পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইমারাতে ইসলামিয়া

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আফগানিস্তানবিরোধী সাম্প্রতিক ভিত্তিহীন অভিযোগকে প্রত্যাখ্যান করেছে ইমারাতে ইসলামিয়া। ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেছেন, আফগানিস্তানের ভূখণ্ড কোনো বিদেশি গোষ্ঠীকে ব্যবহার করতে দেওয়া হয় না এবং পাকিস্তান বা অন্য কোনো দেশের বিরুদ্ধে আফগান মাটি ব্যবহারের সুযোগও নেই। তাঁর মতে, এ ধরনের অভিযোগ দুই দেশের মধ্যে নিরাপত্তা ও পারস্পরিক আস্থার পরিবেশ নষ্ট করছে।
টোলোনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিযোগ ইমারাতে ইসলামিয়া দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। তিনি বলেন, আফগানিস্তানে কোনো বিদেশি গোষ্ঠীকে কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয় না এবং কোনো দেশকেও আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তান বা অন্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, সন্দেহ, অপপ্রচার ও পরস্পরবিরোধী বক্তব্য অতীতেও আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে এবং নিরাপত্তা ও পারস্পরিক আস্থার পরিবেশকে নষ্ট করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর পর্যায় থেকে এ ধরনের বক্তব্য আসা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেন, ভারতের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো আফগানিস্তানে অবস্থান করে পাকিস্তানের বিরুদ্ধে হামলা পরিচালনা করছে। তবে ইমারাতে ইসলামিয়া এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে পুনর্ব্যক্ত করেছে যে, আফগানিস্তানের ভূখণ্ড কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাকিস্তানের অভিযোগ সত্য হলে কথিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্যবস্তু হওয়ার কথা। কিন্তু বাস্তবে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও আবাসিক এলাকায় হামলা চালিয়ে নিরীহ বেসামরিক মানুষকে হত্যা করা হচ্ছে। তাদের মতে, বেসামরিক এলাকায় হামলা কোনোভাবেই অভিযোগের সত্যতা প্রতিষ্ঠা করে না; বরং তা মানবিক সংকটকে আরও তীব্র করে এবং দুই দেশের মধ্যে অবিশ্বাস বাড়িয়ে তোলে।
তথ্যসূত্র
1. Islamic Emirate Rejects Shehbaz Sharif’s Allegations Against Afghanistan
– https://tinyurl.com/4yzp5t6e=

Comment