পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আফগানিস্তানবিরোধী ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইমারাতে ইসলামিয়া

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের আফগানিস্তানবিরোধী সাম্প্রতিক ভিত্তিহীন অভিযোগকে প্রত্যাখ্যান করেছে ইমারাতে ইসলামিয়া। ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেছেন, আফগানিস্তানের ভূখণ্ড কোনো বিদেশি গোষ্ঠীকে ব্যবহার করতে দেওয়া হয় না এবং পাকিস্তান বা অন্য কোনো দেশের বিরুদ্ধে আফগান মাটি ব্যবহারের সুযোগও নেই। তাঁর মতে, এ ধরনের অভিযোগ দুই দেশের মধ্যে নিরাপত্তা ও পারস্পরিক আস্থার পরিবেশ নষ্ট করছে।
জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেন, আফগানিস্তানে কোনো বিদেশি গোষ্ঠীকে কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয় না এবং কোনো দেশকেও আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তান বা অন্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, কোনো দেশের যদি আফগান ভূখণ্ড নিয়ে কোনো উদ্বেগ বা অভিযোগ থাকে, তাহলে তা গণমাধ্যমে নয়, বরং আনুষ্ঠানিক কূটনৈতিক মাধ্যমে ইমারাতে ইসলামিয়ার সঙ্গে উত্থাপন করা উচিত।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সন্দেহ, অপপ্রচার ও পরস্পরবিরোধী বক্তব্য অতীতেও আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে এবং নিরাপত্তা ও পারস্পরিক আস্থার পরিবেশকে নষ্ট করেছে। পাকিস্তানের অভিযোগ সত্য হলে কথিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্যবস্তু হওয়ার কথা। কিন্তু বাস্তবে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও আবাসিক এলাকায় হামলা চালিয়ে নিরীহ বেসামরিক মানুষকে হত্যা করা হচ্ছে। তাদের মতে, বেসামরিক এলাকায় হামলা কোনোভাবেই অভিযোগের সত্যতা প্রতিষ্ঠা করে না; বরং তা মানবিক সংকটকে আরও তীব্র করে এবং দুই দেশের মধ্যে অবিশ্বাস বাড়িয়ে তোলে।
তথ্যসূত্র
1. Mawlawi Zabihullah Mujahid has rejected Pakistani Foreign Minister Mohammad Ishaq Dar’s claims
– https://tinyurl.com/246beafu



Comment