আফগানিস্তানে খারেজি গোষ্ঠীগুলোর কোনো অস্তিত্ব নেই: জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ

ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেছেন, আফগানিস্তানে খারেজি (আইএস) গোষ্ঠীগুলোকে সম্পূর্ণরূপে দমন করা হয়েছে এবং বর্তমানে দেশটিতে তাদের কোনো অস্তিত্ব নেই। তিনি জোর দিয়ে বলেন, ইমারাতে ইসলামিয়া সমগ্র আফগানিস্তানের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং এ বিষয়ে প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
টোলোনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেন, ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা বাহিনী খারেজি (আইএস) গোষ্ঠীগুলোকে সম্পূর্ণভাবে দমন করেছে। ফলে আফগানিস্তানের কোথাও তাদের কোনো ঘাঁটি বা কার্যকর উপস্থিতি অবশিষ্ট নেই। তিনি আরও বলেন, সমগ্র দেশের নিরাপত্তা পরিস্থিতি ইমারাতে ইসলামিয়ার নিয়ন্ত্রণে রয়েছে এবং এ বিষয়ে প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর উদ্বেগের কোনো অবকাশ নেই।
এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আফগানিস্তানে খারেজি (আইএস) গোষ্ঠীর উপস্থিতি ও বিস্তার নিয়ে মস্কোর উদ্বেগের কথা উল্লেখ করেছিলেন। তবে জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ তাঁর বক্তব্যে সেই আশঙ্কা প্রত্যাখ্যান করে বলেন, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে।
তথ্যসূত্র
1. ISIS-K has been completely suppressed in Afghanistan
– https://tinyurl.com/sw7k39xa



Comment