Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ২৮ সফর, ১৪৪৮ হিজরি || ১২ আগস্ট, ২০২৬ ঈসায়ী ||

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ২৮ সফর, ১৪৪৮ হিজরি || ১২ আগস্ট, ২০২৬ ঈসায়ী ||

    পাকিস্তানে আইএমপি মুজাহিদদের টার্গেট কিলিং অপারেশনে ১ পুলিশ কর্মকর্তা নিহত


    পাকিস্তানের বান্নু জেলায় দেশটির এক পুলিশ কর্মকর্তাকে টার্গেট করে একটি কিলিং অপারেশন পরিচালনা করেছেন ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি) এর মুজাহিদগণ। এতে ঘটনাস্থলেই উক্ত পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে বলে জানা গেছে।

    আইএমপি মুখপাত্র মাহমুদুল হাসান (হাফিযাহুল্লাহ) কর্তৃক জারি করা এক বিবৃতি থেকে জানা যায়, গত ১০ই আগস্ট সোমবার, সশস্ত্র ইসলামি প্রতিরোধ যোদ্ধারা বান্নু জেলার বাকাখেইল এলাকায় এই সফল কিলিং অপারেশনটি চালিয়েছেন। এই অভিযানে আনোয়ারুল্লাহ নামক ১ পুলিশ কর্মকর্তা নিহত হয় এবং যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে তার পিস্তল জব্দ করেন আইএমপি মুজাহিদরা।


    তথ্যসূত্র:
    https://tinyurl.com/5dyvzfe7
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    হেরাতে ১৬০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে আধুনিক নগরায়ণের মহাপরিকল্পনা নিয়েছে ইমারাতে ইসলামিয়া



    আফগানিস্তানের প্রাচীন ও ঐতিহাসিক শহর হেরাতের নগরায়ণে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে ইমারাতে ইসলামিয়া। ১ হাজার ৬০০ বর্গকিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে প্রণীত নতুন মাস্টার প্ল্যান অর্থাৎ মহাপরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে হেরাতের প্রাদেশিক গভর্নরের কাছে বাস্তবায়নের জন্য হস্তান্তর করা হয়েছে।

    ইমারাতে ইসলামিয়ার অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার হাফিযাহুল্লাহ আনুষ্ঠানিকভাবে মহাপরিকল্পনাটি হস্তান্তর করেন।

    নগর উন্নয়ন ও আবাসন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ১ হাজার ৬০০ বর্গকিলোমিটারের বেশি এলাকা নিয়ে প্রণীত এই মহাপরিকল্পনায় হেরাতের আবাসিক এলাকা, বাণিজ্যিক অঞ্চল, শিল্পনগরী, পরিবহন ব্যবস্থা, সবুজ এলাকা, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং নগর উন্নয়নের অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের জন্য পৃথক পরিকল্পনা রাখা হয়েছে।

    মহাপরিকল্পনা হস্তান্তর অনুষ্ঠানে ইমারাতে ইসলামিয়ার প্রশাসনিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী আব্দুস সালাম হানাফি হাফিযাহুল্লাহও উপস্থিত ছিলেন।

    সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই মহাপরিকল্পনা বাস্তবায়নের ফলে হেরাতের নগর ব্যবস্থাপনা আরও সুসংগঠিত হবে। একই সঙ্গে প্রদেশটির অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ এবং বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে হেরাতের বিভিন্ন খাতের উন্নয়নকে আরও সুশৃঙ্খল ও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার পথও সুগম হবে।


    ‎তথ্যসূত্র
    1. Herat’s new master plan has been handed over to the provincial governor for implementation
    https://tinyurl.com/427wz33b
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      কাবুলে আফগানিস্তানের প্রথম আন্তর্জাতিক কৃষি ও প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু



      আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির প্রথম আন্তর্জাতিক কৃষি ও প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু হয়েছে। ইমারাতে ইসলামিয়ার কর্মকর্তা ও আঞ্চলিক কয়েকটি দেশের প্রতিনিধিরা এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশীয় কৃষি পণ্যের বাজার সম্প্রসারণ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এই প্রদর্শনী ৬ দিনব্যাপী চলবে এবং এতে আফগানিস্তানের কৃষি সম্ভাবনা বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হবে।

      ১১ আগস্ট, মঙ্গলবার কাবুলে শুরু হওয়া এ প্রদর্শনীতে ইমারাতে ইসলামিয়ার কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।

      উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মৌলভী আতাউল্লাহ ওমরী হাফিযাহুল্লাহ বলেন, দেশের মোট দেশজ উৎপাদনের প্রায় ৩৫ শতাংশ কৃষি খাত থেকে আসে। তিনি জানান, পশুপালন খাতেও ঐতিহ্যবাহী পদ্ধতি থেকে আধুনিক খামার ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার কাজ শুরু হয়েছে। বর্তমানে দেশজুড়ে প্রায় ৩ হাজার আধুনিক গবাদিপশু ও অন্যান্য পশুপালন খামার প্রতিষ্ঠিত হয়েছে, যা মাংস ও দুধ উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

      শিল্প ও বাণিজ্যমন্ত্রী নূরুদ্দীন আজিজী হাফিযাহুল্লাহ প্রদর্শনীতে অংশ নেওয়া সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, প্রতিযোগিতা হলে তা ন্যায্যভাবে হওয়া উচিত এবং এমন কোনো প্রতিযোগিতা করা উচিত নয়, যা নিজেদের স্বার্থেরই ক্ষতি করে।

