Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ১১ মুহাররম, ১৪৪৮ হিজরি || ২৭ জুন, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ১১ মুহাররম, ১৪৪৮ হিজরি || ২৭ জুন, ২০২৬ ঈসায়ী

    রাষ্ট্রীয় চিনিকলের উৎপাদন বাড়াতে প্রথমবারের মতো ৪৫০ জেরিব জমিতে সুগার বিট চাষ করছে ইমারাতে ইসলামিয়া



    দেশীয় চিনি উৎপাদন বৃদ্ধি এবং আমদানিনির্ভরতা কমানোর লক্ষ্যে আফগানিস্তানের বাগলান প্রদেশে অবস্থিত রাষ্ট্রীয় চিনিকল প্রথমবারের মতো ৪৫০ জেরিব (প্রায় ২২২ একর) জমিতে সুগার বিটের চাষ শুরু করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই উদ্যোগ কারখানার কাঁচামালের চাহিদা দেশীয়ভাবে পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও কৃষি উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    বাগলান রাষ্ট্রীয় চিনি কোম্পানির পরিচালক আহমাদ মুখতার শরীফি হাফিযাহুল্লাহ জানান, সুগার বিট চাষের জন্য জার্মানি থেকে ২৮ হাজার মার্কিন ডলার ব্যয়ে প্রায় ১২০ ইউনিট বীজ আমদানি করা হয়েছে। সেই বীজ ব্যবহার করেই ৪৫০ জেরিব (প্রায় ২২২ একর) জমিতে পরীক্ষামূলকভাবে চাষাবাদ শুরু হয়েছে।

    কোম্পানির কারিগরি কর্মকর্তা সারদার মোহাম্মদ বলেন, সুরখ কোটাল ও পুল-ই-খাতুল এলাকায় চলমান এই প্রকল্পে প্রতিদিন প্রায় ৪০০ জন কাজ করছেন। ফলে স্থানীয় বাসিন্দাদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

    প্রকল্পে অংশ নেওয়া কৃষক আবদুল্লাহ জানান, তিনি চিনিকল কর্তৃপক্ষের কাছ থেকে ফসল ভাগাভাগির ভিত্তিতে জমি নিয়ে সুগার বিট চাষ করছেন। এতে তার পরিবারের জীবিকা নির্বাহ সহজ হয়েছে। তিনি বলেন, উৎপাদিত ফসলের অর্ধেক সরকার পাবে এবং বাকি অর্ধেক কৃষকদের থাকবে, যা তাদের জন্য লাভজনক আয়ের উৎস হয়ে উঠেছে।

    আরেক কৃষক দিন মোহাম্মদ বলেন, গত আট মাস ধরে তিনি পরিবার নিয়ে এই এলাকায় বসবাস করছেন এবং এই প্রকল্পে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। তার মতে, এই উদ্যোগে সরকার ও সাধারণ মানুষ উভয়ই উপকৃত হচ্ছেন।

    বাগলান রাষ্ট্রীয় চিনিকলের কর্মকর্তারা জানান, সুগার বিট সংগ্রহের পর সেগুলো কারখানাতেই প্রক্রিয়াজাত করে চিনি উৎপাদন করা হবে। তাদের আশা, এই উদ্যোগ দেশীয় চিনি উৎপাদন বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং চিনি আমদানির ওপর নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


    তথ্যসূত্র
    1. Baghlan Sugar Company Expands Production with Sugar Beet Farming
    https://tinyurl.com/56artzzn

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    মাদক নিয়ন্ত্রনে ইমারাতে ইসলামিয়ার সাফল্য স্বীকার করে জাতিসংঘের প্রতিবেদন: আফগানিস্তানে পপি চাষ কমেছে ৯৫ শতাংশ




    একসময় বিশ্বে অবৈধ মাদক উৎপাদনের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত আফগানিস্তানে মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্যের নজির স্থাপন করেছে ইমারাতে ইসলামিয়া প্রশাসন। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর (UNODC)-এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইমারাতে ইসলামিয়ার পপি চাষ নিষিদ্ধ করার সিদ্ধান্তের পর দেশটিতে পপি চাষ ৯৫ শতাংশ কমে গেছে। একই সঙ্গে আফিম উৎপাদনও কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, যা আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপকভাবে স্বীকৃতি পাচ্ছে।

    জাতিসংঘের প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২২ সালে আফগানিস্তানে যেখানে ২ লাখ ৩২ হাজার হেক্টর জমিতে পপি চাষ হতো, ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র ১০ হাজার ২০০ হেক্টরে। একই সময়ে আফিম উৎপাদন ৬ হাজার ২০০ মেট্রিক টন থেকে নেমে এসেছে মাত্র ২৯৬ মেট্রিক টনে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, এটি আফগানিস্তানে কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন আফিম উৎপাদনের রেকর্ড।

    UNODC-এর গবেষণা ও প্রবণতা বিশ্লেষণ শাখার প্রধান ক্লোই কার্পেন্টিয়ার বলেন, ২০২২ সাল পর্যন্ত আফগানিস্তান ছিল বিশ্বের সবচেয়ে বড় হেরোইন উৎপাদনকারী দেশ। তবে ইমারাতে ইসলামিয়ার পপি চাষ ও মাদক উৎপাদন নিষিদ্ধ করার সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর ২০২৩ সাল থেকে দেশটিতে আফিম উৎপাদন ৯৫ শতাংশ হ্রাস পেয়েছে। এর ফলে বিশ্বব্যাপী আফিম উৎপাদনও উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

    এদিকে ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বলেছেন, মাদক নির্মূল শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়; এটি একটি সর্বাত্মক সামাজিক, ধর্মীয় ও নৈতিক আন্দোলন। তিনি বলেন, দেশ থেকে মাদকের সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত ইমারাতে ইসলামিয়ার অভিযান অব্যাহত থাকবে।

    উল্লেখ্য, এর আগেও রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু প্রকাশ্যে স্বীকার করেছিলেন যে, মাদক নির্মূলে ইমারাতে ইসলামিয়া তাদের দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সফল হয়েছে। জাতিসংঘের সর্বশেষ এই প্রতিবেদন সেই সাফল্যকেই আরও একবার আন্তর্জাতিকভাবে তুলে ধরেছে।


    তথ্যসূত্র
    1. UNODC: Poppy Cultivation in Afghanistan Down 95% Since Ban
    https://tinyurl.com/4smjpkuj
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment

    Working...
    X