Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ০৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি || ১৮ই আগস্ট, ২০২৬

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ০৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি || ১৮ই আগস্ট, ২০২৬

    ইসলামাবাদে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন




    পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একট বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৭ আগস্ট, সোমবার স্থানীয় একটি হোটেলে আফগান দূতাবাস আয়োজিত এ অনুষ্ঠানে আফগানিস্তান-পাকিস্তান সম্পর্ক, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে পাকিস্তানে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত সারদার আহমদ শাকিব বলেন, আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে কোন সংঘাত চায় না। বরং সংলাপ, পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত করতে চায়। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে, বিশেষ করে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক পারস্পরিক সম্মান, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠা উচিত।

    সারদার আহমদ শাকিব বলেন, চাপ বা শক্তি প্রয়োগের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ তৈরি হয় না। পারস্পরিক বোঝাপড়া, ধারাবাহিক সংলাপ এবং আন্তরিক সহযোগিতার মাধ্যমেই আস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি আরও বলেন, আফগানিস্তানের ভূখণ্ড অন্য কোনো দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে আফগানিস্তানের নিরাপত্তা উদ্বেগগুলোও বোঝার জন্য তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানান।

    আফগান রাষ্ট্রদূত আরও বলেন, অঞ্চলে দীর্ঘস্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য পারস্পরিক আস্থা, বাস্তব সহযোগিতা, সমন্বয় এবং একে অপরের বৈধ উদ্বেগের প্রতি সম্মান প্রয়োজন। তিনি আফগানিস্তানের ভৌগোলিক গুরুত্বের কথাও তুলে ধরে বলেন, শান্তিপূর্ণ ও স্থিতিশীল আফগানিস্তান আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য, পণ্য পরিবহন, বিনিয়োগ এবং জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    অনুষ্ঠানে পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানও দুই দেশের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তিনি আশাবাদী যে পাকিস্তান আফগানিস্তানের পাশে থাকবে এবং আফগানিস্তানও পাকিস্তানের পাশে থাকবে।

    ফজলুর রহমান বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে আফগানিস্তান ও পাকিস্তান উভয় দেশই অঞ্চলে একটি সেতুর ভূমিকা পালন করতে পারে। এ জন্য তিনি দুই দেশকে অঞ্চলের ভূরাজনৈতিক গুরুত্ব উপলব্ধি করার আহ্বান জানান।

    মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, মুসলিম বিশ্বের উচিত বৈশ্বিক শক্তিগুলোর ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের সক্ষমতা ও সম্মিলিত শক্তির ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া।


    তথ্যসূত্র

    1. له پاکستان سره د مخامخ کېدا په لټه کې نه یوو- د افغانستان سفیر
    https://tinyurl.com/69n52vft
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    যৌথ বিনিয়োগে শিল্পোন্নয়ন ও বেসরকারি খাত সম্প্রসারণের নতুন উদ্যোগ ইমারাতে ইসলামিয়ার



    আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে দেশীয় সম্পদ ও সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছে ইমারাতে ইসলামিয়া। আফগানিস্তানে জ্বালানি তেল উৎপাদন বাড়িয়ে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ এবং আমদানিনির্ভরতা কমানোর লক্ষ্যে যৌথ বিনিয়োগের নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। দেশীয় সম্পদ ও সক্ষমতাকে কাজে লাগিয়ে উৎপাদন ও রপ্তানিমুখী অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে ইমারাতে ইসলামিয়া।

    শিল্প ও বাণিজ্যমন্ত্রী নূরউদ্দীন আজিজি হাফিযাহুল্লাহ বলেছেন, পেট্রোলিয়াম পণ্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পণ্য এবং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, শিল্প ও খনি খাতের চেম্বারগুলোর মধ্যে একটি যৌথ শেয়ারভিত্তিক কোম্পানি গঠনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ উদ্যোগকে আফগানিস্তানের উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।

    নূরউদ্দীন আজিজি হাফিযাহুল্লাহ জানান, বর্তমানে আফগানিস্তানে প্রতিদিন প্রায় ১ হাজার টন পেট্রোলিয়াম উৎপাদিত হচ্ছে। বিপরীতে দেশটির দৈনিক চাহিদা প্রায় ৫ হাজার টন। ফলে অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়ে এই ঘাটতি পূরণ করা প্রয়োজন। তিনি বলেন, বিভিন্ন খাতে বেসরকারি বিনিয়োগকারীদের আস্থা ক্রমেই বাড়ছে এবং দেশটির বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে তাদের আগ্রহও বৃদ্ধি পাচ্ছে। এই ঘাটতি পূরণ এবং জাতীয় অর্থনৈতিক লক্ষ্য এগিয়ে নিতে বেসরকারি খাতকে সরকার পূর্ণ সহযোগিতা করবে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

