Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ২৬ যিলহজ্ব, ১৪৪৭ হিজরি || ১৩ জুন, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ২৬ যিলহজ্ব, ১৪৪৭ হিজরি || ১৩ জুন, ২০২৬ ঈসায়ী

    ইমারাতে ইসলামিয়ার প্রচেষ্টায় পাকিস্তানের কারাগার থেকে ৮০০ আফগান নাগরিক মুক্ত



    পাকিস্তানের বিভিন্ন কারাগার থেকে গত এক সপ্তাহে প্রায় ৮০০ আফগান নাগরিক মুক্তি পেয়েছেন এবং পরবর্তীতে তারা আফগানিস্তানে ফিরে এসেছেন বলে জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শরণার্থী ও প্রত্যাবর্তন বিষয়ক মন্ত্রণালয়।

    মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, মুক্তিপ্রাপ্ত ব্যক্তিরা তোরখাম ও স্পিন বোল্ডাক সীমান্তপথ দিয়ে দেশে প্রবেশ করেছেন। ইমারাতে ইসলামিয়ার শরণার্থী মন্ত্রণালয়ের দেওয়া তথ্য হতে জানা যায়, আটক ব্যক্তিদের বেশিরভাগের কাছেই বৈধ কাগজপত্র থাকলেও, পাকিস্তানের বিভিন্ন শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয় এবং একদিন থেকে শুরু করে সর্বোচ্চ দশদিন পর্যন্ত আটকে রাখা হয়।

    শরণার্থী ও প্রত্যাবর্তন বিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত চার বছরে ইমারাতে ইসলামিয়ার কূটনৈতিক প্রতিষ্ঠানগুলোর ধারাবাহিক প্রচেষ্টার ফলে পাকিস্তানের বিভিন্ন কারাগারে বন্দি থাকা হাজার হাজার আফগান নাগরিক মুক্তি পেয়েছেন এবং স্বদেশে প্রত্যাবর্তনের সুযোগ লাভ করেছেন। মন্ত্রণালয়ের মতে, এ প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে এবং বিদেশে আটক আফগান নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে।

    তথ্যসূত্র
    1. Nearly 800 Afghans released from Pakistani prisons
    https://files.fm/u/yhjtadkfnr
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    উরুজগান প্রদেশে দুই কোটি আফগানি ব্যয়ে দুটি হাসপাতাল নির্মাণ শুরু করেছে ইমারাতে ইসলামিয়া



    ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উরুজগান প্রদেশে দুই কোটি আফগানি ব্যয়ে দুটি হাসপাতাল নির্মাণকাজ শুরু হয়েছে। স্বাস্থ্যখাতের এই গুরুত্বপূর্ণ উদ্যোগটি প্রদেশের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের জন্য উন্নত স্বাস্থ্যসেবার দ্বার উন্মোচন করবে।

    ইমারাতে ইসলামিয়ার প্রাদেশিক জনস্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতাল দুটি উরুজগান প্রদেশের গিজাব জেলার নেক আবাদ ও সারি নাওয়া এলাকায় নির্মিত হচ্ছে। দীর্ঘদিন ধরে এসব এলাকায় পর্যাপ্ত স্বাস্থ্যসেবার অভাব ছিল। নতুন এই হাসপাতালগুলো চালু হলে এলাকার হাজার হাজার মানুষ উপকৃত হবেন।

    কর্তৃপক্ষ জানায়, প্রতিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা, জরুরি সেবা, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা থাকবে। পাশাপাশি, হাসপাতাল দুটিতে যোগ্য চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হবে।

    গিজাব জেলার স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় স্বাস্থ্যসেবার অভাবে মানুষ ভোগান্তিতে পড়তেন। এখন বাড়ির কাছেই চিকিৎসা সেবা পাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় তারা স্বস্তি বোধ করছেন।

    ইমারাতে ইসলামিয়া ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। উরুজগানের এই হাসপাতাল নির্মাণ প্রকল্প তারই ধারাবাহিক অংশ। প্রকল্পটি সম্পন্ন হলে গিজাব ও আশপাশের এলাকার লক্ষাধিক মানুষ উন্নত স্বাস্থ্যসেবার আওতায় আসবেন বলে আশা করা হচ্ছে।


    তথ্যসূত্র
    1. Construction work on two hospitals has been launched in Uruzgan Province, with a total cost of 20 million Afghanis.
    https://tinyurl.com/48hyaedy
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ইমারাতে ইসলামিয়ার সীমান্ত পুলিশের অভিযানে অবৈধভাবে পাচার হতে যাওয়া ৪০৯,২০০ মার্কিন ডলার জব্দ


      আফগানিস্তানের হেরাত প্রদেশের ইসলাম কালা স্থলবন্দরে ৪০৯,২০০ মার্কিন ডলার পাচারের একটি প্রচেষ্টা প্রতিহত করেছে ইমারাতে ইসলামিয়ার সীমান্ত পুলিশ। সীমান্ত পুলিশ অধিদপ্তর জানিয়েছে, নিয়মিত তল্লাশি ও নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে চালানো এক অভিযানে এ অর্থ জব্দ করা হয়েছে।

