Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ২৩ যিলহজ্ব, ১৪৪৭ হিজরি || ১০ জুন, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ২৩ যিলহজ্ব, ১৪৪৭ হিজরি || ১০ জুন, ২০২৬ ঈসায়ী

    আফগানিস্তানে পাকিস্তানি সন্ত্রাসী সেনাবাহিনীর বর্বর হামলায় শহীদের সংখ্যা বেড়ে ১৯



    ​ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের খোস্ত, কুনার ও পাকতিকা প্রদেশের বিভিন্ন এলাকায় পাকিস্তানি সন্ত্রাসী সেনাবাহিনীর বর্বর হামলায় শহীদের সংখ্যা বেড়ে ১৯ জনে দাড়িয়েছে। এ হামলায় আহত হয়েছেন আরও ১৪ জন।

    স্থানীয় সূত্র জানায়, ৯ জুন, মঙ্গলবার দিবাগত রাতে পাক বাহিনীর বর্বর হামলায় খোস্ত প্রদেশের স্পেরা জেলায় এক নারী ও আট শিশুসহ ৯ জন শহীদ হন। নিহত শিশুদের বয়স সাত থেকে দশ বছরের মধ্যে। একই জেলায় আরও ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে এক পুরুষ, এক নারী ও আট শিশু রয়েছে।

    অপরদিকে, পাকতিকা প্রদেশের বারমাল জেলার কাজি খেল এলাকায় পাকিস্তানি হামলায় দুই ছেলে ও এক মেয়েসহ তিন শিশু শহীদ হয়েছে। সূত্র জানিয়েছে, শিশুদের সকলের বয়স দশ বছরের নিচে।

    ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ এক বিবৃতিতে বলেন, ‘পাকিস্তানি সেনাবাহিনী আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং বেসামরিক বাড়িঘরে বোমা হামলা চালিয়েছে। এই হামলায় এগারো শিশু, এক নারী ও এক প্রবীণ নাগরিক শহীদ হয়েছেন এবং আরও চৌদ্দ জন নারী ও শিশু আহত হয়েছে।’ তিনি এই হামলাকে ‘মানবতাবিরোধী অপরাধ ও আগ্রাসন’ হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানান এবং তাৎক্ষণিকভাবে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান।

    উল্লেখ্য, গত মার্চ মাসে কাবুলের একটি পুনর্বাসন কেন্দ্রে পাকিস্তানি হামলায় কমপক্ষে ২৬৯ জন শহীদ হয়েছিল, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জটিল করে তোলে। জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে এই সংঘাতে অন্তত ৩৭২ জন আফগান বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন এবং ৩৯৭ জন আহত হয়েছেন।

    তথ্যসূত্র
    1. Death Toll from Pakistani Strike in Khost’s Spera District Rises to 19
    https://tinyurl.com/3m3ahhtv
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    আফগান ভূখণ্ডে আবারও পাক সন্ত্রাসী সামরিক বাহিনীর হামলা, ১১ শিশুসহ শহীদ ১৩



    ৯ জুন দিবাগত গভীর রাতে আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে পাকিস্তানি সন্ত্রাসী সামরিক বাহিনী। তারা আফগানিস্তানের সীমান্তবর্তী কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশে বেসামরিক নাগরিকদের বাড়িঘরে বোমা হামলা চালিয়েছে।

    ইমারাতে ইসলামিয়া সরকারের মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ ঘটনাটি নিশ্চিত করেছেন।

    এই হামলায় ১১ শিশু ও ১ নারীসহ মোট ১৩ জন শহীদ হয়েছেন। এছাড়া আহত হয়েছেন নারীশিশুসহ আরও ১৪ জন।

    এই অমানবিক ও অবৈধ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/3n6cskc2
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment

    Working...
    X