Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ২০ সফর, ১৪৪৮ হিজরি || ০৪ আগস্ট, ২০২৬ ঈসায়ী ||

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ২০ সফর, ১৪৪৮ হিজরি || ০৪ আগস্ট, ২০২৬ ঈসায়ী ||

    আরো ১১টি ট্যাংক সম্পূর্ণরূপে মেরামত ও ব্যবহার উপযোগী করেছে ইমারাতে ইসলামিয়া জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়




    আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে ১১টি চীনা ও রুশ নির্মিত সাঁজোয়া ট্যাংক সম্পূর্ণ মেরামত করে পুনরায় ব্যবহার উপযোগী করেছে ইমারাতে ইসলামিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কর্মশালার পেশাদার ও কারিগরি দলের ধারাবাহিক প্রচেষ্টায় ট্যাংকগুলো পুনরায় সচল করা হয়েছে। ট্যাংক গুলো এখন সামরিক অভিযানে ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

    জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, মেরামত সম্পন্ন হওয়া ট্যাংকগুলোর মধ্যে সাতটি ‘টি-৬২’ এবং চারটি ‘টি-৫৫’ মডেলের। দীর্ঘ কারিগরি প্রক্রিয়া শেষে প্রতিটি ট্যাংক সফলভাবে পুনরুদ্ধার করা হয়েছে এবং সেগুলো এখন পূর্ণাঙ্গভাবে অপারেশন পরিচালনার উপযোগী।

    মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় কর্মশালার পেশাদার ও প্রযুক্তিগত দল নিয়মিতভাবে সামরিক সরঞ্জাম পুনরুদ্ধার ও আধুনিকায়নের কাজ চালিয়ে যাচ্ছে। সর্বশেষ মেরামত করা এই ১১টি সাঁজোয়া ট্যাংকও সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ, যা জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    এই উদ্যোগের মাধ্যমে ইমারাতে ইসলামিয়া নিজস্ব কারিগরি সক্ষমতার ওপর নির্ভর করে সামরিক সরঞ্জাম পুনরুদ্ধারে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, প্রয়োজনের সময় এসব ট্যাংক দ্রুত মোতায়েনের উপযোগী হওয়ায় দেশের প্রতিরক্ষা প্রস্তুতি আরও সুসংহত ও কার্যকর হবে।


    ‎তথ্যসূত্র
    1. The Ministry of National Defense has repaired and prepared 11 armored tanks for operation
    https://tinyurl.com/mtju9yxk
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে পাঁচ বছর মেয়াদি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করছে ইমারাতে ইসলামিয়া



    আফগানিস্তানের স্বাস্থ্যব্যবস্থায় দীর্ঘমেয়াদি কাঠামোগত পরিবর্তন এনে দেশীয় সক্ষমতার ভিত্তিতে একটি আধুনিক, স্বনির্ভর ও জনকল্যাণমুখী স্বাস্থ্যখাত গড়ে তুলতে পাঁচ বছর মেয়াদি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে ইমারাতে ইসলামিয়া। দেশীয় স্বাস্থ্যপণ্যের প্রসার, বিদেশি নির্ভরতা হ্রাস, মা ও শিশুমৃত্যু কমানো, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং দক্ষ মানবসম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে এই কৌশল দেশের স্বাস্থ্যখাতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

    পাঁচ বছর মেয়াদি স্বাস্থ্য কৌশলের উদ্বোধনী অনুষ্ঠানে জনকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মৌলভী নূর জালাল জালালি হাফিযাহুল্লাহ বলেন, এই পরিকল্পনার মাধ্যমে দেশীয় স্বাস্থ্যপণ্যের উন্নয়ন ও ব্যবহার বৃদ্ধি পাবে, যা আফগানিস্তানের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করবে। তিনি বলেন, এ কৌশল বাস্তবায়নের ফলে স্বাস্থ্যখাতে বিদেশি নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে এবং দেশের যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

    অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের পেশাগত উপমন্ত্রী ড. আব্দুল লতিফ নাযারী বলেন, পাঁচ বছর মেয়াদি এই স্বাস্থ্য কৌশল কার্যকরভাবে বাস্তবায়িত হলে মা ও শিশুমৃত্যুর হার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, এই পরিকল্পনা স্বাস্থ্যখাতে জনগণের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি দেশের বিশেষজ্ঞ মানবসম্পদের আরও কার্যকর ব্যবহার নিশ্চিত করবে।

    একই অনুষ্ঠানে প্রশাসনিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রী মৌলভী আব্দুস সালাম হানাফি হাফিযাহুল্লাহ বলেন, পাঁচ বছর মেয়াদি এই জাতীয় স্বাস্থ্য কৌশল আফগানিস্তানের স্বাস্থ্যখাতের উন্নয়নে একটি মৌলিক ভূমিকা পালন করতে পারে। তিনি স্বাস্থ্যখাতকে অধিক গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, পরিকল্পনাটি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের সর্বত্র স্বাস্থ্যসেবার মান এবং জনগণের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার আরও উন্নত হবে।

    ইমারাতে ইসলামিয়ার এই পাঁচ বছর মেয়াদি স্বাস্থ্য কৌশল দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর, স্বনির্ভর ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, পরিকল্পনাটির সফল বাস্তবায়ন স্বাস্থ্যসেবার গুণগত মান বৃদ্ধি, দেশীয় সক্ষমতা জোরদার এবং জনগণের কল্যাণ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


    ‎তথ্যসূত্র
    1. Public Health Minister Mawlawi Noor Jalal Jalali said the five-year health strategy
    https://tinyurl.com/3j7frd5d
    https://tinyurl.com/4w6ckc37
    https://tinyurl.com/mrxu9zy4
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ভিডিও || ১১টি চীনা ও রুশ নির্মিত সাঁজোয়া ট্যাংক সম্পূর্ণ মেরামত করে পুনরায় ব্যবহার উপযোগী করেছে ইমারাতে ইসলামিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়


      আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে ১১টি চীনা ও রুশ নির্মিত সাঁজোয়া ট্যাংক সম্পূর্ণ মেরামত করে পুনরায় ব্যবহার উপযোগী করেছে ইমারাতে ইসলামিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।
      মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কর্মশালার পেশাদার ও কারিগরি দলের ধারাবাহিক প্রচেষ্টায় ট্যাংকগুলো পুনরায় সচল করা হয়েছে। ট্যাংক গুলো এখন সামরিক অভিযানে ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
      ভিডিও: https://archive.org/details/11-chine...etely-repaired
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ভিডিও || ইমারাতে ইসলামিয়ার কাবুলে চালু হলো জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের জন্য বিশেষায়িত সরকারি হাসপাতাল




        আফগানিস্তানের রাজধানী কাবুলে জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন একটি বিশেষায়িত সরকারি হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।

        হাসপাতালটিতে বছরে দুই হাজারের বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার সক্ষমতা রয়েছে।

        এই হাসপাতাল চালুর মাধ্যমে দেশের হৃদরোগ চিকিৎসা ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

        ভিডিও: https://archive.org/details/emirate-...rdiac-hospital


        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment

        Working...
        X