। তিনি বলেছেন, আফগান জনগণের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং অঞ্চলের ভবিষ্যৎ-সংশ্লিষ্ট পরিকল্পনা ও উদ্যোগে অংশগ্রহণের স্বার্থে আফগানিস্তানের সকল আঞ্চলিক বৈঠকে উপস্থিত থাকা প্রয়োজন।

    টোলোনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেন, ইমারাতে ইসলামিয়া এসব বৈঠকে অংশগ্রহণ করতে আগ্রহী এবং সেখানে গৃহীত সিদ্ধান্ত ও নীতিনির্ধারণী দিকনির্দেশনায় আফগানিস্তানের অবস্থানকে গুরুত্ব দেওয়া উচিত। তাঁর ভাষায়, আফগানিস্তানের অবস্থান বিবেচনায় নেওয়া হলে এসব বৈঠকের কার্যকারিতা যেমন বৃদ্ধি পাবে, তেমনি সংশ্লিষ্ট দেশগুলোও অধিকতর সুফল অর্জন করতে সক্ষম হবে।

    এদিকে আফগানিস্তানের অর্থনীতি মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানের পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। ফলে আফগানিস্তানের অংশগ্রহণ ছাড়া আঞ্চলিক বিভিন্ন বিষয়ে পরিচালিত আলোচনা পূর্ণাঙ্গ ও দীর্ঘস্থায়ী ফলাফল বয়ে আনতে পারে না। মন্ত্রণালয়ের পেশাগত বিষয়ক উপমন্ত্রী আব্দুল লতিফ নজারি হাফিযাহুল্লাহ বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে আঞ্চলিক স্থিতিশীলতা আফগানিস্তানের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। তাঁর মতে, আফগানিস্তান এবং প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বিদ্যমান। তাই ইমারাতে ইসলামিয়ার প্রতিনিধিদের সকল আঞ্চলিক বৈঠকে উপস্থিত থাকা প্রয়োজন, যাতে একদিকে আফগানিস্তানের দৃষ্টিভঙ্গি আঞ্চলিক দেশগুলোর কাছে তুলে ধরা যায় এবং অন্যদিকে দেশটি আঞ্চলিক অগ্রগতি ও পরিবর্তন সম্পর্কে অবগত থাকতে পারে।

    এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরাও আফগানিস্তানের অংশগ্রহণের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষক সামিউল্লাহ আহমদজাই বলেন, ইমারাতে ইসলামিয়ার অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত কোনো বৈঠক প্রত্যাশিত ফলাফল দিতে সক্ষম হবে না। কারণ আঞ্চলিক অনেক গুরুত্বপূর্ণ বিষয় সরাসরি আফগানিস্তানের সঙ্গে সম্পর্কিত এবং সেগুলো নিয়ে কার্যকর আলোচনা দেশটির সম্পৃক্ততা ছাড়া সম্ভব নয়।

    এমন সময় এসব মন্তব্য সামনে এলো, যখন রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা টাস জানিয়েছে যে, সাংহাই সহযোগিতা সংস্থা (SCO), স্বাধীন রাষ্ট্রসমূহের কমনওয়েলথ (CIS) এবং সমষ্টিগত নিরাপত্তা চুক্তি সংস্থা (CSTO) চলতি বছরের শেষ দিকে মধ্য এশিয়ার নিরাপত্তা ও আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে একটি যৌথ বৈঠক আয়োজনের পরিকল্পনা করছে। বিশ্লেষকদের মতে, আফগানিস্তানকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় দেশটির সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ ধরনের উদ্যোগের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন কঠিন হতে পারে।


    তথ্যসূত্র
    1. Mujahid Calls for Afghanistan’s Inclusion in All Regional Meetings
    https://tinyurl.com/mr2wstcf
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    দেশীয় কৃষি প্রযুক্তির প্রসারে কৃষিযন্ত্র উৎপাদনে ইমারাতে ইসলামিয়ার নতুন পদক্ষেপ


    ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ন্যাশনাল ডেভেলপমেন্ট কোম্পানি (এনডিসি) দেশের কৃষক ও কৃষিভিত্তিক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজন মেটাতে দেশেই উৎপাদিত বিভিন্ন ধরনের কৃষিযন্ত্র ও কৃষি সরঞ্জাম বাজারজাত করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক কৃষি ব্যবস্থাকে আরও কার্যকর ও উৎপাদনশীল করে তুলতে এসব যন্ত্রপাতি কৃষকদের জন্য সহজলভ্য করা হয়েছে।