    অন্যদিকে শিল্প ও খনি চেম্বারের প্রধান আহমদ নবিজাদা ইমারাতে ইসলামিয়ার সহযোগিতাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, যৌথ বিনিয়োগ এবং সরকারি-বেসরকারি সহযোগিতা জাতীয় অর্থনৈতিক অগ্রগতির পথকে আরও সুগম করবে। তার মতে, এ ধরনের সহযোগিতা আফগানিস্তানকে আমদানিনির্ভর অর্থনৈতিক কাঠামো থেকে বের করে উৎপাদন ও রপ্তানিমুখী দেশে পরিণত করার পথ তৈরি করবে।

    পেট্রোলিয়াম উৎপাদনের বর্তমান ঘাটতি পূরণে সরকারি সহযোগিতা, বেসরকারি খাতে ক্রমবর্ধমান আস্থা এবং বিভিন্ন খাতে যৌথ বিনিয়োগের উদ্যোগ আফগানিস্তানের অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্যে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। দেশীয় সম্পদ ও সক্ষমতাকে কাজে লাগিয়ে উৎপাদন বাড়ানো এবং আমদানিনির্ভরতা কমিয়ে উৎপাদন ও রপ্তানিমুখী অর্থনীতিতে রূপান্তরই এই উদ্যোগগুলোর অন্যতম প্রধান লক্ষ্য।


    তথ্যসূত্র

    1. Afghanistan Aims for Self-Sufficiency in Petroleum Production
    https://tinyurl.com/cbvxhkce

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ভিডিও || পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন






      পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একট বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

      ১৭ আগস্ট, সোমবার স্থানীয় একটি হোটেলে আফগান দূতাবাস আয়োজিত এ অনুষ্ঠানে আফগানিস্তান-পাকিস্তান সম্পর্ক, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন।

      ভিডিও: https://archive.org/details/pakistan...ng-anniversary
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        দরিদ্র ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবায় আফগানিস্তানের খোস্তে ৫০ শয্যার নতুন হাসপাতাল চালু, বিনামূল্যে অর্ধেক স্বাস্থ্যসেবা



        দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে ৫০ শয্যা বিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। ১৫ লাখ ডলার ব্যয়ে নির্মিত এই হাসপাতালটির অর্ধেক স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়া হবে।

        হাসপাতালটির উদ্বোধনী অনুষ্ঠানে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মৌলভী খলিফা সিরাজউদ্দিন হাক্কানী হাফিযাহুল্লাহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিজেদের পেশাগত দক্ষতা আরও বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে রোগীদের সঙ্গে উত্তম আচরণের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আফগানিস্তানের স্বাস্থ্য খাতকে এমন পর্যায়ে নিতে হবে, যাতে চিকিৎসার জন্য দেশবাসীকে বিদেশে যেতে না হয়।

        ১৫ লাখ ডলার ব্যয়ে একটি দাতব্য সংস্থার উদ্যোগে নির্মিত আল-বদর হাসপাতালটি স্বরাষ্ট্রমন্ত্রীর সুপারিশের পর প্রতিষ্ঠা করা হয়। এর উদ্বোধনের মধ্য দিয়ে হাসপাতালটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

        খোস্ত জনকল্যাণ বিভাগের প্রধান আখতার মোহাম্মদ ইকরামা জানিয়েছেন, হাসপাতালটিতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। স্নায়ু চিকিৎসা থেকে মাতৃসেবা পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে এখানে চিকিৎসা দেওয়া হবে। হাসপাতালটির মোট স্বাস্থ্যসেবার ৫০ শতাংশ বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা রয়েছে।

        হাসপাতালের প্রধান জাহির ওয়াকাস জানান, বর্তমানে শিশু চিকিৎসা, অভ্যন্তরীণ চিকিৎসা, সাধারণ শল্যচিকিৎসা, মাতৃসেবা, দন্ত চিকিৎসা ও অস্থি চিকিৎসাসহ মোট নয়টি বিভাগ চালু রয়েছে।

        হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মোট স্বাস্থ্যসেবার অর্ধেক বিনামূল্যে দেওয়া হবে। বাকি সেবাগুলো থেকে অর্জিত অর্থ হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ এবং কর্মীদের ব্যয় মেটাতে ব্যবহার করা হবে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজুদ্দিন হাক্কানি হাফিযাহুল্লাহ হাসপাতাল কর্তৃপক্ষকে জনগণের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে সব ধরনের স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়ার চেষ্টা করার আহ্বান জানিয়েছেন।

        খোস্তের স্থানীয় বাসিন্দারাও হাসপাতালটি চালু হওয়াকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। আবদুল হালিম বলেন, যেসব দরিদ্র রোগীর বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ বহনের সামর্থ্য নেই এবং সরকারি হাসপাতালে প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও পাওয়া কঠিন, তারা এখন এই হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগ পাবেন।

        ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের এই উদ্যোগ দেশের স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আধুনিক চিকিৎসাসুবিধা ও বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে রোগীদের সেবা দেওয়ার পাশাপাশি অর্ধেক সেবা বিনামূল্যে প্রদান আফগান জনগণের কথা বিবেচনা করে একটি সময়োপযোগী পদক্ষেপ। আশা করা যায়, এই হাসপাতাল আফগানিস্তানের স্বাস্থ্যখাতে আত্মনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং চিকিৎসার জন্য বিদেশযাত্রা কমাতে সহায়ক হবে ইনশাআল্লাহ।


        তথ্যসূত্র

        1. 50-Bed Al-Badr Hospital Opens in Khost
        https://tinyurl.com/54cpmt5u
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          পাকিস্তানে সামরিক ঘাঁটি, চৌকি এবং বিমানবন্দরে আইএমপি প্রতিরোধ যোদ্ধাদের ৬ অভিযান


          ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি) প্রতিরোধ যোদ্ধারা, গত ১৪ই আগস্ট, পাকিস্তানের ২টি অঞ্চলে দেশটির সামরিক বাহিনীকে টার্গেট করে অন্তত ৬টি পৃথক অভিযান চালিয়েছেন। এতে বহু সংখ্যক শত্রু সৈন্য হতাহত ও ব্যাপক বস্তুগত ক্ষতি হয়েছে।

          প্রতিরোধ বাহিনী আইএমপি মুখপাত্র মাহমুদুল হাসান (হাফিযাহুল্লাহ) জানান, এদিন প্রতিরোধ যোদ্ধারা পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের দাত্তা খেইল, দুসালি এবং মিরানশাহ সীমান্ত অঞ্চলে ৪টি পৃথক অভিযান চালিয়েছেন। অভিযানগুলো শত্রু সেনাবাহিনীর ২টি চৌকি এবং ১টি সামরিক ব্যারাক লক্ষ্য করে চালানো হয়েছে। এসময় প্রতিরোধ যোদ্ধারা শত্রু অবস্থানগুলোতে দুশকা, স্নাইপার, কোয়াডকপ্টার ড্রোন এবং ছোট-বড় অন্যান্য অস্ত্রশস্ত্র ব্যবহার করে তীব্র আক্রমণ চালান, যার কোনোটি ২ ঘন্টারও অধিক সময় ধরে চলমান ছিলো। প্রতিরোধ যোদ্ধাদের এসকল অভিযানে শত্রুপক্ষের অনেক সদস্য হতাহতের শিকার হয় এবং প্রচুর বস্তুগত ক্ষয়ক্ষতি হয়।

          এদিন আইএমপি প্রতিরোধ যোদ্ধারা অন্য ২টি অভিযান চালান বান্নু জেলার বাক্বা-খেইল এলাকায়। এরমধ্যে একটি অভিযান জেলায় সামরিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো হয়। এটি ভারী অস্ত্রশস্ত্র ও মর্টার ব্যবহার করে একটি গেরিলা ধরনের আক্রমণ ছিলো। আইএমপি যোদ্ধাদের এই অভিযানে শত্রুপক্ষের বহু সংখ্যক সদস্য হতাহত ও ব্যাপক আর্থিক ক্ষতি হয়।

          জেলাটিতে দ্বিতীয় অভিযানটি চালানো হয়, সিপিইসি মহাসড়কের ওপর নবপ্রতিষ্ঠিত একটি সামরিক চৌকি লক্ষ্য করে। প্রতিরোধ যোদ্ধারা লক্ষ্যবস্তু চৌকিটিতে হালকা ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে একটি গেরিলা আক্রমণ চালান। এই অভিযানেও শত্রু সেনাবাহিনীতে হতাহত ও বস্তুগত ক্ষতি হয়।


          তথ্যসূত্র:
          https://x.com/i/status/2089298117690638591
          https://x.com/i/status/2088580277819875344
          https://x.com/i/status/2088581341319229763
          https://x.com/i/status/2088582031055716746
          https://x.com/i/status/2088583091975565391
          https://x.com/i/status/2088582602043150475
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            ভিডিও || আফগানিস্তানের কান্দাহার প্রদেশের শিল্পনগরীতে নতুন ইস্পাত কারখানা চালু



            ​শিল্প খাতে স্থানীয় উৎপাদন সক্ষমতা আরও জোরদারের লক্ষ্যে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের শিল্পনগরীতে ইস্পাত উৎপাদন ও নির্মাণ কাজে ব্যবহৃত রড তৈরির জন্য ‘আহমাদ স্টিল’ নামে একটি নতুন কারখানার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

            কান্দাহারের শিল্পনগরীতে স্থাপিত এই কারখানায় ইস্পাত প্রক্রিয়াজাত করে নির্মাণ কাজে ব্যবহৃত রড উৎপাদন করা হবে। কারখানাটির দৈনিক উৎপাদন সক্ষমতা ১০০ টন।

            ভিডিও: https://archive.org/details/ahmad-st...in-afghanistan


            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment

            Working...
            X