      ইমারাতে ইসলামিয়ার সীমান্ত পুলিশের মুখপাত্র আবিদুল্লাহ ফারুকি হাফিযাহুল্লাহ জানান, এক ব্যক্তি অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ নিয়ে দেশ ত্যাগের চেষ্টা করছিল। সীমান্ত বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হন। তিনি বলেন, জব্দকৃত অর্থের পরিমাণ ৪০৯ হাজার ২০০ মার্কিন ডলার এবং ঘটনাটির সঙ্গে জড়িত ব্যক্তিকে প্রয়োজনীয় তদন্তের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

      ফারুকি হাফিযাহুল্লাহ আরও জানান, আটক ব্যক্তিকে ঘিরে তদন্ত ও যাচাই-বাছাই কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি দেশের সকল নাগরিকের প্রতি বৈধ পদ্ধতিতে মুদ্রা স্থানান্তরের আহ্বান জানিয়ে বলেন, অর্থ লেনদেন ও স্থানান্তরের ক্ষেত্রে আইনসম্মত উপায় অনুসরণ করা সবার দায়িত্ব। অবৈধভাবে অর্থ পাচার বা স্থানান্তরের কোনো সুযোগ নেই এবং এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


      তথ্যসূত্র
      1. institution prevented the smuggling of 409,200 U.S. dollars at the Islam Qala
      https://tinyurl.com/pta8dpj3
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        সোমালিয়ায় শত্রু বাহিনীর বিরুদ্ধে হারাকাতুশ শাবাবের ৯টি পৃথক অভিযান: হতাহত কয়েক ডজন




        আল-কায়েদা পূর্ব আফ্রিকা ভিত্তিক সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা সম্প্রতি সোমালিয়ায় ৯টি পৃথক সামরিক অপারেশন চালিয়েছেন।

        শাহাদাহ এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী, গত ৫ জুন থেকে ১০ জুন পর্যন্ত, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় শরিয়াহ্ বিরোধী মোগাদিশু প্রশাসনের সন্ত্রাসী সামরিক বাহিনীর বিরুদ্ধে অন্তত ৯টি পৃথক অপারেশন পরিচালনা করেছেন। এসকল অভিযানের মধ্যে একটি অভিযান গত ৫ জুন, মুজাহিদিনরা দক্ষিণ-পশ্চিম সোমালিয়ার বে রাজ্যে চালান। মুজাহিদদের এই অভিযানের লক্ষ্যবস্তুতে পরিণত হয় বাইদোয়া শহরের পুলিশ প্রধান আদম মুরগাবে। তার গাড়ি লক্ষ্য করে চালানো এই হামলা থেকে সে অল্পের জন্যে বেঁচে গেলেও তার একাধিক দেহরক্ষী হতাহতের শিকার হয়।

        এদিন নিম্ন শাবেলি রাজ্যের বুফো মহাসড়ক এবং বুলুমারেয়ার এলাকায় ২টি পৃথক অভিযান পরিচালনা করেন হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা। এরমধ্যে বুফো সড়কে মুজাহিদদের হামলায় ৩ শত্রু সেনা হতাহত হয় এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ধ্বংস হয়। সেই সাথে বুলুমারেয়ার এলাকায় একটি শত্রু সমাবেশে মুজাহিদদের অতর্কিত আক্রমণে অনির্দিষ্ট সংখ্যক শত্রু সৈন্য হতাহতের শিকার হয়।

        এদিকে গত ৬ জুন, মুজাহিদিনরা মোগাদিশু প্রশাসনের গুরুত্বপূর্ণ এক কর্মকর্তাকে গেরিলা হামলার মাধ্যমে নিষ্ক্রিয় করতে সক্ষম হন। রাজধানী মোগাদিশুর জানালে জেলায় আবদুল্লাহ হাসান নামক উক্ত কর্মকর্তাকে হত্যা করা হয়। মোগাদিশু প্রশাসনের কারা বিভাগের দায়িত্বশীল থাকা অবস্থায় সে কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সাথে চরম দুর্ব্যবহারের জন্য পরিচিত ছিল।

        এমনিভাবে গত ৯ ও ১০ জুন, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা দক্ষিণ সোমালিয়ার বে রাজ্যের বাইদোয়া শহরে ২টি হামলা চালিয়েছেন। মুজাহিদদের ২টি পৃথক অভিযানে অন্তত ৪ শত্রু সৈন্য নিহত এবং আরও ৪ সৈন্য আহত হয়েছে।


        তথ্যসূত্র:
        https://tinyurl.com/4pvvbx7b
        https://tinyurl.com/frux4pdk
        https://tinyurl.com/ypdm8db6
        https://tinyurl.com/8k93nz5v
        https://tinyurl.com/k7xczj9j
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment

        Working...
        X