উত্তর মালি’র তাবরিচাত যুদ্ধে জান্তার নিহত সেনা সংখ্যা বেড়ে ৮২; পাঁচ দিন পরও মৃতদেহ কেউ নিতে না আসায় দাফন করল মুজাহিদরা

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে গত ১৮ জুলাই সংঘটিত হয় তাবরিচাত যুদ্ধ। এলাকাটি মালির উত্তরাঞ্চলীয় গাও এবং আনেফিস শহরের মধ্যবর্তী স্থানে অবস্থিত। উক্ত এলাকায় মালির জান্তা বাহিনীর ১০০ টিরও বেশি সামরিক যান সম্বলিত একটি সামরিক কনভয় লক্ষ্য করে জেএনআইএম ও এফএলএ যোদ্ধারা একটি সুপরিকল্পিত আক্রমণ চালান।
কনভয়টিতে মালির জান্তা (সেনা) সদস্যদের পাশাপাশি রুশ ভাড়াটে বাহিনী এবং বামাকোর মিত্র স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীর সদস্যরাও ছিল।
এই যুদ্ধে মালির জান্তা বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়, অপরদিকে রুশ বাহিনী ও স্থানীয় মিলিশিয়ারা জান্তা বাহিনীকে ময়দানে একা ফেলে গাও শহরের দিকে পালিয়ে যায়।
এফএলএ’র মাঠ পর্যায়ের সূত্রের মতে, তাবরিচাতের যুদ্ধে নিহত সৈন্যদের মরদেহ পাঁচ দিনেরও বেশি সময় ধরে ঘটনাস্থলে পড়ে ছিল। মালির জান্তা বাহিনী বা তাদের মিত্র রুশ বাহিনীর কেউই মরদেহগুলো উদ্ধার করতে আসেনি।
পরে জেএনআইএম ও এফএলএ যোদ্ধারা পাঁচ দিন পর গত ২২ জুলাই বুধবার সন্ধ্যায় নিহত জান্তা সদস্যদের মৃতদেহগুলো দাফন করার সিদ্ধান্ত নেয়। সেখানে জান্তা সদস্যদের মোট ৮২টি মৃতদেহ দাফন করা হয়।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/3ke87h9



Comment