কুন্দুজে ১২ মিলিয়ন আফগানি ব্যয়ে দুটি সেতু পুনর্নির্মাণ করছে ইমারাতে ইসলামিয়া
ৃ 
আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ আরও নিরাপদ ও নির্বিঘ্ন করতে ১ কোটি ২০ লাখ ৫০ হাজার আফগানি ব্যয়ে চাঘে ও আক তাশ সেতুর পুনর্নির্মাণ করছে ইমারাতে ইসলামিয়া। ইমারাতে ইসলামিয়ার গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন এই প্রকল্পের কাজ ইতোমধ্যে ৮৭ শতাংশ সম্পন্ন হয়েছে।
গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, বাঙ্গি নদীর ওপর নির্মিত ৮৪ মিটার দীর্ঘ ও ১০ মিটার প্রশস্ত চাঘে সেতু এবং ১০০ মিটার দীর্ঘ ও ৮ দশমিক ৪ মিটার প্রশস্ত আক তাশ সেতুর ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত অংশগুলো মৌলিকভাবে পুনর্নির্মাণ ও সংস্কার করা হচ্ছে। বেসরকারি খাতের অংশীদারিত্বে বাস্তবায়িত এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২০ লাখ ৫০ হাজার আফগানি।
প্রকল্প বাস্তবায়নের সময় স্থানীয় বাসিন্দাদের জন্য কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ সম্পন্ন হলে এই দুই সড়কপথে মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার অবসান ঘটবে এবং নিরাপদ ও সহজ যোগাযোগ নিশ্চিত হবে।
গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, দেশের যোগাযোগ ব্যবস্থা আরও কার্যকর ও টেকসই করতে ইমারাতে ইসলামিয়া পরিবহন অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি বিদ্যমান সড়ক ও সেতুগুলোর সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণেও বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।
তথ্যসূত্র
1. The Chaghe Bridge and Aq Tash Bridge rehabilitation project in Kunduz
– https://tinyurl.com/nharp3n3





Comment