    এনডিসির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চমানসম্পন্ন দেশীয় প্রযুক্তিতে নির্মিত এসব কৃষিযন্ত্রের মধ্যে রয়েছে শস্য মাড়াই যন্ত্র, লেজার লেভেলার, তিন, সাত, নয় ও এগারো সারিবিশিষ্ট চারা রোপণ যন্ত্রসহ কৃষিকাজে ব্যবহৃত আরও বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম। প্রতিষ্ঠানটি জানিয়েছে, উৎপাদিত প্রতিটি যন্ত্র উন্নত মান নিশ্চিত করে প্রস্তুত করা হয়েছে, যাতে কৃষক ও কৃষি প্রতিষ্ঠানগুলো নির্ভরযোগ্যভাবে এগুলো ব্যবহার করতে পারে।

    সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বিদেশি সমজাতীয় পণ্যের তুলনায় অত্যন্ত সাশ্রয়ী মূল্যে এসব কৃষিযন্ত্র খুচরা ও পাইকারি উভয় পর্যায়ে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি ক্রেতাদের আস্থা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি পণ্যের সঙ্গে এক বছরের আনুষ্ঠানিক গ্যারান্টিও প্রদান করা হবে।

    এনডিসি দেশের বিভিন্ন মন্ত্রণালয়, জাতীয় পর্যায়ের ব্যবসায়ী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, কোম্পানি এবং কৃষকদের কাবুলে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় পরিদর্শন করে এসব পণ্য ক্রয়ের জন্য চুক্তি স্বাক্ষরের আহ্বান জানিয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, দেশীয়ভাবে উৎপাদিত কৃষিযন্ত্রের ব্যবহার বৃদ্ধি পেলে কৃষি খাতের উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


    তথ্যসূত্র
    1. NDC Markets Locally Made Agricultural Machinery
    https://tinyurl.com/zp9uu8t5
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ভিডিও || ইমারাতে ইসলামিয়ার রাজধানী কাবুলের বারাকি মোড়ে নির্মিতব্য ফ্লাইওভারের নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলেছে



      ইমারাতে ইসলামিয়ার রাজধানী কাবুলের বারাকি মোড়ে নির্মিতব্য ফ্লাইওভারের সাপোর্ট কলামগুলোর নির্মাণকাজ প্রযুক্তিগত মান বজায় রেখে দ্রুত এগিয়ে চলেছে।

      ভিডিও দেখুন:




      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ইমারাতে ইসলামিয়ার নিমরোজ প্রাদেশিক হাসপাতালের জন্য ১৩০ মিলিয়ন আফগানি মূল্যের আধুনিক চিকিৎসা সরঞ্জাম ক্রয়




        ইমারাতে ইসলামিয়ার জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানের নিমরোজ প্রদেশের নতুন প্রাদেশিক হাসপাতালের জন্য ১৩০ মিলিয়ন আফগানি মূল্যের আধুনিক চিকিৎসা সরঞ্জাম ক্রয় করা হয়েছে।

        জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালটির জন্য ১৩০ মিলিয়ন আফগানি মূল্যের সিটি স্ক্যান ও এমআরআই মেশিনসহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। এই উদ্যোগটি জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মৌলভী নূর জালাল জালালি হাফিযাহুল্লাহর নেতৃত্বে এবং সৌদি আরবের নাগরিক শাইখ আবদুল্লাহ বিন আল থানির সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে।

        বিবৃতিতে বলা হয়েছে, উন্নত এই সরঞ্জামগুলো অদূর ভবিষ্যতে স্থাপন ও চালু করা হবে। এতে নিমরোজের বাসিন্দাদের জন্য স্বাস্থ্যসেবার মান এবং চিকিৎসাসেবার প্রাপ্যতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

        উল্লেখ্য, নিমরোজ প্রাদেশিক হাসপাতালটি ১০০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক স্বাস্থ্যকেন্দ্র, যা গত বছর ১৫ কোটি আফগানি ব্যয়ে নির্মাণ ও উদ্বোধন করা হয়। এর আগে এই অঞ্চলের বাসিন্দাদের উন্নত চিকিৎসার জন্য হেরাত বা অন্যান্য প্রদেশে যেতে হতো। এজাতীয় উদ্যোগের মাধ্যমে স্থানীয়দের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছে ইমারাতে ইসলামিয়ার জনস্বাস্থ্য মন্ত্রণালয়।


        তথ্যসূত্র
        1. 130 million Afghanis, was procured for the hospital.Residential land plots have been distributed to returning Afghan families
        https://tinyurl.com/y224dufw
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment

        Working...
        X