জম্মু ও কাশ্মীরে আরও এক নাগরিকের সম্পদ জব্দ করল দখলদার ভারতীয় পুলিশ

হিন্দুত্ববাদী মোদি সরকার কর্তৃক অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরে আরও একজন কাশ্মীরীর সম্পত্তি জব্দ করেছে দখলদার ভারতীয় পুলিশ। কাশ্মীরের বুদগাম জেলার হুমহামা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। রবিবার (০৮ ফেব্রুয়ারি) এই বিষয়ক সংবাদ প্রকাশ করেছে কাশ্মীর মিডিয়া সার্ভিস।
কাশ্মীর মিডিয়া সার্ভিসের বরাতে জানা যায়, জব্দকৃত ওই সম্পত্তির মালিক ইরফান আহমেদ দার নামক কাশ্মীরি। এসময় দ্বিতল বিশিষ্ট একটি বাড়ীও জব্দ করা হয়।
২০১৯ সালের পর থেকে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের হিন্দুত্ববাদী মোদি সরকার এই অঞ্চলে ঔপনিবেশিক এজেন্ডাকে আরও তীব্র করেছে। বিভিন্ন অজুহাতে বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও জমি বাজেয়াপ্ত করাকে একটি পদ্ধতিগত দমনমূলক হাতিয়ার হিসেবে ব্যবহার হিন্দুত্ববাদী বিজেপি সরকার। ইতোমধ্যেই শত শত এমন সম্পত্তি জব্দ করা হয়েছে, যার মূল উদ্দেশ্য হলো স্থানীয় জনগণকে আতঙ্কিত করা, তাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া। এসব সম্পদ অস্থানীয় হিন্দুদের কাছে পুনর্বণ্টনের মাধ্যমে জনসংখ্যার পরিবর্তন ঘটানো হচ্ছে।
তথ্যসূত্র:
1. Indian police seize property of another Kashmiri in IIOJK
– https://tinyurl.com/5328y8m7







Comment