      তথ্য ও সংস্কৃতিমন্ত্রী মৌলভী শির আহমাদ হাক্কানী হাফিযাহুল্লাহ বলেন, কৃষি ও পশুপালন খাতের আরও অগ্রগতির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে যথাযথ সমন্বয় প্রয়োজন। আফগানিস্তানের কৃষিপণ্যকে শুধু কাঁচামাল হিসেবে বিদেশে রপ্তানি না করে দেশের ভেতরেই এসব পণ্য প্রক্রিয়াজাত করার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

      প্রদর্শনীতে কৃষি ও পশুপালন খাতের বিভিন্ন দেশীয় পণ্যের পাশাপাশি বিদেশি পণ্যও প্রদর্শন করা হচ্ছে। ইরানের ৫০টিরও বেশি প্রতিষ্ঠান বিভিন্ন স্টলে তাদের পণ্য প্রদর্শন করছে। কাবুলে ইরানের দূতাবাসের ভারপ্রাপ্ত প্রধান আলীরেজা বিকদেলী বলেন, এই প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে ইরান ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সঙ্গে সহযোগিতা ও উন্নয়নের প্রতি নিজেদের অঙ্গীকারের কথা তুলে ধরছে।

      আয়োজক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ এবং দেশীয় পণ্যের বিক্রির সুযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। প্রদর্শনীটি ১১ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত চলবে। এতে আফগানিস্তানের কৃষি খাতের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি অভিজ্ঞতা বিনিময় এবং বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।

      দেশটির কৃষি ও পশুপালন খাতকে আরও শক্তিশালী করতে উৎপাদন বৃদ্ধি, আধুনিক খামার ব্যবস্থার বিস্তার, পণ্যের বাজার সম্প্রসারণ এবং স্থানীয় উৎপাদনকে প্রক্রিয়াজাত করে মূল্য সংযোজনের ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টি প্রদর্শনীর মাধ্যমে সামনে এসেছে। এর মধ্য দিয়ে কৃষি ও পশুপালনভিত্তিক অর্থনীতির সম্ভাবনাকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর একটি নতুন ক্ষেত্র তৈরি হয়েছে।


      ‎তথ্যসূত্র
      1. Afghanistan’s First International Agriculture, Livestock Exhibition Opens
      https://tinyurl.com/4d5x34yz
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        চালু হতে যাচ্ছে আফগানিস্তানের বৃহত্তম সেচ প্রকল্প কুশ তেপা খাল, কৃষিতে বিপ্লবের নতুন সম্ভাবনা



        আফগানিস্তানের কৃষি ও পানি ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে কুশ তেপা খাল। দেশের অন্যতম বৃহৎ এই পানি ব্যবস্থাপনা প্রকল্পটি এখন নির্মাণের শেষ পর্যায়ে পৌঁছেছে এবং শিগগিরই তা কার্যকর হওয়ার পথে। প্রকল্পটি চালু হলে উত্তর আফগানিস্তানের বিস্তীর্ণ কৃষিজমিতে সেচের সুযোগ বাড়ার পাশাপাশি কৃষি উৎপাদন, কর্মসংস্থান ও খাদ্যনিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

        আফগানিস্তানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী নূরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ বলেন, সীমিত সম্পদ থাকা সত্ত্বেও কুশ তেপা খালের নির্মাণকাজ এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে আফগান জনগণের প্রত্যাশিত এই প্রকল্প শিগগিরই কার্যকর হবে বলেও তিনি জানান। তাঁর মতে, প্রকল্পটি কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং দেশের স্বনির্ভরতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

        জাতীয় উন্নয়ন করপোরেশনের তথ্য অনুযায়ী, কুশ তেপা খালের দ্বিতীয় ধাপের কারিগরি কাজ প্রায় শেষের পথে। নির্ধারিত কারিগরি মান বজায় রেখে নির্মাণকাজ শেষ করার পাশাপাশি খালটি ব্যবহারের উপযোগী করে তুলতে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

        করপোরেশনের মুখপাত্র নবিউল্লাহ আরগান্দিওয়াল জানান, ৩৬টি সেতুসহ খালের প্রধান অবকাঠামো নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। দ্বিতীয় ধাপের নির্মাণকাজ যত দ্রুত সম্ভব সম্পন্ন করতে সংশ্লিষ্টরা কাজ করছেন।

        কুশ তেপা খাল শুধু একটি পানি স্থানান্তর প্রকল্প নয়; বরং উত্তর আফগানিস্তানের কৃষি উন্নয়নে এটি বড় ধরনের পরিবর্তনের ভিত্তি তৈরি করতে পারে। প্রকল্পটি চালু হলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশের খাদ্যনিরাপত্তা আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

        কুশ তেপা খালের সূচনা হয়েছে বালখ প্রদেশের কালদার জেলা দিয়ে আমু দরিয়া নদী থেকে। এরপর এটি বালখ, জাওজান ও ফারিয়াব প্রদেশ অতিক্রম করে আন্দখয় জেলায় গিয়ে শেষ হবে। প্রকল্পটির তিনটি ধাপের কাজ সম্পন্ন হলে ৩০ লাখ জেরিব (প্রায় ৬ লাখ হেক্টর) জমি সেচের আওতায় আসবে।


        ‎তথ্যসূত্র
        1. Qosh Tepa Canal Nears Completion, Set to Become Operational Soon
        https://tinyurl.com/mw4xyydh
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment

        Working...
        X