ভারতের উত্তরপ্রদেশে হোলি উদযাপনকালে একটি মুসলিম বাড়ির দরজা ভাঙচুর ও হত্যার হুমকি

ভারতের উত্তরপ্রদেশে হিন্দুদের হোলি উৎসব উদযাপনকালে মুসলিমদের একটি বাড়িতে হামলা চালায় একদল উগ্র হিন্দুত্ববাদী। তারা মুসলিম ঘরটির দরজা ভেঙে ফেলে এবং ঘরে অবস্থানরত মুসলিমদের মেরে ফেলার হুমকি দেয়। ৪ মার্চ রাজ্যের পিলিভিটে ধরমগড়পুর গ্রামে এই ঘটনা ঘটে।
উৎসবের দিন গ্রামে রঙ নিয়ে মেতে উঠা কয়েকজন উগ্র হিন্দুত্ববাদী একটি মুসলিম পরিবারের বাড়িতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে শুরু করে। তারা গায়ের জোরে ঘরের দরজা ভাঙচুর করে এবং হত্যার হুমকি দেয়। ফলে গৃহে অবস্থানরত নারীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এ ঘটনায় ভুক্তভোগী শায়েস্তা বেগম থানায় অভিযোগ দায়ের করে নিরাপত্তা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উগ্রবাদীদের বাড়িতে প্রবেশ ও দরজা ভাঙার মুহূর্তগুলো একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে উঠে আসে।
এই ঘটনায় গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে, স্থানীয় মুসলিমগণ এতে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। প্রশাসনকে দ্রুত ও নিরপেক্ষভাবে আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছে পিলিভিটের বাসিন্দাগণ।
বাসিন্দাদের দাবি, নিজ বাড়িতে একটি পরিবারকে এভাবে টার্গেট করার অধিকার কারও নেই। উক্ত ঘটনাটির কারণে উৎসবের সময় বিশেষত স্পর্শকাতর অঞ্চলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার পর তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। “আমরা নিরাপদ বোধ করছি না। আমরা চাই পুলিশ দ্রুত দোষীদের গ্রেপ্তার করুক”।
অপরদিকে পুলিশ জানিয়েছে, উক্ত ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
উল্লেখ্য, মুসলিমদের উপর এরকম নির্যাতনের ক্ষেত্রে পুলিশ বরাবরই সময়ক্ষেপণের মাধ্যমে অন্যায় পাশ কাটিয়ে যায়
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/yj2xp3zx






Comment