মাত্র তিন মাসে ৫১৭টি সামরিক যান মেরামত করেছে ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা বাহিনী

দেশের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালীকরণ এবং বিদ্যমান সামরিক সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা বাহিনী। এরই অংশ হিসেবে গত তিন মাসে ২০১তম খালিদ বিন ওয়ালিদ সেনাকোরের অস্ত্র ও প্রযুক্তি অধিদপ্তরের ওয়ার্কশপে শত শত সামরিক পরিবহন যান মেরামত করে পুনরায় ব্যবহারের উপযোগী করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গত তিন মাসে বিভিন্ন ধরনের মোট ৫১৭টি সামরিক পরিবহন যান মেরামত ও পুনরুদ্ধার করেছে। মেরামত শেষে যানগুলো আবারও সামরিক কার্যক্রমে যুক্ত করা হয়েছে, যার ফলে সেনাকোরটির লজিস্টিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
২০১তম খালিদ বিন ওয়ালিদ কোরের মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, এই উদ্যোগের মাধ্যমে সামরিক সরঞ্জামের কার্যকারিতা বৃদ্ধি পেয়েছে এবং বিদ্যমান সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়েছে।
এই ধরনের কার্যক্রম শুধু প্রতিরক্ষা সক্ষমতাই বৃদ্ধি করছে না, বরং প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে রক্ষণাবেক্ষণ ব্যবস্থাকে শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তথ্যসূত্র
1. Over 500 Military Transport Vehicles Repaired by the 201st Khalid bin Walid Army Corps in Three Months
– https://tinyurl.com/3pm247ym




Comment